বিষয়বস্তুতে চলুন

গতানুগতিকের বাইরে চিন্তা করা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গতানুগতিকের বাইরে চিন্তা করা বলতে ভিন্নভাবে, রীতিবিরুদ্ধভাবে, বা নতুন কোনও দৃষ্টিকোণ থেকে চিন্তা করাকে বোঝায়। বাক্যাংশটিকে দিয়ে প্রায়শই অভিনব বা সৃজনশীল চিন্তাভাবনাকেও বোঝায়। একে ইংরেজিতে "থিংকিং আউটসাইড দ্য বক্স" (আক্ষরিক অর্থে "বাক্সের বাইরে চিন্তা করা") বাক্যাংশ দিয়ে প্রকাশ করা হয়।

প্রয়োগের ইতিহাস

[সম্পাদনা]

ইংরেজি "থিংকিং আউটসাইড দ্য বক্স" বাক্যাংশটির উৎস স্পষ্ট নয়। ইংরেজিতে "সীমানার বাইরে চিন্তা করুন"- ধরনের রূপক, অর্থাৎ এমন রূপক যা ভিন্নভাবে বা কম সীমাবদ্ধতার সাথে চিন্তা করার ইঙ্গিত দেয়, এই রূপকগুলির ইতিহাস বেশ যে পুরাতন, তার ইঙ্গিত পাওয়া গেছে। উদাহরণস্বরূপ, ১৮৮৮ সালে, দি অ্যানুয়াল রেজিস্টার "পংক্তির বাইরে চিন্তা করুন" বাক্যাংশটি লিপিবদ্ধ করা হয়েছে।[][]

Nine dots puzzle
Puzzle solution
The "nine dots" puzzle (left) has the goal of linking all 9 dots using four straight lines or less, without lifting the pen. Its solution (right) is to draw those lines "outside the box".

কমপক্ষে ১৯৫৪ সাল থেকে, গতানুগতিকের বাইরে চিন্তা করা ধরণের রূপক হিসেবে নয়টি বিন্দুর ধাঁধাটিকে ব্যবহার করা হয়ে আসছে। শুরুর দিকে ব্যবহৃত বাক্যাংশগুলির মধ্যে রয়েছে "বিন্দুর বাইরে যান " (১৯৫৪),[][] নয়টি বিন্দুর বর্গক্ষেত্রের বাইরে যান (১৯৫৯),[][] এবং সমস্যাটির প্রকৃত সীমানা কী? (১৯৬৩)।[][] নরম্যান ভিনসেন্ট পিল ১৯৬৯ সালে শিকাগো ট্রিবিউন পত্রিকার জন্য একটি নিবন্ধে এই ধাঁধা সম্পর্কে লিখেছিলেন:[][]

There is one particular puzzle you may have seen. It's a drawing of a box with some dots in it, and the idea is to connect all the dots by using only four lines. You can work on that puzzle, but the only way to solve it is to draw the lines so they connect outside the box. It's so simple once you realize the principle behind it. But if you keep trying to solve it inside the box, you'll never be able to master that particular puzzle.

That puzzle represents the way a lot of people think. They get caught up inside the box of their own lives. You've got to approach any problem objectively. Stand back and see it for exactly what it is. From a little distance, you can see it a lot more clearly. Try and get a different perspective, a fresh point of view. Step outside the box your problem has created within you and come at it from a different direction.

All of a sudden, just like the puzzle, you'll see how to handle your problem. And just like the four lines that connect all the dots, you'll discover the course of action that's just right in order to set your life straight.

১৯৭০ সালে "বিন্দুর বাইরে চিন্তা করুন" বাক্যাংশটি "নয়টি বিন্দুর ধাঁধা" উল্লেখ না করেই উপস্থিত হয়েছিল।[][]

অবশেষে ১৯৭১ সালে, "থিংক আউটসাইড দ্য বক্স" বাক্যাংশটি প্রথম ব্যবহারের প্রমাণ পাওয়া যায়, যা "নয়টি বিন্দুর ধাঁধা"-র সূত্র ধরে ব্যবহৃত হয়েছিল। [][] ১৯৭৬ সালে এই বাক্যাংশটি ইংল্যান্ডে [] এবং মার্কিন যুক্তরাষ্ট্রে[] উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়, তবে সেবার ঐ ধাঁধাঁর কোনও উল্লেখ করা হয়নি।

উপরোক্ত প্রমাণের বাইরেও এই শব্দবন্ধটি কীভাবে প্রবর্তিত হয়েছিল তার বেশ কয়েকটি অপ্রমাণিত বিবরণ রয়েছে। মার্টিন কিনের মতে ১৯৭০ ও ১৯৮০-র দশকে ব্যবস্থাপনা পরামর্শদাতারা "নয়টি বিন্দুর ধাঁধা"টি সমাধানের জন্য তাদের খদ্দেরর সামর্থ্যপ্রমাণ পরীক্ষা করার সময় থেকে এটির ব্যবহার শুরু করে। জন অ্যাডায়ারের মতে, তিনি ১৯৬৯ সালে নয় বিন্দু ধাঁধাটি প্রবর্তন করেছিলেন, যেখান থেকে এই প্রবাদটি এসেছে।[] দাবি করা হয় যে পরামর্শদাতাদের চেনাশোনাগুলিতে নয়-বিন্দু ধাঁধার ব্যবহার ওয়াল্ট ডিজনি কোম্পানির কর্পোরেট সংস্কৃতি থেকে উদ্ভূত, যেখানে ধাঁধাটি অভ্যন্তরীণভাবে ব্যবহৃত হত।[তথ্যসূত্র প্রয়োজন ]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 5 6 7 "box - definition of box in English - Oxford Dictionaries"। ২১ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৬
  2. 1 2 3 4 5 "think outside the box - Definition, meaning & more - Collins Dictionary"। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৬
  3. 1 2 3 Wilton, David (১৯ জুলাই ২০২১)। "think outside the box"Wordorigins.org
  4. Peale, Norman Vincent (২৫ অক্টোবর ১৯৬৯)। "Blackmail Is the Problem"। Chicago Tribune। পৃ. ১৩
  5. Liberman, Mark (২ জুন ২০০৫)। "Language Log: X-ing outside the Y"

আরও পড়ুন

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]
  • Out-of-the-box vs. outside the box যেখানে অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারির মাস-সেরা শব্দ ভুক্তির উল্লেখ করা হয়েছে