গান্ধীমাঠি
গান্ধীমাঠি | |
|---|---|
| জন্ম | ৩০ অগাস্ট ১৯৪০ |
| মৃত্যু | ৯ সেপ্টেম্বর ২০১১ [১] |
| জাতীয়তা | ভারতীয় |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ১৯৫৭-২০১১ |
গান্ধীমাঠি (৩০ আগস্ট ১৯৪০ - ৯ সেপ্টেম্বর ২০১১) ছিলেন একজন ভারতীয় মঞ্চ এবং চলচ্চিত্র অভিনেত্রী। তার জীবনকালে তিনি ৫০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।[১]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]গান্ধীমাঠি তৎকালীন ভারতের রামানাথপুরম জেলার মানামাদুরাইতে জন্মগ্রহণ করেন।[১] তিনি নাটকে অভিনয় করার মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন। এগারো বছর বয়সে তিনি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।
কর্মজীবন
[সম্পাদনা]১৬ ভায়াথিনিলে চলচ্চিত্রে মায়িল নামক চরিত্রের মায়ের ভূমিকায় অভিনয় করে তিনি দর্শকদের নজর কেড়েছিলেন।[১] তার অভিনীত অন্যান্য গুরুত্বপূর্ণ তামিল ছবিগুলির মধ্যে রয়েছে মান ভাসানাই, মুথু এবং কারাগাত্তাকরণ । তামিল সিনেমায় অবদানের জন্য তিনি তামিলনাড়ু সরকার কর্তৃক কালাইমামানি পুরস্কারে ভূষিত হয়েছিলেন।
তিনি সিনেমায় এমজিআর, রজনীকান্ত, কমলহাসন, বিজয়কান্ত, সত্যরাজ, প্রভু, বিজয়, রেবতী, রাধা, অম্বিকা, রাধিকা ইত্যাদি প্রায় সকল অভিনেতা-অভিনেত্রীর ন্সাথে কাজ করেছেন এবং তাদের অভিনীত চরিত্রের মা এবং দিদিমার ভূমিকায় অভিনয় করেছিলেন। ততকালীন অন্যান্য অভিনেতা বা অভিনেত্রীরা কেউই সংলাপ এবং প্রবাদ উচ্চারণে তার মতো দক্ষতা অর্জন করতে পারেননি। তার দ্বারা চলচ্চিত্রে উচ্চারিত একটি বিখ্যাত প্রবাদ "চিঠাডা কল্লি ভিরাগু ওডাইকা পোনলাম কাঠাল মুল্লু কোথোদা কুঠিদিচান" ( অলস মেয়েকে কাঠ কাটার কাজে যেতে বাধ্য করা হয়, এবং সে অভিযোগ করতেই পারে যে জংলী গাছের কাঁটা তাকে আহত করে ফেলেছে) বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল।
আংশিক চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]১৯৪০ এর দশক
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
|---|---|---|---|
| ১৯৪৮ | বেধালা উলাগাম | ||
১৯৬০ এর দশক
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
|---|---|---|---|
| ১৯৬৫ | ইরাভুম পাগালুম | ||
| ১৯৬৬ | কুমারী পেন | ||
| থেনমাঝাই | |||
| ১৯৬৯ | আদিমাই পেন | ||
| তিরুদান | অতিথি ভূমিকা | ||
১৯৭০ এর দশক
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
|---|---|---|---|
| ১৯৭০ | থেদি ভান্দা মাপ্পিল্লাই | ||
| কালাম ভেল্লুম | |||
| তিরুমালাই থেঙ্কুমারী | |||
| ১৯৭১ | সাভালে সামালি | ||
| থাঙ্গাইক্কাগা | আকিলান্দাম | ||
| ১৯৭২ | নবাব নারকালী | ||
| রাজা | রাধার মা | ||
| পট্টিক্কাডা পাত্তানামা | |||
| থাভাপুথলভান | |||
| নিধি | |||
| ১৯৭৩ | এঙ্গাল থাঙ্গা রাজা | ||
| সূর্যকান্তি | |||
| রাজরাজা চোলান | |||
| পোন্নুঞ্জাল | |||
| ১৯৭৪ | এনmagan | থাঙ্গাম | |
| ভানি রানী | |||
| নেত্রু ইন্দ্রু নালাই | ডাক্তার | ||
| নান অবানিল্লাই | |||
| আথাইয়া মামিয়া | |||
| ১৯৭৫ | নিনাইথাধাই মুদিপ্পাভান | ||
| ড. শিবা | |||
| মেলনাট্টু মারুমাগাল | |||
| মায়াঙ্গুকিরাল ওরু মাধু | |||
| অনবে আরুইরে | |||
| ১৯৭৭ | ১৬ ভায়াথিনিলে | কুরুভাম্মা | |
| ১৯৭৮ | ভানাক্কাটুকুরিয়া কথালিয়ে | ||
| কিঝাক্কে পোগুম রেল | করুথাম্মা | ||
| ১৯৭৯ | ইনিক্কুম ইলামাই | ||
| মান্থোপ্পু কিলিয়ে | |||
| সুভারিল্লাধা চিত্রাঙ্গাল |
১৯৮০ এর দশক
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
|---|---|---|---|
| ১৯৮০ | এঙ্গা ওরু রাসাথি | ||
| রুসি কান্দা পুনাই | |||
| মোডু পানি | |||
| ভামা রুক্মিণী | |||
| ১৯৮১ | ইন্দ্রু পোই নালাই ভা | ||
| ওরুথি মাট্টুম কারাইইনিলে | |||
| বালা নাগাম্মা | |||
| আন্ধি মায়াক্কাম | |||
| ১৯৮২ | এরাট্টাই মানবন | ||
| মুন্দ্রাম পিরাই | |||
| নেরাম ভান্ধাচু | |||
| ১৯৮৩ | মান্ন বাসানাই | ওচাই | |
| উইরুল্লাভারাই উষা | |||
| ১৯৮৪ | তারাসু | ||
| উরাভাই কাথা কিলি | |||
| ভাই পান্ডাল | |||
| ১৯৮৫ | মান্নুক্কেথা পোন্নু | ||
| থেন্দ্রালে এন্নাই থোডু | সুন্দরি | ||
| এঙ্গাল কুরাল | |||
| পুথিয়া থীর্পু | |||
| সাভি | পচাইয়াম্মা | ||
| চিদম্বর রহস্যম | পন্নাজাগি | ||
| ১৯৮৬ | নাট্পু | ||
| আয়িরাম কান্নুদয়াল | |||
| মান্নুক্কুল ভাইরাম | |||
| ১৯৮৭ | চিন্না থাম্বি পেরিয়া থাম্বি | ||
| নিনাইভে ওরু সংগীতম | |||
| ১৯৮৮ | থেরকাত্তি কাল্লান | ||
| ১৯৮৯ | পন্থায়া কুথিরাইগাল | ||
| কারাগাত্তাকারান | |||
| সোলাইকুইল | |||
| পাডিচা পুল্লা | |||
| থাঙ্গামানা রাসা | |||
| আন্নানুক্কু জয় | |||
| এন অরুমাই মনাইভি | |||
| মানিথান মারিভিট্টান |
১৯৯০ এর দশক
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
|---|---|---|---|
| ১৯৯০ | মাল্লু ভেট্টি মাইনর | ||
| সন্ধানা কাত্রু | |||
| পেরিয়া ভীটু পন্নাক্কারান | |||
| এন কাধাল কানমানি | |||
| ১৯৯১ | জ্ঞানা পারাভাই | ||
| কুম্বাকারাই থাঙ্গাইয়া | |||
| নাম্মা উরু মারিয়াম্মা | |||
| ১৯৯২ | সেনবাগা থোত্তাম | ||
| উন্না নেনাচেন পাট্টু পাডিচেন | |||
| উর মারিয়াধাই | |||
| ইধু নাম্মা ভূমি | |||
| তিরুমথি পালানিসামি | |||
| নাদোডি পাট্টুক্কারান | |||
| সোলাইয়াম্মা | |||
| ১৯৯৩ | ওয়াল্টার ভেট্ট্রিভেল | ||
| থালাট্টু | |||
| সাক্কারাই দেবান | |||
| চিন্না জমিন | |||
| ১৯৯৪ | নাম্মা আন্নাচি | ||
| আথা মাগা রথিনামে | |||
| ইলাইঙ্গার আনি | |||
| ১৯৯৫ | আনাঝাগান | ||
| মি. মাদ্রাস | |||
| মুথু | পুংগাভানাম | ||
| ভার্রার সন্দিয়ার | |||
| ১৯৯৬ | আম্মান কোভিল বাসালিলে | ||
| নাম্মা উরু রাসা | |||
| ১৯৯৭ | নাল্লা মানুসুক্কারান | ||
| ভিভাসায়ি মাগান | |||
| নাম্মা উরু রাসা | |||
| ১৯৯৯ | নেসাম পুধুসু |
২০০০ এর দশক
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
|---|---|---|---|
| ২০০১ | পোন্নানা নেরাম | ||
| থাভাসি | প্রিয়দর্শিনী এর দিদিমা | ||
| ২০০৩ | আনবু থোল্লাই | ||
| ২০০৪ | বিরুমন্দি | ||
| সেত্তাই | পঙ্কজম | ||
| ওরু মুরাই সোলিভিডু | |||
| ২০০৫ | আয়া | ||
| ২০০৬ | ইয়াপ্পা সামি |