বিষয়বস্তুতে চলুন

গণপিটুনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লিন্‌চ, গণপিটুনি বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হলো আইন বা বিচার ছাড়াই কোনো জনতা বা গোষ্ঠী কর্তৃক কাউকে শাস্তি দেওয়া বা হত্যা করা । সাধারণত এটি জনতার মাধ্যমে অনানুষ্ঠানিক প্রকাশ্য হত্যাকাণ্ডকে বোঝাতে ব্যবহৃত হয়, যার উদ্দেশ্য থাকে কোনো অভিযুক্ত বা দোষী সাব্যস্ত ব্যক্তিকে শাস্তি দেওয়া অথবা অন্যদের ভয় দেখানো। এটি অনানুষ্ঠানিক দলগত সামাজিক নিয়ন্ত্রণের একটি চরম রূপও হতে পারে এবং সর্বোচ্চ ভীতি সৃষ্টির জন্য প্রায়ই প্রকাশ্য প্রদর্শনের মাধ্যমে (অনেক ক্ষেত্রে ফাঁসিতে ঝুলিয়ে) পরিচালিত হয়।[১] লিঞ্চিং ও এ ধরনের জনতার সহিংসতার ঘটনা সব সমাজেই পাওয়া যায়।[২]

যুক্তরাষ্ট্রে—যেখানে ‘লিঞ্চিং’ শব্দটির উৎপত্তি হয়েছে বলে ধারণা করা হয়—এই প্রথাটি সীমান্ত অঞ্চলে স্বেচ্ছা ন্যায়বিচার (ভিজিল্যান্টে জাস্টিস) এবং অপরাধের অভিযোগে আফ্রিকান আমেরিকানদের ওপর জনতার হামলার সঙ্গে যুক্ত হয়ে পড়ে। পুনর্গঠন (রিকনস্ট্রাকশন) পরবর্তী সময়ে, বিশেষ করে আমেরিকার বর্ণসম্পর্কের সবচেয়ে অবনমিত সময়ে, দক্ষিণাঞ্চলে এ ধরনের ঘটনা ব্যাপকভাবে ঘটতে থাকে।[৩] যুক্তরাষ্ট্রে লিঞ্চিংয়ের প্রধান ভুক্তভোগী হিসেবে কৃষ্ণাঙ্গদেরই ধরা হয় (মোট ঘটনার প্রায় ৭২%)।[৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Wood, Amy Louise (২০০৯)। Rough Justice: Lynching and American Society, 1874–1947। North Carolina University Press। আইএসবিএন ৯৭৮০৮০৭৮৭৮১১৮। ওসিএলসি 701719807।
  2. ↑ Berg, Manfred; Wendt, Simon (২০১১)। Globalizing Lynching History: Vigilantism and Extralegal Punishment from an International Perspective। Palgrave Macmillan। আইএসবিএন ৯৭৮-০-২৩০-১১৫৮৮-০।
  3. ↑ Berg, Manfred; Wendt, Simon (২০১১)। Globalizing Lynching History: Vigilantism and Extralegal Punishment from an International Perspective। Palgrave Macmillan। আইএসবিএন ৯৭৮-০-২৩০-১১৫৮৮-০।
  4. ↑ Berg, Manfred; Wendt, Simon (২০১১)। Globalizing Lynching History: Vigilantism and Extralegal Punishment from an International Perspective। Palgrave Macmillan। আইএসবিএন ৯৭৮-০-২৩০-১১৫৮৮-০।