গণবাহিনী (জাসদ)
| গণবাহিনী | |
|---|---|
| জাসদ গণবাহিনী | |
| অধিনায়ক | লে.কর্নেল আবু তাহের হাসানুল হক ইনু |
| অপারেশনের তারিখ | ১৯৭২–৭৫ |
| ভাঙন | ১৯৭৬ |
| দেশ | |
| আনুগত্য | |
| উদ্দেশ্য | সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা। |
| মতাদর্শ | ভ্যানগার্ডিজম বামপন্থী জাতীয়তাবাদ |
| বিপক্ষ | |
| খণ্ডযুদ্ধ ও যুদ্ধ | ১৯৭২–১৯৭৫ বাংলাদেশে কমিউনিস্ট বিদ্রোহ |
| রঙ | লাল |
| বাংলাদেশে সাম্যবাদ |
|---|
| সিরিজের অংশ |
|
|
গণবাহিনী জাতীয় সমাজতান্ত্রিক দলের সশস্ত্র সংগঠন।[১] দলটি বাংলাদেশে বিপ্লবের সাহায্যে সমাজতন্ত্র কায়েম করার উদ্দেশ্যে গঠিত হয়েছিল।
ইতিহাস
[সম্পাদনা]১৯৭২ সালে বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একটি অংশ জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করে, যার নেতৃত্বে সিরাজুল আলম খান ছিলেন।[২]
দলটি একটি সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সমাজতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছিল। ফলস্বরূপ, গণবাহিনী গঠিত হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সরকারের বিরুদ্ধে সশস্ত্রভাবে অবস্থান নেয়।[২] ১৯৭৪ সালে হাসানুল হক ইনুর নেতৃত্বে একদল সশস্ত্র লোকবল স্বরাষ্ট্রমন্ত্রী মুহাম্মদ মনসুর আলীর বাড়িতে আক্রমণ করে, যেটি গণহত্যায় গড়ায়।[৩] অগণিত বাংলাদেশ ছাত্রলীগ ও আওয়ামী লীগ সদস্যকে হত্যার অভিযোগে গণবাহিনী অভিযুক্ত।[১]
২০২৫ সালের ২শে ফেব্রুয়ারি ৩ অজ্ঞাত হত্যার দায় স্বীকার করে বিবৃতি দেয় জাসদ গণবাহিনী। পুলিশ বলছে, ঘটনা এখনো তদন্তাধীন।[৪]
নিষিদ্ধকরণ
[সম্পাদনা]জিয়াউর রহমান গণবাহিনী নিষিদ্ধ করেন এবং আবু তাহেরকে মৃত্যুদণ্ড প্রদান করেন। এছাড়াও দলটির বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারান্তরীণ করা হয়।[৫]
সমালোচনা
[সম্পাদনা]২০১৬ সালে বাংলাদেশ আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম মন্তব্য করেছিলেন যে, জাতীয় সমাজতান্ত্রিক দল ও গণবাহিনী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার জন্য রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি করেছিল।[৬] বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের জন্য বিরোধী দলীয় নেতারাও সংগঠনটিকে দায়ী করেছিলো।[৭] অনেকে সংগঠনটিকে 'সেই সময়ের আল কায়েদা' বলে অভিহিত করেন।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Staff Correspondent। "JS sees debate over role of Gono Bahini"। thedailystar.net। দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৫।
{{ওয়েব উদ্ধৃতি}}:|শেষাংশ=প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য) - 1 2 Hossain, Kazi Mobarak (১৩ মার্চ ২০১৬)। "Hasanul Haq Inu's JaSoD splits as he names Shirin general secretary"। ঢাকা ট্রিবিউন। ঢাকা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৬।
- ↑ "Rizvi now blasts Inu at press briefing"। দ্য ডেইলি স্টার। UNB। ১৫ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৬।
- ↑ "ঝিনাইদহে ৩ জনকে গুলি করে হত্যার দায় স্বীকার জাসদ গণবাহিনীর"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ২২ ফেব্রুয়ারি ২০২৫। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ Ahsan, Syed Badrul (৭ জুলাই ২০১৫)। "Bourgeois dreams of socialist revolution"। The Daily Observer। The Daily Observer। ১৮ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৬।
- ↑ "Awami League will have to atone for making a JaSoD leader minister, says Syed Ashraf"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ১৩ জুন ২০১৬। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৬।
- ↑ "Clarify your role in Bangabandhu killing, BNP to Inu"। দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলো। ২৪ আগস্ট ২০১৫। ১২ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৬।
- ↑ "Inu, Khairul to be tried in people's court: BNP"। The News Today। UNB। ১৫ জুন ২০১৬। ১৮ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৬।
