গড়াই খাল
| গড়াই খাল | |||||
|---|---|---|---|---|---|
কুষ্টিয়া বাইপাস রোড সংলগ্ন গড়াই খাল | |||||
| অবস্থান | কুষ্টিয়া | ||||
| দেশ | |||||
| বিশেষ উল্লেখ | |||||
| দৈর্ঘ্য | ৮.৫ কিমি (৫.৩ মাইল) | ||||
| ইতিহাস | |||||
| নিমার্ণ সমাপ্ত | ১৯৪৯ | ||||
| ভূগোল | |||||
| আরম্ভস্থলের স্থানাঙ্ক | ২৩°৫৫′০০″ উত্তর ৮৯°০৭′১৩″ পূর্ব / ২৩.৯১৬৫৯৮° উত্তর ৮৯.১২০২৩৩° পূর্ব | ||||
| সমাপ্তিস্থলের স্থানাঙ্ক | ২৩°৫৪′২২″ উত্তর ৮৯°০৪′১১″ পূর্ব / ২৩.৯০৬১১২° উত্তর ৮৯.০৬৯৮০৯° পূর্ব | ||||
| |||||
গড়াই খাল কুষ্টিয়ার মধ্য দিয়ে প্রবাহিত একটি খাল। খালটি ১৯৪৯ সালে খনন করা হয়েছে।[১] খালটি খননের উদ্দেশ্য হলো কুষ্টিয়া পৌরবাসীর সুবিধা, মিরপুর উপজেলার আংশিক কৃষি জমির জলাবদ্ধতা দূরীকরণ ও স্থানীয় জলপথ সম্প্রসারণ।[২] ২০১৮ সালে কুষ্টিয়া পৌর কর্তৃপক্ষ অনাপত্তি পত্রের মাধ্যমে খালটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে নিজেদের আয়ত্বে নিয়ে নেয়।[৩]
গমনপথ
[সম্পাদনা]খালটির উৎপত্তি হয়েছে গড়াই নদী থেকে যা কুষ্টিয়া পৌরসভার মঙ্গলবাড়িয়া ও কমলাপুর হয়ে কুষ্টিয়াতে প্রবেশ করেছে। কুষ্টিয়া পৌরসভার কমলাপুর, মঙ্গলবাড়িয়া বাজার, উদিবাড়ি, বাড়াদি, চৌড়হাসের মন্দিরপাড়া, চেচুয়া, ফুলবাড়িয়া, জগতি, বাইপাস হয়ে মিনাপাড়া পর্যন্ত ৮.৫ কিলোমিটার (৫.৩ মাইল) বিস্তৃত এই খাল।[৪]
সমস্যা
[সম্পাদনা]- দখল
খালটি বেদখল হওয়ার কারণ দীর্ঘদিন ধরে নদী কমিশনের বিধিনিষেধ না মেনে উন্নয়নের অজুহাত দেখানো, সরকারি দপ্তরের খামখেয়ালি ও অদূরদর্শিতা।[১]
উন্নয়ন প্রকল্প
[সম্পাদনা]কুষ্টিয়া পৌরসভা কর্তৃপক্ষ ২০১৮ সালে একটি প্রকল্প হাতে নেয়। এই প্রকল্পের ব্যয় ধরা ছিল ২ কোটি ৩৮ লক্ষ বাংলাদেশী টাকা। প্রকল্পে খাল খননের পাশাপাশি দুই পাশে হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণ, বৃক্ষ রোপন, খালের পানিতে মাছ ও হাঁস চাষের পরিকল্পনা করা হয়। সঠিক পরিকল্পনা না থাকাই ও ঠিকাদারের গাফিলতিসহ নানা কারনে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "কুষ্টিয়ায় ভূমিদস্যুদের কবলে গড়াই খাল"। দৈনিক জনকন্ঠ। ৭ মার্চ ২০২৪। ৭ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০২৪।
- 1 2 শৈবাল আদিত্য (১৪ জানুয়ারি ২০২২)। "সচল হয়নি কুষ্টিয়ার মরা গড়াই খাল, বাতিল হচ্ছে প্রকল্প"। বিডি ২৪ লাইভ। ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ মো. জাহিদ হাসান জিহাদ (৭ মার্চ ২০২৪)। "কুষ্টিয়ায় খাল ভরাটে হুমকিতে কৃষি ও পরিবেশ"। বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকম। ৭ মার্চ ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ আগস্ট ২০২৫।
- ↑ হাসান আলী (১১ ফেব্রুয়ারি ২০২৪)। "চলছে দখলের মহোৎসব, মরতে বসেছে কুষ্টিয়ার গড়াই খাল"। বাংলা ভিশন। ৬ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে গড়াই খাল সম্পর্কিত মিডিয়া দেখুন।- "কুষ্টিয়া পৌরসভা সিট-১" (পিডিএফ)। নগর উন্নয়ন অধিদপ্তর। ২৯ জুলাই ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
- "কুষ্টিয়া পৌরসভা সিট-২" (পিডিএফ)। নগর উন্নয়ন অধিদপ্তর। ৩০ জুলাই ২০২২ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত।
