বিষয়বস্তুতে চলুন

খুতবাতে মাদ্রাজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খুতবাতে মাদ্রাজ
বইয়ের প্রচ্ছদ
লেখকসুলাইমান নদভী
মূল শিরোনামخطباتِ مدراس
কাজের শিরোনামমাদ্রাজের বক্তৃতা
অনুবাদকপ্রফেট মুহাম্মদ - দ্য রোল মডেল (ইংরেজি)
প্রকাশনার স্থানভারত
ভাষাউর্দু
বিষয়মুহাম্মাদের জীবনী
ধরনসীরাতগ্রন্থ
প্রকাশিত১৯২৫

খুতবাতে মাদ্রাজ (উর্দু: خطباتِ مدراس) হল সৈয়দ সুলেমান নদভী রচিত ইসলামী নবী মুহাম্মদের জীবনের উপর আটটি খুতবার সংকলন, যা প্রথম ১৯৩৬ সালে প্রকাশিত হয়েছিল।[] নাদভী অ- আরব, অমুসলিম দর্শকদের জন্য উপাদানটি প্রস্তুত করেছিলেন। সৈয়দ ১৯২৫ সালের অক্টোবর ও নভেম্বর মাসে মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ে ইসলামী তালেমী আঞ্জুমানের অনুরোধে এই খুতবা দেন।[][][]

বিষয়বস্তু

[সম্পাদনা]

মুসলিম ইতিহাস, নবী কারীমের জীবনী ও তাঁর আদর্শ, মুসলমানদের গৌরবময় অতীত এবং আধুনিক যুগের প্রেক্ষাপটে ইসলামের শিক্ষা বইটির মূল উপজীব্য। বইটির উর্দু ভাষা অত্যন্ত সমৃদ্ধ, প্রাঞ্জল ও প্রভাবশালী। এটি উর্দু সাহিত্য ও ইসলামি বক্তৃতার ক্ষেত্রে এক স্মরণীয় রচনা হিসেবে বিবেচিত। ভারত ও পাকিস্তানে মুসলিম সমাজের মধ্যে আত্মপরিচয়, শিক্ষা, ও সংস্কৃতির পুনর্জাগরণে এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনুবাদ

[সম্পাদনা]

২০১৭ সালে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুর রহিম কিদওয়াই খুতবাত-এ-মাদ্রাসের একটি ইংরেজি অনুবাদ তৈরি করেন এবং সৈয়দ সুলাইমান নদভীর উর্দু ভাষার রচনার পরিকল্পিত অনুবাদের প্রথম সিরিজ হিসেবে "প্রফেট মুহাম্মদ - দ্য রোল মডেল" শিরোনামে ফারোস মিডিয়া দ্বারা প্রকাশিত হয়।[]

আরও পড়ুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Syed Sulaiman Nadavi (১৯৩৬)। Khutbat E Madras
  2. "Khutbat-e-Madaris Seerat-e-Nabwi Par Khutbaat by Syed Sulaiman Nadvi"Rekhta (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ এপ্রিল ২০২৩
  3. Parekh, Rauf (২০ নভেম্বর ২০০৭)। "DAWN - Features; November 20, 2007"DAWN.COM (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৩
  4. Al-Azami, Mohammad Ilyas (২০০২)। Darul Musannefeen Ki Tarikhi Khidmat (উর্দু ভাষায়)। Patna: Khuda Bakhsh Library। পৃ. ২১৮–২২০।
  5. "Acclaimed Urdu book on the Prophet's life translated into English"The Milli Gazette

আরও পড়ুন

[সম্পাদনা]