বিষয়বস্তুতে চলুন

গাব্রিয়েলা শ্লুসের

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গাব্রিয়েলা শ্লুসের
ব্যক্তিগত তথ্য
জন্ম (1994-02-18) ১৮ ফেব্রুয়ারি ১৯৯৪ (বয়স ৩১)[]
তিহুয়ানা, মেক্সিকো
ক্রীড়া
দেশমেক্সিকো
ক্রীড়াতীরন্দাজী
বিভাগবাঁকানো

গাব্রিয়েলা শ্লুসের (স্পেনীয়: Gabriela Schloesser; জন্ম: ১৮ ফেব্রুয়ারি ১৯৯৪) হলেন একজন মেক্সিকীয় তীরন্দাজ, যিনি মেক্সিকোর প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[]

২০১৭ সালে তীরন্দাজীতে অভিষেক করা শ্লুসের মেক্সিকোর হয়ে ২০১৬, ২০২০ এবং ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি একটি রৌপ্য পদক জয়লাভ করেছেন।[]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

গাব্রিয়েলা শ্লুসের ১৯৯৪ সালের ১৮ই ফেব্রুয়ারি তারিখে মেক্সিকোর তিহুয়ানায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

খাব্রিয়েলা রিউ দি জানেইরুতে অনুষ্ঠিত ২০১৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে তীরন্দাজী প্রতিযোগিতায় মেক্সিকোর হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, জার্মানির লিসা আনরুহের কাছে পরাজিত হয়ে বাদ পড়ার পূর্বে তিনি দ্বিতীয় পর্বে উত্তীর্ণ হয়েছিলেন।[] জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্বকারী দেশ পরিবর্তনকারী ক্রীড়াবিদদের আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১২ মাসের বাধ্যতামূলক বিরতির পর, খাব্রিয়েলা ২০১৮ সালের জুন মাসে তীরন্দাজী বিশ্বকাপের তৃতীয় পর্বে ওলন্দাজ তীরন্দাজ হিসেবে অভিষেক করেছিলেন।[]

তিনি ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিকে নেদারল্যান্ডসের প্রতিনিধিত্ব করেছেন[] এবং তীরন্দাজী মিশ্র দল প্রতিযোগিতায় রৌপ্য পদক জয়লাভ করেছেন।[]

শ্লুসের মেক্সিকোর প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ৩টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি তীরন্দাজীতে মহিলাদের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] র‍্যাঙ্কিং পর্বে ২১টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ৬৪৯ পয়েন্ট নিয়ে তিনি ৩৫তম স্থান অধিকার করেছিলেন।[] ৬৪ জনের পর্বে, তিনি র‍্যাঙ্কিং পর্বে ৩০তম স্থান অধিকারী ফ্রান্সের লিজা বারবেলাঁর মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ৬–২ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন।[][]

অন্যদিকে তিনি এবং স্টিভ ভেইলার একত্রে মিশ্র দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১০] তারা র‍্যাঙ্কিং পর্বে ৫৩টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ১৩১৭ পয়েন্ট নিয়ে ১৭তম স্থান অধিকার করেছিল।[১১][১২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Women's Individual – Start List" [মহিলাদের ব্যক্তিগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪
  2. 1 2 "SCHLOESSER Gaby" [গাব্রিয়েলা শ্লুসের]olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |archive-date= এর জন্য |archive-url= প্রয়োজন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. 1 2 Vasquez, Andrea (১৮ জুন ২০১৮)। "Gabriela Bayardo debuts for Netherlands in Salt Lake City"। World Archery। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯
  4. "Arquera Gabriela Bayardo, eliminada en Río 2016" [Archer Gabriela Bayardo eliminated in Rio 2016]El Universal (Spanish ভাষায়)। ১০ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০১৯{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (লিঙ্ক)
  5. "Archery SCHLOESSER Gabriela"Tokyo 2020 Olympics। ৯ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২১
  6. "Archery - Republic of Korea vs Netherlands"Gold Medal Match Results। ২৪ জুলাই ২০২১। ৮ অক্টোবর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০২১
  7. "Women's Individual – Ranking Round – Results" [মহিলাদের ব্যক্তিগত – র‍্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪
  8. "Women's Individual – Brackets – Elimination Rounds" [মহিলাদের ব্যক্তিগত – বন্ধনী – নকআউট পর্ব] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪
  9. "Women's Individual – Standings" [মহিলাদের ব্যক্তিগত – অবস্থান] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪
  10. "Mixed Team – Start List" [মিশ্র দলগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪
  11. "Mixed Team – Ranking Round – Results" [মিশ্র দলগত – র‍্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪
  12. "Mixed Team – Standings" [মিশ্র দলগত – অবস্থান] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৫ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]