বিষয়বস্তুতে চলুন

গারুধিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গারুধিয়া
গারুধিয়া
উৎপত্তিস্থলমালদ্বীপ
অঞ্চল বা রাষ্ট্রদক্ষিণ এশিয়া
প্রধান উপকরণটুনা
ভিন্নতাকেক্কি গারুধিয়া

গারুধিয়া ( ধিবেহী: ގަރުދިޔަ) একটি স্বচ্ছ মাছের ঝোল। এটি মালদ্বীপের রন্ধনপ্রণালীর মৌলিক এবং ঐতিহ্যবাহী খাবারগুলির অন্যতম। এটি দেশের সমুদ্র সীমায় পাওয়া বিভিন্ন প্রজাতির টুনা মাছ দিয়ে তৈরি; যেমনঃ স্কিপজ্যাক (কানডুমাস বা গোডা), ইয়েলোফিন টুনা (কানেলি), লিটল টুনি (লাট্টি), অথবা ফ্রিগেট টুনা (রাগোন্ডি)[] মালদ্বীপের রন্ধনপ্রণালীতে নতুন নতুন খাবারের প্রবর্তন সত্ত্বেও, গারুধিয়া বহু প্রজন্ম ধরে মালদ্বীপের জনগণের প্রিয় খাবার।[]

প্রস্তুতি

[সম্পাদনা]

গারুধিয়া রান্না করার জন্য, ঐতিহ্যবাহী পদ্ধতি অনুসরণ করে টুনা মাছ কেটে ফেলা হয়। ফুলকা এবং কিছু ভেতরের অংশ ফেলে দেওয়ার পর, মাছের টুকরো, মাথা এবং হাড় সাবধানে ধুয়ে ফেলা হয়। তারপর মাছটিকে লবণ দিয়ে জলে সিদ্ধ করা হয়, যতক্ষণ না এটি ভালভাবে রান্না হয়। ফুটানোর সময় ফেনা বা ময়লা (ফিলিও) সাবধানে সরিয়ে ফেলা হয় এবং পরে ফেলে দেওয়া হয়।[]

গারুধিয়া সাধারণত ভাতের সাথে খাওয়া হয়, তবে এটি মালদ্বীপের রুটি, রোশির সাথেও খাওয়া যেতে পারে। সেদ্ধ কচু (অ্যালোকেশিয়া এবং কোলোকেশিয়া ) বা সেদ্ধ রুটিফলের সাথে খাওয়ার সময় নারকেল কুঁচি যোগ করা হয়।[]

ভিন্ন পদ

[সম্পাদনা]

কখনও কখনও মালদ্বীপবাসীরা স্বাদে ভিন্নতা আনার জন্য গারুধিয়ায় মরিচ, কারি পাতা এবং পেঁয়াজ ব্যবহার করে, তবে সাধারণত ঝোলটি কেবল মাছ, লবণ এবং জল ব্যবহার করে রান্না করা হয়। কেক্কি গারুধিয়া হল মশলাদার গরুড়িয়ার একটি রূপ। অন্যান্য মাছ যেমন ওয়াহু (কুরুমাস), মাহি-মাহি (ফিয়ালা) বা ব্লুফিন জ্যাক (হান্ডি) ব্যবহার করেও গারুধিয়া প্রস্তুত করা যায়, তবে গারুধিয়ার জন্য জনপ্রিয় মাছ হল টুনার বিভিন্ন প্রজাতি।[]

টুনা মাছের গারুধিয়া বানাতে জল বাষ্পীভূত না হওয়া পর্যন্ত সেদ্ধ করা হয়, তখন এটি একটি ঘন বাদামী পেস্ট তৈরি করে যা রিহাকুরু নামে পরিচিত- এটি মালদ্বীপের খাদ্যতালিকায় অত্যন্ত মূল্যবান।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 Xavier Romero-Frias, The Maldive Islanders, A Study of the Popular Culture of an Ancient Ocean Kingdom, Barcelona 1999, আইএসবিএন ৮৪-৭২৫৪-৮০১-৫
  2. Romero-Frias, Xavier (১৫ এপ্রিল ২০১৩)। "Eating on the Islands - As times have changed, so has the Maldives' unique cuisine and culture"Himalmag vol 26 no 2
  3. 1 2 "Mifco"mifco.com.mv। ৪ জুন ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৫