বিষয়বস্তুতে চলুন

গায়েতানো কাস্ত্রোভিল্লি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গায়েতানো কাস্ত্রোভিল্লি
২০২১ সালে কাস্ত্রোভিল্লি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম গায়েতানো কাস্ত্রোভিল্লি
জন্ম (1997-02-17) ১৭ ফেব্রুয়ারি ১৯৯৭ (বয়স ২৯)
জন্ম স্থান মিনের্ভিনো মুর্জে, ইতালি
উচ্চতা ১.৭৬ মিটার (৫ ফুট ৯+১⁄২ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ফিওরেন্তিনা
জার্সি নম্বর ১০
যুব পর্যায়
২০০৬–২০০৮ মিনের্ভিনো
২০০৮–২০১৫ বারি
২০১৫–২০১৬ → ফিওরেন্তিনা (ধার)
২০১৭ ফিওরেন্তিনা
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৫–২০১৭ বারি ১১ (০)
২০১৭– ফিওরেন্তিনা ৫৪ (৮)
২০১৭–২০১৯ → ক্রেমোনেজে (ধার) ৫২ (৫)
জাতীয় দল‡
২০১৭–২০১৮ ইতালি অনূর্ধ্ব-২০ ৬ (২)
২০১৮ ইতালি অনূর্ধ্ব-২১ ২ (০)
২০১৯– ইতালি ১ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৭:৫৮, ২৪ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৭:৫৮, ২৪ মে ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

গায়েতানো কাস্ত্রোভিল্লি (ইতালীয়: Gaetano Castrovilli; জন্ম: ১৭ ফেব্রুয়ারি ১৯৯৭) হলেন একজন ইতালীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালির পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর সেরিয়ে আ-এর ক্লাব ফিওরেন্তিনা এবং ইতালি জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।[১]

২০১৭ সালে, কাস্ত্রোভিল্লি ইতালি অনূর্ধ্ব-২০ দলের হয়ে ইতালির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ২ বছর যাবত ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে ইতালির হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইতালির জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

গায়েতানো কাস্ত্রোভিল্লি ১৯৯৭ সালের ১৭ই ফেব্রুয়ারি তারিখে ইতালির মিনের্ভিনো মুর্জেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ সকারওয়েতে গায়েতানো কাস্ত্রোভিল্লি (ইংরেজি) উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

বহিঃসংযোগ

[সম্পাদনা]