বিষয়বস্তুতে চলুন

খোয়ারিজমীয় মামুন একাডেমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খোয়ারিজমীয় মামুন একাডেমি
گنج خانه مأمون‎‎; بیت‌الحکمه‎‎
Mamun Academy Logo
নীতিবাক্যপ্রাচীন জ্ঞানকে নতুন মৌলিক গবেষণা দ্বারা সমৃদ্ধ করে প্রাচ্য ও পাশ্চাত্যের মধ্যে জ্ঞানের সেতুবন্ধন রচনা করা।
প্রতিষ্ঠাকালআনুমানিক ৯৯৫ থেকে ৯৯৮ খ্রিস্টাব্দ
প্রতিষ্ঠাতাআবু আল-আব্বাস মামুন ইবনে মামুন
ধরনশিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন
যে অঞ্চলে
উজবেকিস্তানের খোয়ারিজম
দাপ্তরিক ভাষা
উজবেক
পুরস্কারদ্বিতীয় বায়তুল হিকমা উপাধি
ওয়েবসাইটhttps://mamun.uz

খোয়ারিজমীয় মামুন একাডেমি, (ফার্সি:گنج خانه مأمون‎‎; بیت‌الحکمه‎‎) ছিল মধ্য এশিয়ার ঐতিহাসিক খোয়ারিজম অঞ্চলের রাজধানী গুরগঞ্জে যা বর্তমান উজবেকিস্তানের উরগেঞ্চের কাছে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান।[] এটি মামুনিদ রাজবংশের পৃষ্ঠপোষকতায়, বিশেষত খোয়ারিজমের শাসক আবু আল-আব্বাস মামুন ইবনে মামুন-এর নির্দেশে দশম শতাব্দীর শেষভাগ থেকে একাদশ শতাব্দীর প্রথম ভাগে আনুমানিক ৯৯৫ খ্রিষ্টাব্দ থেকে ১০১৭ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়েছিল।[] প্রতিষ্ঠানটি এর গুণগত মান এবং পণ্ডিতদের উপস্থিতির কারণে অনেক ঐতিহাসিকদের দ্বারা বাগদাদের বিখ্যাত 'বায়তুল হিকমা'-এর সমকক্ষ বা উত্তরসূরি হিসেবে 'দ্বিতীয় বায়তুল হিকমা' নামেও পরিচিত।[] এই একাডেমি মধ্যযুগীয় ইসলামিক সভ্যতার জ্ঞান-বিজ্ঞানের স্বর্ণযুগে জ্ঞানচর্চার একটি প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করেছিল এবং প্রাচ্য ও পাশ্চাত্যের জ্ঞানকে একীভূত করতে বিশাল ভূমিকা রাখে।[]

এই একাডেমিটি গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসাবিজ্ঞান, ভূগোল, দর্শন এবং ইতিহাসসহ বিজ্ঞানের বহু শাখায় গবেষণার কেন্দ্র ছিল।[] এর প্রধান লক্ষ্য ছিল প্রাচীন গ্রিক, পারস্য এবং ভারতীয় ভাষার গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহকে আরবিতে অনুবাদ করা এবং সেগুলোর ওপর মৌলিক গবেষণা পরিচালনা কর।[] মামুন একাডেমির খ্যাতি মূলত এর সাথে যুক্ত বিশ্ববিখ্যাত পণ্ডিতমণ্ডলীর কারণে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল।[] এই একাডেমির সবচেয়ে উজ্জ্বল সদস্য ছিলেন সর্বকালের অন্যতম সেরা বহুবিদ্যাবিশারদ ও বিজ্ঞানী আবু রায়হান আল-বিরুনি[] আল-বিরুনি ছাড়াও, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ চিকিৎসক ও দার্শনিক আবু আলী ইবনে সিনা,[] বিখ্যাত গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী আবু নাসর মনসুর ইবনে আলী ইবনে ইরাক যিনি আল-বিরুনির শিক্ষক ছিলেন, এবং খ্যাতিমান চিকিৎসক আবু খায়ের খাম্মার-এর মতো দিকপাল ব্যক্তিত্বরা এই একাডেমিতে গবেষণা ও জ্ঞান বিতরণে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।[১০]

১০১৭ খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ গজনভি খোয়ারিজম আক্রমণ করে মামুনিদ রাজবংশের পতন ঘটলে এই জ্ঞানচর্চার কেন্দ্রটিরও সমাপ্তি ঘট। আক্রমণের ফলে একাডেমিটি ধ্বংসপ্রাপ্ত হয় এবং এর বহু পণ্ডিতকে গজনীতে স্থানান্তরিত হতে বাধ্য করা হয়।[১১]তবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে সূচিত বৈজ্ঞানিক কাজগুলো পরবর্তী শতাব্দীগুলিতেও ইসলামিক বিশ্ব এবং ইউরোপীয় রেনেসাঁসের জ্ঞানচর্চাকে গভীরভাবে প্রভাবিত করেছিল।[১২] আধুনিক উজবেকিস্তানের সরকার খোয়ারিজমীয় মামুন একাডেমির ঐতিহাসিক গুরুত্বকে সম্মান জানিয়ে ১৯৯৭ সালে এটিকে পুনর্গঠিত করে, যা বর্তমানে একটি আধুনিক গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করছে।[১৩]

প্রতিষ্ঠা

[সম্পাদনা]

খোয়ারিজমীয় মামুন একাডেমি প্রতিষ্ঠার ভিত্তি ছিল খোয়ারিজম অঞ্চলের দীর্ঘ এবং সমৃদ্ধ জ্ঞানচর্চার ঐতিহ্য।[১৩] এই একাডেমি প্রতিষ্ঠার জন্য এককভাবে যে শাসককে কৃতিত্ব দেওয়া হয়, তিনি হলেন মামুনিদ রাজবংশের অন্যতম প্রধান প্রতিনিধি আবু আল-আব্বাস মামুন ইবনে মামুন।[১৪] তিনি আনুমানিক ৯৯৫ খ্রিস্টাব্দ থেকে ১০১৭ খ্রিস্টাব্দ পর্যন্ত খোয়ারিজম শাসন করেন এবং তাঁর স্বল্পকালীন শাসনকালের সবচেয়ে বড় অর্জন হলো এই বিজ্ঞান ও জ্ঞানকেন্দ্র প্রতিষ্ঠা করা।[১৫] ঐতিহাসিকদের মতে, এই একাডেমি কেবল একটি সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না, বরং এটি ছিল একটি পরিকল্পিত এবং রাজকীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র।[১৬]

প্রতিষ্ঠাতা: আবু আল-আব্বাস মামুন ইবনে মামুন

[সম্পাদনা]

মামুন একাডেমি প্রতিষ্ঠার মূলে ছিলেন শাসক মামুন ইবনে মামুন, তিনি যে ছিলেন কেবল একজন রাজনীতিবিদ বা সামরিক নেতা তাই নয়, বরং শিল্প, সাহিত্য এবং বিজ্ঞানের প্রতি গভীর আগ্রহী একজন বিরাট বিদ্যানুরাগী।[১০] তিনি ৯৯৮ খ্রিস্টাব্দে তাঁর পিতা আলীর মৃত্যুর পর খোয়ারিজম শাহের পদে আরোহণ করেন।[১৭] খোয়ারিজম তখন ছিল অর্থনৈতিক এবং কৌশলগত দিক থেকে সমৃদ্ধ, যা মামুনকে জ্ঞানচর্চায় বিনিয়োগের সুযোগ করে দেয়। মামুন ইবনে মামুন দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে, একটি রাষ্ট্রের শক্তি কেবল সামরিক পরাক্রমের ওপর নির্ভর করে না, বরং জ্ঞান এবং প্রজ্ঞার বিকাশ-এর ওপরও নির্ভর করে।[১৮] তাঁর এই দৃষ্টিভঙ্গিই তাঁকে বাগদাদের আব্বাসীয় খলিফা হারুন-আল-রশিদের পুত্র আল-মামুনের 'বায়তুল হিকমা' -এর আদলে নিজের একটি একাডেমি প্রতিষ্ঠা করতে অনুপ্রাণিত করে। এই কারণে ঐতিহাসিকরা মামুন ইবনে মামুনকে জ্ঞানের পুনরুজ্জীবনকারী হিসেবে দেখেন, যা বাগদাদের পতনের পর মধ্য এশিয়াকে আলোকিত করেছিল।[১২]

রাজকীয় পৃষ্ঠপোষকতা ও অর্থায়ন:

[সম্পাদনা]

খোয়ারিজমীয় মামুন একাডেমি প্রতিষ্ঠার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল এর রাজকীয় পৃষ্ঠপোষকতা। মামুন ইবনে মামুন কেবল প্রতিষ্ঠার উদ্যোগই নেননি, বরং একাডেমিকে পরিচালনার জন্য ব্যাপক আর্থিক সমর্থনও জুগিয়েছিলেন।[] এই পৃষ্ঠপোষকতার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক ছিল। মামুন তাঁর ব্যক্তিগত তহবিল থেকে বিভিন্ন প্রাচীন গ্রিক, সংস্কৃত এবং প্রাচীন ফারসি ভাষার বই সংগ্রহ করে একটি বিশাল গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। এই গ্রন্থাগারটি ছিল একাডেমির প্রাণকেন্দ্র। মামুন ইবনে মামুন মধ্য এশিয়া এবং বৃহত্তর ইসলামিক বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সেরা পণ্ডিতদের তাঁর দরবারে আনার জন্য অত্যন্ত আকর্ষণীয় বেতন এবং সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা করেছিলেন।[১৯] আল-বিরুনি, ইবনে সিনা এবং আবু নাসর মনসুরের মতো শীর্ষস্থানীয় পণ্ডিতরা এই পৃষ্ঠপোষকতার কারণেই গুরগঞ্জে একত্রিত হতে পেরেছিলেন। রাজকীয় অর্থায়নে একটি সুসংগঠিত অনুবাদ বিভাগ প্রতিষ্ঠা করা হয়েছিল। এই বিভাগের লক্ষ্য ছিল প্রাচীন জ্ঞানকে আরবি ও স্থানীয় ফারসি ভাষায় অনুবাদ করে নতুন গবেষণার পথ উন্মুক্ত করা [১১]। অনুবাদকদের উচ্চ বেতন এবং তাদের কাজের জন্য প্রয়োজনীয় সমস্ত সরঞ্জাম সরবরাহ করা হতো।[২০] গুরগঞ্জে গবেষণাগার, পর্যবেক্ষণাগার এবং আবাসিক সুবিধা সহ একটি সুবিশাল ভবন তৈরি করা হয়েছিল যা পণ্ডিতদের নিরবচ্ছিন্ন গবেষণার সুযোগ দিত []। এই অবকাঠামো ছিল সেই সময়ের মান অনুযায়ী অত্যন্ত আধুনিক এবং বিজ্ঞানসম্মত।

মামুনের এই শক্তিশালী পৃষ্ঠপোষকতা কেবল অর্থ বা সম্পদের সরবরাহ ছিল না, বরং এটি ছিল জ্ঞানের প্রতি গভীর ব্যক্তিগত সম্মান এবং বৈজ্ঞানিক চিন্তাকে স্বাধীনভাবে বিকাশের সুযোগ করে দেওয়া। তাঁর দরবারে জ্ঞানচর্চা এতই জনপ্রিয়তা লাভ করেছিল যে, পুরো গুরগঞ্জ শহরটিই জ্ঞান ও প্রজ্ঞার এক নতুন কেন্দ্রে পরিণত হয়েছিল।[২১][১২]

প্রতিষ্ঠা এবং ঐতিহাসিক প্রেক্ষাপট

[সম্পাদনা]

দশম শতাব্দীর শেষভাগ নাগাদ ইসলামিক বিশ্বের পূর্বাঞ্চলে অর্থাৎ খোরাসান এবং খোয়ারিজম অঞ্চলে জ্ঞান-বিজ্ঞানে এক নতুন জাগরণ আসে।[২২] বাগদাদ কেন্দ্রীয় আব্বাসীয় খিলাফতের দুর্বলতার কারণে তাদের বায়তুল হিকমার গুরুত্ব কমতে শুরু করে। এই শূণ্যতা পূরণের একটি চেষ্টা হিসেবে মামুন ইবনে [২৩]মামুন তাঁর একাডেমি প্রতিষ্ঠা করেন। একাডেমিটি খোয়ারিজমের রাজধানী গুরগঞ্জে প্রতিষ্ঠিত হয়েছিল। গুরগঞ্জ ছিল সিল্ক রুটের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র, যা বিভিন্ন সংস্কৃতির মিশ্রণ এবং অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করত।যদিও এটি বায়তুল হিকমাহের অনুকরণে তৈরি, মামুন একাডেমি তার গবেষণা এবং পণ্ডিতদের গুণগত মানের দিক থেকে অনেক ক্ষেত্রে বাগদাদকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য রেখেছিল।[১১] এই একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে মামুন খোয়ারিজমকে সেই সময়ের বৈজ্ঞানিক সুপারপাওয়ার হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।[২৪] জ্ঞান ও পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা করার মাধ্যমে মামুন কেবল সাংস্কৃতিক উৎকর্ষই সাধন করেননি, বরং তাঁর মামুনিদ রাজবংশের রাজনৈতিক বৈধতা এবং প্রতিপত্তিও বৃদ্ধি করতে চেয়েছিলেন। এটি সেই সময়ে শাসকদের মধ্যে একটি সাধারণ প্রবণতা ছিল যে, তাঁরা জ্ঞানের মাধ্যমে নিজেদের শাসনের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতেন।[২৫]

মূলত, খোয়ারিজমীয় মামুন একাডেমি ছিল আবু আল-আব্বাস মামুন ইবনে মামুন-এর দূরদর্শী পৃষ্ঠপোষকতা, পর্যাপ্ত আর্থিক সংস্থান এবং সেই সময়ের জ্ঞানচর্চার ঐতিহাসিক প্রয়োজনীয়তার ফলাফল।[১৪]

ইতিহাস

[সম্পাদনা]

খোয়ারিজমীয় মামুন একাডেমির ঐতিহাসিক প্রেক্ষাপট অনুধাবন করতে হলে দশম ও একাদশ শতাব্দীর মধ্য এশিয়া এবং বৃহত্তর ইসলামি বিশ্বের রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন। এই সময়ের মধ্যেই জ্ঞান-বিজ্ঞানের কেন্দ্রগুলো বাগদাদ থেকে পূর্বাঞ্চলে, বিশেষ করে খোরাসান ও মধ্য এশিয়ায় স্থানান্তরিত হচ্ছিল। মামুন একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে খোয়ারিজম এই স্থানান্তরের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।[২৬][]

মূল সময়কাল

[সম্পাদনা]

আনুমানিক ৯৯৫ থেকে ৯৯৮ খ্রিস্টাব্দের মধ্যে এই একাডেমি প্রতিষ্ঠা লাভ করে।[১৩] মামুন ইবনে মামুন খোয়ারিজম শাহ হিসেবে দায়িত্ব গ্রহণের পর পরই এটি প্রতিষ্ঠায় মনোনিবেশ করেন। একাডেমির উচ্চতম খ্যাতি এবং সক্রিয়তা ছিল প্রায় ৯৯৯ খ্রিস্টাব্দ থেকে ১০১৭ খ্রিস্টাব্দ পর্যন্ত।[২৭] এই দুই দশকে আল-বিরুনি এবং ইবনে সিনার মতো পণ্ডিতদের উপস্থিতিতে এটি জ্ঞানের আলোকবর্তিকা হিসেবে কাজ করে। ১০১৭ খ্রিস্টাব্দে একাডেমিটির কার্যক্রমের সমাপ্তি ঘটে।[২৮] এই পতন ছিল আকস্মিক এবং মূলত রাজনৈতিক সংঘাতের ফল।[২৯]

ঐতিহাসিকরা মনে করেন, যদিও এই প্রতিষ্ঠানের আয়ুষ্কাল মাত্র দুই দশক ছিল, এর গুণগতমান এবং গবেষণার গভীরতা এটিকে ইসলামি স্বর্ণযুগের ইতিহাসে এক অবিস্মরণীয় করে দিয়েছে।[৩০]

ঐতিহাসিক প্রেক্ষাপট

[সম্পাদনা]

দশম শতাব্দীর শেষভাগে আব্বাসীয় খিলাফতের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে এবং তাদের রাজধানী বাগদাদের বায়তুল হিকমা তার পূর্বের জৌলুস হারাতে শুরু করে।[২০] রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বুয়ীদ শাসকদের প্রভাবে বাগদাদে জ্ঞানচর্চার পরিবেশ প্রতিকূল হওয়ায় পণ্ডিতরা নিরাপদ ও পৃষ্ঠপোষকতামূলক নতুন কেন্দ্রের সন্ধান করতে থাকেন।[২৪][৩১] মামুন একাডেমি এই পণ্ডিতদের জন্য নতুন আশ্রয় এবং গবেষণার মঞ্চ প্রদান করে। খোয়ারিজম ছিল প্রাচীন রেশম পথ একটি গুরুত্বপূর্ণ শাখা। এর রাজধানী গুরগঞ্জ ছিল একটি সমৃদ্ধিশালী বাণিজ্যিক কেন্দ্র, যেখানে বিভিন্ন সংস্কৃতি এবং জাতিগোষ্ঠীর মিলন ঘটত।[৩২][] এই অর্থনৈতিক সমৃদ্ধি শাসক মামুন ইবনে মামুনকে জ্ঞানচর্চায় বিশাল বিনিয়োগ করার সামর্থ্য জুগিয়েছিল।[] এছাড়া, ভৌগোলিকভাবে এটি পারস্য, ভারত এবং তুর্কি অঞ্চলগুলোর জ্ঞানের কেন্দ্রস্থল হিসেবে বিবেচিত ছিল।[৩৩] মামুনিদ শাসকরা জ্ঞানচর্চাকে কেবল সাংস্কৃতিক আগ্রহের বিষয় হিসেবে দেখেননি, বরং এটিকে রাজনৈতিক ও সামাজিক প্রতিপত্তি বাড়ানোর মাধ্যম হিসেবে ব্যবহার করেছিলেন। বিখ্যাত পণ্ডিতদের পৃষ্ঠপোষকতা করে তাঁরা মধ্য এশিয়ার অন্যান্য শক্তিশালী রাজবংশ, যেমন সামানিদ ও গজনভি -দের ওপর নিজেদের বৌদ্যিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চেয়েছিলেন। এই উচ্চাকাঙ্ক্ষাই আল-বিরুনি এবং ইবনে সিনার মতো [২০][] মেধাবী ব্যক্তিত্বদের খোয়ারিজমে টেনে এনেছিল।[৩৪]খোয়ারিজম ছিল এমন একটি অঞ্চল যেখানে তুর্কি উপজাতি, পারস্য সংস্কৃতি এবং আরবি ইসলামি জ্ঞান একে অপরের সঙ্গে মিশে যাচ্ছিল।[] এই একাডেমি বহুভাষিক পণ্ডিতদের জন্য অনুবাদ এবং আন্তঃসাংস্কৃতিক জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম তৈরি করেছিল, যা গবেষণার নতুন পথ খুলে দেয়।

সদস্যবৃন্দ

[সম্পাদনা]

১. আবু রায়হান আল-বিরুনি

[সম্পাদনা]

আল-বিরুনি ৯৭৩–১০৪৮ খ্রিস্টাব্দ পর্যন্ত একাডেমির সদস্য চিলেন এবং সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ বহূ জ্ঞানে পারদর্শী। খোয়ারিজমের স্থানীয় সন্তান আল-বিরুনি এই একাডেমিতে তাঁর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময় ব্যয় করেন এবং তাঁর জীবনের বহু মৌলিক গবেষণা এখানেই শুরু করেন।[৩৫]

তাঁকে একাডেমির প্রধান গবেষক ও পরিচালক হিসেবে বিবেচনা করা হয়।[৩৬] তিনি মূলত জ্যোতির্বিজ্ঞান , গণিত, ভূগোল এবং ভূ-বিজ্ঞানে গবেষণার নেতৃত্ব দেন। এই সময়ে তিনি পৃথিবীর পরিধি নির্ভুলভাবে পরিমাপ করার পদ্ধতি তৈরি করেন।[৩৭]

এছাড়াও, তিনি তাঁর অন্যতম বিখ্যাত গ্রন্থ আল-আথার আল-বাকিয়া 'আন আল-কুরুণ আল-খালিয়া' -এর ওপর কাজ শুরু করেন, যা বিভিন্ন সংস্কৃতি ও ধর্মের ঐতিহাসিক সময়কাল নিয়ে আলোচনা করে।[৩৮]

আল-বিরুনি তাঁর শিক্ষক আবু নাসর মনসুরের সাথে যৌথভাবে ত্রিকোণমিতি এবং জ্যামিতির ওপর বহু কাজ করেন, যা পরবর্তী বৈজ্ঞানিক অগ্রগতির ভিত্তি স্থাপন করে।[৩৯]

২. আবু আলী ইবনে সিনা

[সম্পাদনা]

ইবনে সিনা (৯৮০–১০৩৭ খ্রিস্টাব্দ), যাকে পশ্চিমা বিশ্বে অ্যাভিসেনা নামেও ডাকা হয়, ছিলেন আরেকজন প্রখ্যাত বহুবিদ্যাবিশারদ, যিনি দর্শন এবং চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছিলেন।[১৫] ইবনে সিনা বেশ অল্প বয়সে বুখারা থেকে খোয়ারিজমে আসেন এবং সম্ভবত ৯৯৮ থেকে ১০০৪ খ্রিস্টাব্দ পর্যন্ত মামুনের দরবারে অবস্থান করেন।[৪০] মামুন একাডেমিতে অবস্থানকালে তিনি আল-বিরুনিসহ অন্যান্য পণ্ডিতদের সাথে জ্ঞানতত্ত্ব ও দর্শন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেন।[৪১]


৩. আবু নাসর মনসুর ইবনে আলী ইবনে ইরাক

[সম্পাদনা]

আবু নাসর মনসুর ছিলেন খোয়ারিজমের স্থানীয় শাসক পরিবারের একজন সদস্য এবং আল-বিরুনির শিক্ষক।[৪২] তিনি এই একাডেমির একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন।[৩৯]

তিনি গণিত ও জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে অসামান্য অবদান রাখেন। তিনি ত্রিকোণমিতি, বিশেষত সাইন সূত্র আবিষ্কার ও প্রমাণের জন্য বিখ্যাত। আল-বিরুনির জীবনের গুরুত্বপূর্ণ গবেষণাগুলোর মধ্যে অনেকগুলোই আবু নাসর মনসুরের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে করেছিলেন।[৩৫] তাঁর পৃষ্ঠপোষকতা আল-বিরুনিকে জটিল গাণিতিক সমস্যার সমাধানে উৎসাহিত করেছিল।[৪৩]

৪. অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্য

[সম্পাদনা]

এই তিন দিকপাল ছাড়াও, মামুন একাডেমিতে আরও অনেক বিশেষজ্ঞ বিজ্ঞানী ও পণ্ডিত যুক্ত ছিলেন, যারা প্রতিষ্ঠানটির বহুমুখী গবেষণায় অবদান রাখেন:

আবু খায়ের খাম্মার ছিলেন একজন বিখ্যাত খ্রিস্টান চিকিৎসক এবং দার্শনিক, যিনি গ্রিক চিকিৎসাশাস্ত্র বিশেষত গ্যালেন এবং হিপোক্রেটিসের কাজ অনুবাদ ও ব্যাখ্যায় বিশেষ ভূমিকা পালন করেন।[]

আবু সাহল আল-মাসীহি আল-বিরুনি ও ইবনে সিনার সমসাময়িক এই খ্রিস্টান চিকিৎসকও খোয়ারিজমের দরবারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি চিকিৎসাবিজ্ঞানে ইবনে সিনাকে প্রভাবিত করেছিলেন বলে মনে করা হয়।[৪৪]

সংক্ষেপে, খোয়ারিজমীয় মামুন একাডেমি ছিল মধ্য এশিয়ার জ্ঞানচর্চার এক বিরল নিদর্শন, যেখানে বিভিন্ন অঞ্চলের সেরা পণ্ডিতরা একত্রিত হয়ে জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতিতে অভূতপূর্ব অবদান রাখেন।[৪৫]

গুরুত্ব ও অবদান

[সম্পাদনা]

খোয়ারিজমীয় মামুন একাডেমির সংক্ষিপ্ত সক্রিয় সময়কাল (আনুমানিক ৯৯৯-১০১৭ খ্রিস্টাব্দ) সত্ত্বেও, মধ্যযুগীয় ইসলামিক এবং পরবর্তী সময়ে জ্ঞান-বিজ্ঞানে এর অবদান ছিল সুদূরপ্রসারী। এই একাডেমি কেবল জ্ঞান সংরক্ষণের কেন্দ্র ছিল না, বরং মৌলিক উদ্ভাবন ও বুদ্ধিবৃত্তিক বিতর্কের জন্ম দিয়েছিল।[৪৫][৪৩]

১. জ্ঞানের স্থানান্তর ও সংরক্ষণ

[সম্পাদনা]

মামুন একাডেমির সবচেয়ে বড় অবদানগুলির মধ্যে একটি হলো প্রাচীন জ্ঞানকে সংরক্ষণ এবং পূর্বে ইসলামিক বিশ্বের পূর্বাঞ্চলে তা স্থানান্তর করা। বাগদাদের কেন্দ্রীয় জ্ঞানচর্চার পতন শুরু হলে, মামুন একাডেমি তার 'দ্বিতীয় বায়তুল হিকমা' উপাধি সার্থক করে তোলে। এটি গ্রিক, ভারতীয় এবং পারস্য ভাষার পাণ্ডুলিপিগুলো আরবি এবং স্থানীয় ফারসি ভাষায় অনুবাদ ও ব্যাখ্যা করে জ্ঞানকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে। এই একাডেমি মধ্য এশিয়াকে জ্ঞানচর্চার একটি নতুন এবং শক্তিশালী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করে। এর ফলে পরবর্তীকালের সামানিদ ও গজনভি রাজবংশগুলোতে জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতার ধারা বজায় থাকে।[][৪৫]

২. মৌলিক বৈজ্ঞানিক অগ্রগতি

[সম্পাদনা]

এই একাডেমিতে সংঘটিত গবেষণাগুলো আধুনিক বিজ্ঞানের অনেক শাখার ভিত্তি স্থাপন করে।

Libr0310
আধুনিক বিজ্ঞানের অগ্রগতি

আল-বিরুনির নেতৃত্বে পৃথিবীর পরিধি ও আকারের নির্ভুল পরিমাপের জন্য গাণিতিক পদ্ধতিগুলো তৈরি করা হয়। এটি মধ্যযুগীয় ভূগোলের অন্যতম শ্রেষ্ঠ অর্জন ছিল। এছাড়াও, আবু নাসর মনসুরের ত্রিকোণমিতিক সূত্রগুলো ব্যবহার করে জ্যোতির্বিজ্ঞানের জটিল কাজকে সহজ করা হয়েছিল। পণ্ডিতরা বীজগণিত এবং জ্যামিতিকে জ্যোতির্বিজ্ঞানের সমস্যা সমাধানে ব্যবহার করে ব্যবহারিক গণিতের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করেন। ইবনে সিনার উপস্থিতি একাডেমির দার্শনিক মানকে উন্নত করে। তাঁর প্রাথমিক গবেষণাগুলি তাঁর বিখ্যাত কাজ আল-কানুন ফিত-তিব্ব -এর ভিত্তি রচনা করে, যা পরবর্তীতে প্রায় ৬০০ বছর ধরে চিকিৎসাশাস্ত্রে প্রামাণ্য গ্রন্থ হিসেবে ব্যবহৃত হয়।[৪৬]

৩. পাণ্ডিত্যের প্রসার

[সম্পাদনা]

১০১৭ খ্রিস্টাব্দে একাডেমিটি ধ্বংস হয়ে গেলেও এর পণ্ডিতদের রাজনৈতিক স্থানান্তর জ্ঞানের প্রবাহকে থামায়নি[৪৭]। সুলতান মাহমুদ গজনভি আল-বিরুনি, আবু সাহল আল-মাসীহি এবং অন্যান্য পণ্ডিতকে গজনীতে নিয়ে যান। এই স্থানান্তরের ফলে গজনভি দরবার জ্ঞানের নতুন কেন্দ্রে পরিণত হয়। আল-বিরুনি তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর প্রেরণা এই সময়েই লাভ করেন। এই পণ্ডিতদের কাজ, বিশেষত আল-বিরুনি ও ইবনে সিনার রচনাগুলো পরবর্তীতে ইসলামি বিশ্বের অন্যান্য প্রান্তের মাধ্যমে ইউরোপে পৌঁছায় এবং ইউরোপীয় রেনেসাঁস এবং বৈজ্ঞানিক বিপ্লবের জন্য বৌদ্যিক বীজ বপন করে। এই প্রতিষ্ঠানটি আধুনিক গবেষণার আন্তঃশৃঙ্খলাগত পদ্ধতির একটি প্রাথমিক উদাহরণ ছিল।[৪৪]

খোয়ারিজমীয় মামুন একাডেমি প্রতিষ্ঠার মাধ্যমে মামুন ইবনে মামুন জ্ঞানের প্রতিযোগিতায় সাহস দেখিয়েছিলেন, তা বিশ্বজুড়ে জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতিতে গভীর পদাঙ্ক রেখে গেছে।[৪৮]

পতন ও পরিণতি

[সম্পাদনা]

খোয়ারিজমীয় মামুন একাডেমির বুদ্ধিবৃত্তিক গৌরব মাত্র দুই দশক স্থায়ী হয়েছিল। এই প্রতিষ্ঠানের পতন মূলত আঞ্চলিক ক্ষমতার দ্বন্দ্ব এবং রাজনৈতিক আগ্রাসনের ফল, যা একাদশ শতাব্দীর শুরুতে মধ্য এশিয়ার পরিস্থিতিকে পাল্টে দিয়েছিল।

মামুন একাডেমির স্বর্ণযুগের সমাপ্তি ঘটে ১০১৭ খ্রিস্টাব্দে। এই পতনের প্রধান কারণ ছিল
[সম্পাদনা]

গজনভি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সুলতান মাহমুদ গজনভি ছিলেন সেই সময়ের মধ্য এশিয়ার সবচেয়ে শক্তিশালী শাসক । তিনি তাঁর সাম্রাজ্যের বিস্তৃতি ঘটাতে এবং খোয়ারিজমের কৌশলগত ও অর্থনৈতিক গুরুত্বের কারণে মামুনিদ রাজবংশকে আক্রমণ করেন। মাহমুদের সামরিক আক্রমণের মুখে খোয়ারিজম শাহ আবু আল-আব্বাস মামুন ইবনে মামুন-এর রাজবংশের পতন ঘটে। এই রাজনৈতিক পরিবর্তন কেবল শাসন ক্ষমতাকে প্রভাবিত করেনি, বরং রাজকীয় পৃষ্ঠপোষকতায় চলা একাডেমিটির ভিত্তিও নড়বড়ে করে দেয়।[১২] রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের কারণে খোয়ারিজম শহর গুরগঞ্জে থাকা একাডেমিটির ভবন, গ্রন্থাগার এবং গবেষণাগার ক্ষতিগ্রস্ত হয় এবং এর কার্যক্রম কার্যত বন্ধ হয়ে যায় । একাডেমির পতন হলেও, এর জ্ঞানচর্চার ধারা পুরোপুরি থেমে যায়নি। মাহমুদ গজনভি একজন বিদ্যানুরাগী না হলেও, তিনি প্রতিভাবান পণ্ডিতদের মূল্য বুঝতেন।[১৬] গজনভি খোয়ারিজম দখলের পর, তিনি একাডেমির সবচেয়ে বিখ্যাত পণ্ডিতদের বিশেষ করে আবু রায়হান আল-বিরুনি-কে জোরপূর্বক বন্দী করে নিজের রাজধানী গজনীতে বা বর্তমান আফগানিস্তান নিয়ে যান।[৪৯] এই অপসারণের ফলে গজনী শহরের রাজদরবারটি সাময়িকভাবে জ্ঞানের নতুন কেন্দ্রে পরিণত হয়।[৫০] আল-বিরুনি তাঁর জীবনের বহু গুরুত্বপূর্ণ গবেষণার কাজ, বিশেষ করে ভারতে তাঁর ভ্রমণ ও অধ্যয়ন সম্পর্কিত কাজগুলো, এই গজনভি দরবারেই সম্পন্ন করেন।[৪৯] এভাবে, খোয়ারিজম থেকে জ্ঞান ও মেধা গজনভি সাম্রাজ্যে স্থানান্তরিত হয়।

খোয়ারিজমীয় অঞ্চলের মানচিত্র

অন্যদিকে, দার্শনিক ও চিকিৎসক আবু আলী ইবনে সিনা সুলতান মাহমুদের দরবারে যোগ দিতে অস্বীকার করেন এবং বিভিন্ন পারস্য অঞ্চলের রাজদরবারে আশ্রয় খুঁজতে বাধ্য হন। তাঁর এই নিরন্তর ভ্রমণও জ্ঞানের প্রচার ও প্রসারে সাহায্য করেছিল।

মামুন একাডেমির পতন মধ্য এশিয়ার জন্য একটি বড় আঘাত হলেও, এর বৌদ্যিক প্রভাব বহু শতাব্দী ধরে টিকে ছিল।[২১]

একাডেমিতে সংরক্ষিত বহু পাণ্ডুলিপি হয় ধ্বংস হয়ে যায়।[৫১] তবে পণ্ডিতদের মাধ্যমে জ্ঞানের মূল নির্যাস টিকে থাকে এবং তা ইসলামিক বিশ্বের অন্যান্য স্থানে প্রচারিত হয়।[৫২]

খোয়ারিজমীয় পণ্ডিতদের কাজগুলো, বিশেষ করে জ্যোতির্বিজ্ঞান এবং গণিতের ক্ষেত্রে, পরবর্তী ইসলামিক গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানীদের জন্য প্রাথমিক পাঠ্যক্রম হিসেবে ব্যবহৃত হতে থাকে। আধুনিক উজবেকিস্তানসহ মধ্য এশিয়ার দেশগুলোতে এই একাডেমি একটি উজ্জ্বল সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক ঐতিহ্য হিসেবে স্মরণীয় হয়ে আছে, যা বর্তমান জাতীয় পরিচয়ের অন্যতম ভিত্তি।[৫৩]

এই রাজনৈতিক বিপর্যয় মামুন একাডেমির স্বল্প সময়ের গৌরবময় অধ্যায়ের সমাপ্তি ঘটায়, কিন্তু এর পণ্ডিতদের কাজ ও আবিষ্কার বিশ্বব্যাপী জ্ঞানের ইতিহাসে নিজেদের স্থান করে নেয়।[৫৪]

আধুনিক পুনরুজ্জীবন

[সম্পাদনা]

খোয়ারিজমীয় মামুন একাডেমির গৌরবময় ইতিহাস বর্তমান উজবেকিস্তানের জাতীয় পরিচয় এবং বৈজ্ঞানিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ।[৫৫] মধ্যযুগে এই প্রতিষ্ঠানের পতন ঘটলেও, এর উত্তরাধিকারকে সম্মান জানাতে এবং বৈজ্ঞানিক গবেষণাকে পুনরুজ্জীবিত করতে আধুনিক উজবেকিস্তান সরকার গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।

পুনর্গঠন

[সম্পাদনা]

দীর্ঘকাল ধরে কেবল ইতিহাসের পাতায় সীমাবদ্ধ থাকার পর, একাডেমিটিকে পুনরায় প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়। ১৯৯৭ সালে উজবেকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি ইসলাম কারিমভ-এর নির্দেশে খোয়ারিজমীয় মামুন একাডেমিকে রাষ্ট্রীয় গবেষণা কেন্দ্র হিসেবে পুনর্গঠন করা হয়।এই পুনরুজ্জীবনের প্রধান উদ্দেশ্য ছিল আল-বিরুনি, ইবনে সিনা এবং অন্যান্য পণ্ডিতদের বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ করা এবং মধ্য এশিয়ায় আধুনিক গবেষণার মান বাড়ানো।[৫৬] ১৯৯৯ সালে আল-বিরুনির জন্মের ১,০২৫তম বার্ষিকী উপলক্ষে এই একাডেমি আন্তর্জাতিকভাবে আলোচনায় আসে। এই উপলক্ষে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যা একাডেমির ঐতিহাসিক গুরুত্বকে পুনরায় বিশ্বের সামনে তুলে ধরে।[১২]

বর্তমান কাঠামো ও গবেষণার ক্ষেত্র

[সম্পাদনা]

বর্তমান খোয়ারিজমীয় মামুন একাডেমিটি উজবেকিস্তানের একাডেমি অফ সায়েন্সেস -এর অধীনে পরিচালিত হয়। এটি এখন একটি পূর্ণাঙ্গ গবেষণা প্রতিষ্ঠান, যা কেবল ইতিহাস নয়, বরং আধুনিক বিজ্ঞান ও মানবিকতার ক্ষেত্রে কাজ করে।[১২]

মামিন একাডেমি ভবন
মামুন একাডেমি ভবন, উজবেকিস্তান

আধুনিক একাডেমিটি প্রধানত প্রত্নতত্ত্ব, ইতিহাস, দর্শন, ভূগোল, ভাষা ও সাহিত্য, এবং পরিবেশবিদ্যা ও জীববিজ্ঞান নিয়ে গবেষণা করে। একাডেমি প্রাচীন খোয়ারিজমীয় সভ্যতা, ঐতিহাসিক পাণ্ডুলিপি এবং এই অঞ্চলের পরিবেশগত সমস্যা নিয়ে বিভিন্ন গবেষণা করে। এর মধ্যে আল-বিরুনি এবং ইবনে সিনার কাজের পুনর্ব্যাখ্যা ও প্রকাশনা অন্তর্ভুক্ত। এটি শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সাথে সহযোগিতা করে, বিশেষ করে উজবেকিস্তানের উরগেঞ্চ স্টেট ইউনিভার্সিটি সাথে, যাতে নতুন প্রজন্মের বিজ্ঞানীরা প্রাচীন জ্ঞান ও আধুনিক গবেষণার মধ্যে সেতুবন্ধন তৈরি করতে পারে।[৫৭]

খোয়ারিজমীয় মামুন একাডেমির এই আধুনিক পুনরুজ্জীবন কেবল একটি প্রতিষ্ঠানের পুনরাবির্ভাব নয়, বরং এটি মধ্য এশিয়ার আলোকিত অতীতকে সম্মান জানানোর এবং বর্তমান বৈজ্ঞানিক অগ্রগতিতে অবদান রাখার একটি দৃঢ় প্রচেষ্টা। [৫৮][১২]

আরও দেখুন

[সম্পাদনা]
  1. আল বেরুনী
  2. বায়তুল হিকমাহ
  3. ইবনে সিনা
  4. খোয়ারিজমীয় সাম্রাজ্য
  5. বুয়ী সাম্রাজ্য

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Mamun Academy Official Site"Mamun Academy{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. 1 2 George, Saliba (২০০৭)। Islamic Science and the Making of the European RenaissanceCambridge: MIT Press। পৃ. ১১০–১১৫।
  3. 1 2 3 Ma'mun, Academy। "Historical background of Khorezm Ma'mun Academy"Mamun Academy Official Site। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  4. 1 2 খুঁজে পাওয়া, যায় নি। "The Second House of Wisdom: Ma'mun's Academy in Khwarazm"। Humanities and Social Sciences Communications
  5. John J. O'Connor এবং, Edmund F. Robertson। "Abu Arrayhan Muhammad ibn Ahmad al-Biruni"MacTutor History of Mathematics Archive। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৫
  6. Clifford Edmund, Bosworth (১৯৬৪)। The Ghaznavids: Their Empire in Afghanistan and Eastern Iran। Cambridge, United Kingdom: Cambridge University Press। পৃ. ১২০–১২৫। আইএসবিএন ৯৭৮-০৮৫২২৪০১০৪ {{বই উদ্ধৃতি}}: আইএসবিএন / তারিখের অসামঞ্জস্যতা (সাহায্য)
  7. Ehsan Masood (2009-01-01)। "The Islamic Golden Age of Science"Scientific American। সংগ্রহের তারিখ ২০২৫-১০-১ {{ওয়েব উদ্ধৃতি}}: |সংগ্রহের-তারিখ= এর মান পরীক্ষা করুন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  8. 1 2 3 Philip, Khuri Hitti। A History of the Arab Peoples। Cambridge, Massachusetts, USA: Harvard University Press। পৃ. ৬৮–৭২। আইএসবিএন ৯৭৮-০৩৩৩৬৩১৪২৩
  9. 1 2 Dimitri Gutas (১৯৯৮)। Greek Thought, Arabic Culture: The Graeco-Arabic Translation Movement in Baghdad and Early 'Abbasid Society। London and New York: Routledge। পৃ. ১৭০–১৭৫। আইএসবিএন ৯৭৮-০৪১৫০৬১৩৩৯
  10. 1 2 Donald, Routledge Hill (১৯৯৩)। Islamic Science and Engineering। Edinburgh, United Kingdom: Edinburgh University Press। পৃ. ১৫–১৮। আইএসবিএন ৯৭৮-০৭৪৮৬০৪৫৫৫
  11. 1 2 3 Christopher I., Beckwith (২০০৯)। Empires of the Silk Road: A History of Central Eurasia from the Bronze Age to the Present। Princeton, New Jersey, USA: Princeton University Press। পৃ. ১৮০–১৮৫। আইএসবিএন ৯৭৮-০৬৯১১৩৫৮৯২
  12. 1 2 3 4 5 6 7 Encyclopædia Britannica। "Khwārezm"Encyclopædia Britannica। ৪ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০২৪
  13. 1 2 3 Dr. Mohammad Imaduddin। "Ma'mun Academy of Khwarazm"Muslim Heritage। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  14. 1 2 Vasily Vladimirovich Barthold (১৯২৮)। Turkestan Down to the Mongol Invasion। London, United Kingdom: Luzac & Co.। পৃ. ১৪১–১৪৫। আইএসবিএন ৯৭৮-৮১২১৫০৫৪৪৫ {{বই উদ্ধৃতি}}: আইএসবিএন / তারিখের অসামঞ্জস্যতা (সাহায্য)
  15. 1 2 Science and Civilization in Islam
  16. 1 2 Wikipedians (১৩ অক্টোবর ২০২৫)। "Khwarazm"English Wikipedia। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  17. "THE IRANIAN WORLD ÊRÂN-WÊZ (Iran-Vich)"Cais Soas। সংগ্রহের তারিখ ৬ নভেম্বর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  18. "E. Nerazik, on Central Asia in the Early Middle Ages"Kroraina। ৭ এপ্রিল ২০২০। ২ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৫
  19. Scribd Admin। "Khwarazm" (পিডিএফ)Scribd। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  20. 1 2 3 F. E. Peters। "The Ma'mūn Academy of Khwarazm"The Princeton University Library Chronicle৬৮: ২০৪–২০৫। ডিওআই:10.25290/prinunivlibrchro.68.1.0204
  21. 1 2 Siamak Khodaverdi (২ সেপ্টেম্বর ২০২২)। "Uzbekistan's Ma'mun Academy, the 'second House of Wisdom'"। Al-Monitor। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৫
  22. Clifford Edmund, Bosworth (১৯৯৬)। The New Islamic Dynasties: A Chronological and Genealogical Manual। Edinburgh, United Kingdom: Edinburgh University Press। পৃ. ১০৫–১০৬। আইএসবিএন ৯৭৮-০৭৪৮৬০৪০৩৬
  23. Yakov S. Stolyarov (২০১৯)। "The Second House of Wisdom: Ma'mun's Academy in Khwarazm"Humanities and Social Sciences Communicationsডিওআই:10.1057/s41599-019-0357-8
  24. 1 2 Wikipedians। "খাওয়ারেজম"বাংলা উইকিপিডিয়া। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  25. Dimitri Gutas (১৯৯৮)। Greek Thought, Arabic Culture: The Graeco-Arabic Translation Movement in Baghdad and Early 'Abbasid Society। London and New York: Routledge। পৃ. ১৭০–১৭৫। আইএসবিএন ৯৭৮-০৪১৫০৬১৩৩৯
  26. "Arab Contribution to University-Level Education"UNESCO Digital Library। ১৯৯৪। ২ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৫
  27. Avazbek GANIYEV (১৬ জানুয়ারি ২০২৩)। "The role of Khwarazm Mamun Academy "Dor-ul Hikmah and Ma'rifa" in the development of Islamic civilization"Bukhari। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০২৫
  28. Clifford Edmund Bosworth (১৯৬৩)। The Ghaznavids: Their Empire in Afghanistan and Eastern Iran 994–1040Cambridge, United Kingdom: Cambridge University Press। পৃ. ১২০–১২৬। আইএসবিএন ৯৭৮-০৮৫২২৪০১০৪। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৫ {{বই উদ্ধৃতি}}: আইএসবিএন / তারিখের অসামঞ্জস্যতা (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  29. John J. O'Connor and Edmund F. Robertson। "Abu Arrayhan Muhammad ibn Ahmad al-Biruni"MacTutor History of Mathematics Archive। ৭ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৫
  30. Yakov S. Stolyarov (২০১৯)। "The Second House of Wisdom: Ma'mun's Academy in Khwarazm"Humanities and Social Sciences Communicationsডিওআই:10.1057/s41599-019-0357-8
  31. George Sarton। Introduction to the History of Science। Huntington, New York, USA: R. E. Krieger Publishing। আইএসবিএন ৯৭৮-০৮৮২৭৫২১৮৭ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: চেকসাম পরীক্ষা করুন (সাহায্য)
  32. এহসান মাসূদ (১ জানুয়ারি ২০০৯)। "The Islamic Golden Age of Science"Scientific American। ১৫ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৫
  33. Christopher I. Beckwith (২০০৯)। Empires of the [[রেশম পথ|Silk Road]]: A History of Central Eurasia from the Bronze Age to the Present। Princeton, New Jersey, USA: Princeton University Press। পৃ. ১৮১–১৮৮। আইএসবিএন ৯৭৮-০৬৯১১৫০৩৯৩ {{বই উদ্ধৃতি}}: |আইএসবিন= মান: চেকসাম পরীক্ষা করুন (সাহায্য); ইউআরএল–উইকিসংযোগ দ্বন্দ্ব (সাহায্য)
  34. Wiki bots। "খোয়ারিজমীয় সাম্রাজ্য"উইকিপিডিয়া.বাংলা। সংগ্রহের তারিখ ৩ নভেম্বর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  35. 1 2 Juraev Hamza Atoevich (৯ এপ্রিল ২০২৫)। "The History and Present of Mamun Academy"In libraryডিওআই:10.37547/ijhps/Volume05Issue04-06। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  36. "Abu Rayhan Biruni"The Muslim Times। সংগ্রহের তারিখ ৩ অক্টোবর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  37. Cyber, Lelinka। "THE ROLE OF THE MA'MUN ACADEMY OF KHOREZM IN THE DEVELOPMENT OF SCIENCE IN MOVAROUNNAHR"Cyber Lelinka। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  38. Masharipova Gularam Kamilovna (১ নভেম্বর ২০২০)। "KHOREZM MA'MUN ACADEMY - AT THE CROSSROADS OF WORLD CIVILIZATION"Research Gate | International Journal on Integrated Education। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  39. 1 2 "International Scientific Conference In Uzbekistan On the Academy of Al-Ma'mun in Khwarazm (X-XI Centuries )"Beruniy
  40. Donald Routledge Hill (১৯৯৩)। "২য়"Islamic Science and Engineering। Edinburgh, United Kingdom: Edinburgh University Press। পৃ. ১৪–১৭। আইএসবিএন ৯৭৮-০৭৪৮৬০৪৫৫৫{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  41. "Avicenna"English Wikipedia। ১২ নভেম্বর ২০২৫।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  42. E. S. Kennedy (১৯৮৩)। The Exact Sciences in Iraq and Iran (ca. 250–1250 A.D.)। Beirut, Lebanon: American University of Beirut (AUB)। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০২৫{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  43. 1 2 J. L. Berggren (১৯৮৬)। Episodes in the Mathematics of Medieval Islam। New York, USA: Springer। পৃ. ৮০–৮৫। ডিওআই:10.1007/978-1-4612-4632-6{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  44. 1 2 Manfred Ullmann (১৯৭৮)। Islamic Medicine। Edinburgh, United Kingdom: Edinburgh University Press। পৃ. ১৫৫–১৬০।
  45. 1 2 3 "KHOWARAZM MA'MUN ACADEMY - Neliti" (পিডিএফ)Neliti Media{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  46. "Ma'mun Academy of Khwarazm" (পিডিএফ)www.публикация24.рф{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  47. "публикация24"www.публикация24.рф{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  48. "Khorezm"Xorazmy। সংগ্রহের তারিখ ২৩ নভেম্বর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  49. 1 2 Muhammad Nazim (১৯৭১)। The Life and Times of Sultan Mahmud of Ghazna। New Delhi, India। পৃ. ৫৫–৬০।{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অবস্থানে প্রকাশক অনুপস্থিত (লিঙ্ক) উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  50. P. M. Holt (১৯৭০)। The Cambridge History of Islam। Cambridge University Press। পৃ. ২১০–২১৬।
  51. George Sarton (১৯৭৫)। Introduction to the History of Science (ইংরেজি ভাষায়)। R. E. Krieger Publishing Company। পৃ. ৬৭৫। আইএসবিএন ৯৭৮-০৮৮২৭৫১৭২৬। সংগ্রহের তারিখ ১০ নভেম্বর ২০২৫{{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  52. Yakov S. Stolyarov (২০১৯)। "The Second House of Wisdom: Ma'mun's Academy in Khwarazm"Humanities and Social Sciences Communications (ইংরেজি ভাষায়)। (১)। ডিওআই:10.1057/s41599-019-0357-8। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৫
  53. Guy Le Strange (১৯০৫)। The Lands of the Eastern Caliphate (ইংরেজি ভাষায়)। Cambridge, United Kingdom: Cambridge University Press। পৃ. ৪৪৫–৪৪৮। আইএসবিএন ৯৭৮-১১০৭৬০০১৪০ {{বই উদ্ধৃতি}}: আইএসবিএন / তারিখের অসামঞ্জস্যতা (সাহায্য)
  54. Richard N. Frye (১৯৭৫)। The Golden Age of Persia: The Arabs in the East (ফার্সি ভাষায়)। London, United Kingdom: Weidenfeld and Nicolson। পৃ. ১৪৯–১৫৫।
  55. Neliti। "Khorezm Ma'mun Academy - at the Crossroads of World Civilization"Neliti{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  56. Leninka। "ROLE OF THE KHOREZM ACADEMY OF MAMUN IN THE DEVELOPMENT OF SCIENCE"Cyber Laninka। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  57. UNESCO। "General Assembly" (পিডিএফ)UNESCO Documents{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  58. "Journal titled "Bulletin of Khorezm academy of Mamun""Academy of Sciences of the Republic of Uzbekistan। সংগ্রহের তারিখ ২৭ নভেম্বর ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)

বহি:সংযোগ

[সম্পাদনা]