বিষয়বস্তুতে চলুন

খ্রিস্টীয় নারীবাদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

খ্রিস্টীয় নারীবাদ হল খ্রিস্টান ধর্মতত্ত্বের একটি শাখা। একজন খ্রিস্টানের দৃষ্টিভঙ্গি ব্যবহার করে খ্রিস্টীয় নারীবাদ নৈতিক, সামাজিক এবং আধ্যাত্মিকভাবে পুরুষ ও নারীর সমতা প্রচার করে। [১] খ্রিস্টান ধর্মতত্ত্ববিদরা যুক্তি দেন যে খ্রিস্টধর্ম কে সম্পূর্ণভাবে বোঝার জন্য নারীদের অবদান এবং নারীর মূল্য স্বীকার করা অপরিহার্য। খ্রিস্টান নারীবাদীরা বিশ্বাস করেন যে, ঈশ্বর জৈবিকভাবে নির্ধারিত বৈশিষ্ট্য যেমন লিঙ্গ এবং বর্ণের ভিত্তিতে বৈষম্য করেন না। বরং এই বৈশিষ্ট্যগুলি নির্বিশেষে সকল মানুষকে সম্প্রীতি এবং সমতার সাথে বসবাসের জন্য সৃষ্টি করেছেন। [২] অন্যদিকে,যারা খ্রিস্টানদের মধ্যে লিঙ্গ সমতা এবং ন্যায়বিচারের পক্ষে কথা বলেন কিন্তু নারীবাদী আন্দোলনের সাথে নিজেদের যুক্ত করতে চান না খ্রিস্টান সমতাবাদ তাদের জন্য ব্যবহৃত হয় ।

খ্রিস্টীয় নারীবাদী এবং পণ্ডিতরা বিশ্বাস করেন যে বাইবেলের গ্রন্থগুলির ব্যাখ্যা এবং কিছু ধর্মীয় ব্যক্তিত্বের যৌনতাবাদী বৈশিষ্ট্য বা দায়িত্বগুলি যদি দূরে সরিয়ে রাখা যায় তাহলে গির্জায় উপস্থিত পিতৃতন্ত্রকে টিকিয়ে রাখা যায়। গির্জার পুরুষতন্ত্র থেকে উদ্ভূত সমস্যাগুলির মধ্যে রয়েছে নারীদের নিরুৎসাহিত করা, বিবাহে সমতার অভাব, নারীদের গর্ভপাতের অধিকার, নারীর আধ্যাত্মিকতার স্বীকৃতির অভাব এবং ঈশ্বরের একটি পুরুষালি ছবি তুলে ধরা। [৩][৪][৫][৬] আজকের সংস্কৃতিতে নারীদের কীভাবে ব্যবহার করা হয় তা নিয়েও উদ্বেগ রয়েছে। কারণ পূর্বের খ্রিস্টীয় ধর্মীয় লেখাগুলির ব্যাখ্যা অনুসারে, নারীরা পুরুষদের অধীনস্থ হবে এমন ই আশা করা হয়। [৭] তা সত্ত্বেও, খ্রিস্টান ধর্ম যে সৎকাজ শেখায় নারীরা তা অনুসরণ করে চলেছেন এবং এর একটি উদাহরণ হল জাপানের নারী খ্রিস্টান টেম্পারেন্স ইউনিয়ন । বাইবেলের গ্রন্থ এবং পূর্বের ধর্মীয় ব্যক্তিত্বদের লেখার ব্যাখ্যার মাধ্যমে, খ্রিস্টীয় নারীবাদী এবং পণ্ডিতরা খ্রিস্টধর্মে বিদ্যমান লিঙ্গবৈষম্য এবং পুরুষ ও মহিলাদের মধ্যে সমতা থাকা উচিত এমন উভয়েরই যুক্তি উপস্থাপন করেন। এই লেখাগুলি তখন ধর্মীয় ব্যক্তিত্বদের লেখা এবং বাইবেলের মধ্যে উদ্ভূত ধারণার অসঙ্গতিগুলি উপস্থাপন করে। [১][৮]

ইতিহাস

[সম্পাদনা]

কিছু খ্রিস্টীয় নারীবাদী বিশ্বাস করেন যে যীশুর শিক্ষায় সমতাবাদের নীতি উপস্থিত ছিল। মারিয়ানিসমো র মতো প্রাথমিক খ্রিস্টীয় আন্দোলনেও সমতাবাদের নীতি উপস্থিত ছিল। [৯] কিন্তু অনেক নারীবাদী পণ্ডিত বিশ্বাস করেন যে খ্রিস্টধর্ম নিজেই লিঙ্গ ভূমিকার উপর ব্যাপকভাবে নির্ভরশীল। [১০] [ <span title="The material near this tag may use weasel words or too-vague attribution. (August 2018)">কার দ্বারা?</span> ] "প্রথম শতাব্দীতে সমসাময়িক আদর্শগুলিকে কালানুক্রমিকভাবে উপস্থাপন করার" জন্য ধর্মনিরপেক্ষ নারীবাদীরা মূল খ্রিস্টানদের এই ব্যাখ্যাগুলিকে সমালোচনা করেছেন। [১১] পুরুষ ও নারী উভয় বৈশিষ্ট্যের সাথে একটি ঐশ্বরিক শক্তির যোগ আছে , এমন ধারণামধ্যযুগে নরউইচের জুলিয়ান এবং বিনগেনের হিলডেগার্ড অন্বেষণ করেছিলেন। [১২][১৩] আদি-নারীবাদী রচনাগুলি পঞ্চদশ থেকে সপ্তদশ শতাব্দীর ধর্মীয় প্রেক্ষাপটে নারীদের শিক্ষা, শিক্ষাদান এবং ধর্মপ্রচারের প্রতি আপত্তি তুলে ধরেছিল। [১৪] এমনই একজন আদি-নারীবাদী ছিলেন অ্যান হাচিনসন। নারীর মর্যাদা ও অধিকার সম্পর্কে শিক্ষা দেওয়ার জন্য ম্যাসাচুসেটসের পিউরিটান উপনিবেশ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছিল। [১৫]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Hassey, Janette (১৯৮৯)। "A Brief History of Christian Feminism" (ইংরেজি ভাষায়): ১–৫। ডিওআই:10.1177/026537888900600201। আইএসএসএন 0265-3788। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  2. ↑ McPhillips, Kathleen (১৯৯৯)। "Theme: Feminisms, Religions, Cultures, Identities": ২৫৫–২৫৮। ডিওআই:10.1080/08164649993083। আইএসএসএন 0816-4649। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  3. ↑ Daggers, Jenny (২০০১)। "'Working for Change in the Position of Women in the Church': Christian Women's Information and Resources (CWIRES) and the British Christian Women's Movement, 1972-1990": ৪৪–৬৯। ডিওআই:10.1177/096673500100002604। আইএসএসএন 0966-7350। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  4. ↑ McEwan, Dorothea (১৯৯৯)। "The Future of Christian Feminist Theologies—As I Sense it: Musings on the Effects of Historiography and Space": ৭৯–৯২। ডিওআই:10.1177/096673509900002206। আইএসএসএন 0966-7350। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  5. ↑ Mclntosh, Esther (২০০৭)। "The Possibility of a Gender-Transcendent God: Taking Macmurray Forward": ২৩৬–২৫৫। ডিওআই:10.1177/0966735007072034। আইএসএসএন 0966-7350। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  6. ↑ Polinska, Wioleta (২০০৪)। "In Woman's Image: An Iconography for God" (ইংরেজি ভাষায়): ৪০–৬১। ডিওআই:10.1177/096673500401300104। আইএসএসএন 0966-7350। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  7. ↑ Beecheno, Kim (২২ নভেম্বর ২০২১)। "Conservative Christianity and Intimate Partner Violence in Brazil": ২৪৫–২৬৪। ডিওআই:10.1163/18785417-bja10007। আইএসএসএন 2589-8051। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  8. ↑ Clack, Beverley (১৯৯৯)। "Thealogy and Theology: Mutually Exclusive or Creatively Interdependent?": ২১–৩৮। ডিওআই:10.1177/096673509900002103। আইএসএসএন 0966-7350। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  9. ↑ "Universidade Federal da Bahia: Mariana Cardoso Carvalho | Gênero | Etnia, raça e gênero"। Scribd (পর্তুগিজ ভাষায়)। ২৭ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০২০।
  10. ↑ Gallagher, Sally K. (২০০৪)। "The Marginalization of Evangelical Feminism": ২১৫–২৩৭। ডিওআই:10.2307/3712250। আইএসএসএন 1069-4404। জেস্টোর 3712250। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  11. ↑ Beavis, Mary Ann (২০০৭)। "Christian Origins, Egalitarianism, and Utopia": ২৭–৪৯। ডিওআই:10.2979/FSR.2007.23.2.27। জেস্টোর 20487897। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  12. ↑ Bauerschmidt, Frederick Christian (১৯৯৭)। "Seeing Jesus: Julian of Norwich and the Text of Christ's Body": ১৮৯–২১৪। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  13. ↑ Boyce-Tillman, June (১৯৯৯)। "Hildegard of Bingen: A Woman for our Time": ২৫–৪১। ডিওআই:10.1177/096673509900002203। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  14. ↑ McEwan, Dorothea (১৯৯৯)। "The Future of Christian Feminist Theologies—As I Sense it: Musings on the Effects of Historiography and Space": ৭৯–৯২। ডিওআই:10.1177/096673509900002206। {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  15. ↑ Ellsberg, Robert (১৯৯৭)। All Saints: Daily Reflections on Saints, Prophets, and Witnesses for Our Time। Crossroad Publishing Company। আইএসবিএন ৯৭৮-০৮২৪৫১৬৭৯৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]