বিষয়বস্তুতে চলুন

খতরোঁ কে খিলাড়ি (টেলিভিশন ধারাবাহিক)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খতরোঁ কে খিলাড়ি
ধরন
উৎসফিয়ার ফ্যাক্টর
উপস্থাপকঅক্ষয় কুমার (১–২, ৪)
প্রিয়াঙ্কা চোপড়া (৩)
রোহিত শেট্টি (৫–৬, ৮–১৪)
অর্জুন কাপুর (৭)
ফারাহ খান (স্পিন-অফ)
দেশভারত
মূল ভাষাহিন্দি
মৌসুমের সংখ্যা১৪
পর্বের সংখ্যা২৮২
নির্মাণ
নির্মাণ স্থান
ক্যামেরা বিন্যাসবহু-ক্যামেরা
স্থিতিকালপ্রায় ২ ঘণ্টা
নির্মাণ প্রতিষ্ঠান
মুক্তি
নেটওয়ার্ককালার্স টিভি
মুক্তি২১ জুলাই ২০০৮ (2008-07-21) 
বর্তমান

ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি (অনু.ফিয়ার ফ্যাক্টর: বিপদের খেলোয়াড়; যা খতরোঁ কে খিলাড়ি নামে সুপরিচিত) হলো এন্ডেমল শাইন ইন্ডিয়া দ্বারা প্রযোজিত ভারতীয় শারীরিক কসরতভিত্তিক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান, যা মার্কিন ধারাবাহিক ফিয়ার ফ্যাক্টরের উপর ভিত্তি করে নির্মিত।[] স্ফেয়ার অরিজিন্স দ্বারা ফিয়ার ফ্যাক্টর ইন্ডিয়া হিসেবে শুরু হওয়া এই অনুষ্ঠানটি বিন্যাস পরিবর্তন করে এন্ডেমল শাইন ইন্ডিয়া কালার্স টিভির কাছে বিক্রি হয়েছিল, যা ২০০৮ সালের ২১শে জুলাই তারিখে ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি হয়ে ওঠে। ২০২০ সালের ১লা আগস্ট তারিখে মূল অনুষ্ঠানের একটি স্পিন-অফ খতরোঁ কে খিলাড়ি – মেড ইন ইন্ডিয়া চালু হয়েছিল, যেখানে পূর্ববর্তী বছরের প্রতিযোগীগণ অংশগ্রহণ করেছিল।

বিন্যাস

[সম্পাদনা]

এই অনুষ্ঠানের মূলভাবটি হচ্ছে চরম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক এবং মানসিক শক্তি পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল অথবা খেলোয়াড়দের মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

প্রতিটি মৌসুম ভারতের বাইরে একটি দেশে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রতিযোগীদের উচ্চ-অ্যাড্রেনালিন কসরত করানো হয়, যা মৌসুমের অগ্রগতির সাথে সাথে ক্রমান্বয়ে আরও কঠিন হয়ে উঠে। প্রতিটি কসরত শারীরিক শক্তি, ভয়-ভিত্তিক চ্যালেঞ্জ এবং সহনশীলতার মতো তিনটি ভিন্ন বিভাগে ভাগ করা হয়। শারীরিক শক্তির মধ্যে উচ্চতা থেকে লাফিয়ে পড়া, শক্তিশালী স্রোতে সাঁতার কাটা অথবা ঝুলন্ত সেতু অতিক্রম করার মতো কসরত অন্তর্ভুক্ত থাকে। ভয়-ভিত্তিক কসরতগুলো ভয়ের মুখোমুখি হওয়ার দিকে মনোনিবেশ করে যেমন সাপ, পোকামাকড়, উচ্চতা অথবা বদ্ধ স্থান। সহনশীলতার কসরতগুলো প্রতিযোগীদের ঠান্ডা জলে ডুবে থাকা অথবা অস্বস্তিকর পরিবেশের সাথে মোকাবিলা করার মতো চরম পরিস্থিতি সহ্য করার ক্ষমতা পরীক্ষা করে।

এই অনুষ্ঠানে সাধারণত প্রতিটি কসরতের পরে একজন প্রতিযোগীকে নিষ্কাশন করে থাকে। যখন কোন প্রতিযোগী কসরতগুলো সম্পূর্ণ করতে ব্যর্থ হয় অথবা কসরতে খারাপ করে, সে প্রতিযোগী বাদ পড়ার আশঙ্কায় থাকে; অতঃপর সে প্রতিযোগী আরও চ্যালেঞ্জিং কসরতের মুখোমুখি হয়। চূড়ান্ত প্রতিযোগীগণ অনুষ্ঠানের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে তারা সর্বশেষ কসরতের মুখোমুখি হয়, যার মাধ্যমে বিজয়ী প্রতিযোগী খতরোঁ কে খিলাড়ির শিরোপা জয়লাভ করে।

সারাংশ

[সম্পাদনা]
মৌসুমউপস্থাপকস্থানপর্বশুরুর তারিখশেষের তারিখপ্রতিযোগীবিজয়ী
অক্ষয় কুমারদক্ষিণ আফ্রিকা১৬২১ জুলাই ২০০৮১৪ আগস্ট ২০০৮১২নেথরা রঘুরমন
১৬৭ সেপ্টেম্বর ২০০৯১ অক্টোবর ২০০৯১৩অনুষ্কা মানচন্দা
প্রিয়াঙ্কা চোপড়াব্রাজিল১৬৬ সেপ্টেম্বর ২০১০৩০ সেপ্টেম্বর ২০১০১৩শব্বীর আহলুওয়ালিয়া
অক্ষয় কুমারদক্ষিণ আফ্রিকা১৬৩ জুন ২০১১২৩ জুলাই ২০১১১৩আরতী ছাবড়িয়া
রোহিত শেট্টি২০২২ মার্চ ২০১৪২৫ মে ২০১৪১৭রজনীশ দুজ্ঞল
২০৭ ফেব্রুয়ারি ২০১৫১২ এপ্রিল ২০১৫১৫আশীষ চৌধুরী
অর্জুন কাপুরআর্জেন্টিনা২০৩০ জানুয়ারি ২০১৬৩ এপ্রিল ২০১৬১৫সিদ্ধার্থ শুক্লা
রোহিত শেট্টিস্পেন২১২২ জুলাই ২০১৭৩০ সেপ্টেম্বর ২০১৭১২শান্তনু মাহেশ্বরী
আর্জেন্টিনা২০৫ জানুয়ারি ২০১৯১০ মার্চ ২০১৯১২পুনিত পাঠক
১০বুলগেরিয়া২২২২ ফেব্রুয়ারি ২০২০২৬ জুলাই ২০২০১০কারিশমা তান্না
১১দক্ষিণ আফ্রিকা২২১৭ জুলাই ২০২১২৬ সেপ্টেম্বর ২০২১১৩অর্জুন বিজলানি
১২২৬২ জুলাই ২০২২২৫ সেপ্টেম্বর ২০২২১৪তুষার কালিয়া
১৩২৭১৫ জুলাই ২০২৩১৪ অক্টোবর ২০২৩১৪ডিনো জেমস
১৪রোমানিয়া২০২৭ জুলাই ২০২৪২৯ সেপ্টেম্বর ২০২৪১২করণ বীর মেহরা
স্পিন-অফ
ফারাহ খান
রোহিত শেট্টি
দক্ষিণ আফ্রিকা১০১ আগস্ট ২০২০৩০ আগস্ট ২০২০নিয়া শর্মা

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Meet the contestants of Fear Factor-Khatron Ke Khiladi 5"The Times of India। ৩০ জানুয়ারি ২০১৪।

বহিঃসংযোগ

[সম্পাদনা]