বিষয়বস্তুতে চলুন

গঙ্গা সজ্জন সিং উইকে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গঙ্গা সজ্জন সিং উইকে (জন্ম ১৯৭৪) হলেন মধ্যপ্রদেশের একজন ভারতীয় রাজনীতিবিদ। তিনি বেতুল জেলার ঘোড়াডোংরি বিধানসভা কেন্দ্রের একজন বিধায়ক, এই কেন্দ্রটি উপজাতি সম্প্রদায়ের জন্য সংরক্ষিত। তিনি ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করেন। তিনি ২০২৩ সালের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে জয়ী হন।[][][][]

প্রাথমিক জীবন এবং শিক্ষা

[সম্পাদনা]

গঙ্গা বেতুল জেলার ঘোড়াডোংরির এক কৃষক পরিবার থেকে এসেছেন। তাঁর প্রয়াত স্বামী সজ্জন সিং ঘোড়াডোংরির প্রাক্তন বিধায়ক ছিলেন। গঙ্গা ২০০০ সালে ভোপালের বরকতুল্লাহ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত একটি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[]

কর্মজীবন

[সম্পাদনা]

গঙ্গা ২০২৩ সালের মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিত্ব করে ঘোড়াডোংরি বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হন। তিনি ১,০৩,৭১০ ভোট পেয়েছিলেন, যা মোট প্রদত্ত বৈধ ভোটের ৪৭.৪%। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের রাহুল উইকেকে ৪,২১৩ ভোটের ব্যবধানে পরাজিত করেন, রাহুল মোট ভোটের ৪৫.৫% পেয়েছিলেন।[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. english। "ganga sajjan singh uikey madhya-pradesh ganga-sajjan-singh-uikey-ghoradongri candidate Profile,Candidates Net Worth, Education News | ABP Live News"news.abplive.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৪
  2. "Ganga Sajjan Singh Uikey, BJP Candidate from Ghoradongri Assembly Election 2024 Seat: Electoral History & Political Journey, Winning or Losing - News18 Assembly Election 2024 Result News"www.news18.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৪
  3. "Madhya Pradesh Election Results 2023 - Ghoradongri"। Election Commission of India। ৩ ডিসেম্বর ২০২৩। ৪ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৫
  4. "Ghoradongri Constituency Election Results 2023" (ইংরেজি ভাষায়)। The Times of India। ৩ ডিসেম্বর ২০২৩। ৪ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২৫
  5. "Ganga Sajjan Singh Uikey(Bharatiya Janata Party(BJP)):Constituency- GHORADONGRI (ST)(BETUL) - Affidavit Information of Candidate"myneta.info। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৪
  6. "गंगा सज्जन सिंह उइके, बीजेपी Election Results LIVE: Latest Updates On गंगा सज्जन सिंह उइके Constituency Seat NDTV.in"ndtv.in। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৪
  7. "Ghodadongri assembly election results 2023: Ghodadongri Winning Candidates List and Vote Share"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২৪
  8. "IndiaVotes AC: Ghoradongri 2023"IndiaVotes। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২৬