বিষয়বস্তুতে চলুন

গনসালো প্লাতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গনসালো প্লাতা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম গনসালো হর্দি প্লাতা হিমেনেস
জন্ম (2000-11-01) ১ নভেম্বর ২০০০ (বয়স ২৫)[]
জন্ম স্থান গুয়াইয়াকিল, ইকুয়েডর
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ফ্লামেঙ্গো
জার্সি নম্বর ৫০
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:২৬, ২৪ জুন ২০২৫ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

গনসালো হর্দি প্লাতা হিমেনেস (স্পেনীয়: Gonzalo Plata, স্পেনীয় উচ্চারণ: [ɡonˈsalo ˈplata]; জন্ম: ১ নভেম্বর ২০০০; গনসালো প্লাতা নামে সুপরিচিত) হলেন একজন ইকুয়েডরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ব্রাজিলের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর কাম্পেওনাতো ব্রাজিলেইরো সেরিয়ে আ-এর ক্লাব ফ্লামেঙ্গো এবং ইকুয়েডর জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[][]

২০১৮ সালে, প্লাতা ইকুয়েডর অনূর্ধ্ব-২০ দলের হয়ে ইকুয়েডরের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত ইকুয়েডরের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৯ সালে ইকুয়েডরের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইকুয়েডরের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪৩ ম্যাচে ৮টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

গনসালো হর্দি প্লাতা হিমেনেস ২০০০ সালের ১লা নভেম্বর তারিখে ইকুয়েডরের গুয়াইয়াকিলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

প্লাতা ইকুয়েডর অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে ইকুয়েডরের প্রতিনিধিত্ব করেছেন। ২০১৮ সালের ১৪ই নভেম্বর তারিখে তিনি পেরু অনূর্ধ্ব-২০ দলের বিরুদ্ধে ম্যাচে ইকুয়েডর অনূর্ধ্ব-২০ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২৪ জুন ২০২৫ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
ইকুয়েডর২০১৯
২০২০
২০২১১৪
২০২২১১
২০২৩
২০২৪
২০২৫
সর্বমোট৪৩

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Flamengo RJ » Squad 2024/2025" [ফ্লামেঙ্গো রেগাতাস ক্লাব » দল ২০২৪/২০২৫]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ১৩ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. "Elenco - Elenco Profissional" [দল - পেশাদার দল]flamengo.com (পর্তুগিজ ভাষায়)। ফ্লামেঙ্গো রেগাতাস ক্লাব। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. "Players Flamengo - BDFutbol" [ফ্লামেঙ্গো খেলোয়াড় - বিডিফুটবল]bdfutbol.com (ইংরেজি ভাষায়)। বিডিফুটবল। সংগ্রহের তারিখ ১ জুন ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  4. https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3125552

বহিঃসংযোগ

[সম্পাদনা]