বিষয়বস্তুতে চলুন

গণগ্রন্থাগার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গণগ্রন্থাগার

একটি গণগ্রন্থাগার এমন একটি গ্রন্থাগার যেখানে জনসাধারণের প্রবেশাধিকার থাকে, প্রায়শই বই ধার দেওয়া হয় এবং সাধারণত সরকারি খাত থেকে অর্থায়ন করা হয়। এটি গ্রন্থাগারিক এবং গ্রন্থাগার কর্মচারীদের দ্বারা পরিচালিত হয়, যারা সরকারি কর্মচারী।

গণগ্রন্থাগারের পাঁচটি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে:

  1. এটি সাধারণত জনগণের করের টাকায় পরিচালিত হয় (সাধারণত স্থানীয়, যদিওবা যেকোনো স্তরের সরকার অবদান রাখতে পারে)।
  2. এটি জনস্বার্থে কাজ করার জন্য একটি পরিষদ দ্বারা পরিচালিত হয়।
  3. এটি সকলের জন্য উন্মুক্ত এবং সম্প্রদায়ের প্রতিটি সদস্য পাঠাগারের প্রবেশাধিকার পেতে পারে।
  4. এটি সম্পূর্ণ স্বেচ্ছাসেবী। কাউকে প্রদত্ত পরিষেবাগুলি ব্যবহার করতে বাধ্য করা হয় না।
  5. এটি বিনামূল্যে গ্রন্থাগার এবং তথ্য পরিষেবা প্রদান করে।[১]

বিশ্বের অনেক দেশেই গণগ্রন্থাগার বিদ্যমান এবং প্রায়ই  শিক্ষিত জনগোষ্ঠীর জন্য এটি একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয়। গণগ্রন্থাগার অন্যান্য ধরনের গবেষণা গ্রন্থাগার, বিদ্যালয় গ্রন্থাগার, শিক্ষা প্রতিষ্ঠান গ্রন্থাগার এবং অন্যান্য বিশেষ গ্রন্থাগার থেকে আলাদা। এর দায়িত্ব কোনো নির্দিষ্ট বিদ্যালয়, প্রতিষ্ঠান বা গবেষণার চাহিদা পূরণের বদলে সাধারণ জনগণের তথ্য চাহিদা পূরণ করা। গণগ্রন্থাগার শিশুদের মধ্যে প্রাথমিক সাক্ষরতা বৃদ্ধির জন্য প্রাক-বিদ্যালয় গল্পের সময়ের মতো বিনামূল্যের পরিষেবাও প্রদান করে। তারা শিক্ষার্থী ও পেশাদারদের জন্য একটি কোলাহলমুক্ত অধ্যয়ন ও শেখার ক্ষেত্রও প্রদান করে এবং তরুণ এবং প্রাপ্তবয়স্কদের সাহিত্যের প্রতি আকৃষ্ট করার জন্য বইসভা আয়োজনে উৎসাহিত করে। গণগ্রন্থাগারে সাধারণত সদস্যদের সাময়িকভাবে বই এবং অন্যান্য উপকরণ ধার নিয়ে গ্রন্থাগার প্রাঙ্গণের বাইরে যাওয়ার অনুমতি দেয়। এখানে তথ্যসূত্র সংগ্রহও রয়েছে এবং তাদের সদস্যদের কম্পিউটার এবং ইন্টারনেট সেবা প্রদান করে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Rubin, Richard E. Foundations of Library and Information Science (3rd ed). 2010. Neal-Schuman Publishers: New York.