বিষয়বস্তুতে চলুন

খতরোঁ কে খিলাড়ি ৭

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিয়ার ফ্যাক্টর:
খতরোঁ কে খিলাড়ি
মৌসুম ৭
স্থানীয় নামকভী পীড়া, কভী কীড়া
শ্রেষ্ঠাংশেনিচে দেখুন
উপস্থাপকঅর্জুন কাপুর
প্রতিযোগীর সংখ্যা১৫
বিজয়ীসিদ্ধার্থ শুক্লা
রানার-আপসানা সাঈদ
স্থানআর্জেন্টিনা
পর্বের সংখ্যা২০
মুক্তি
মূল নেটওয়ার্ককালার্স টিভি
মূল মুক্তি৩০ জানুয়ারি ২০১৬ (2016-01-30) 
৩ এপ্রিল ২০১৬ (2016-04-03)
কালানুক্রমিক
 পূর্ববর্তী
৬ষ্ঠ মৌসুম
পরবর্তী 
৮ম মৌসুম

ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৭ (এছাড়াও ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি কভী পীড়া, কভী কীড়া নামেও পরিচিত) এন্ডেমল শাইন ইন্ডিয়া দ্বারা প্রযোজিত ভারতীয় শারীরিক কসরতভিত্তিক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান খতরোঁ কে খিলাড়ির সপ্তম মৌসুম ছিল।[][][] আর্জেন্টিনায় ধারণ করা এই মৌসুমটি ২০১৬ সালের সালের ৩০শে জানুয়ারি তারিখে শুরু হয়ে সালের ৩রা এপ্রিল তারিখে ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমটিও ভারতীয় টেলিভিশন চ্যানেল কালার্স টিভিতে সম্প্রচারিত হয়েছে। ভারতীয় অভিনেতা অর্জুন কাপুর পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও উপস্থাপনা করেছেন।

১৫ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি ভারতীয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা জয়লাভ করেছেন, অন্যদিকে সানা সাঈদ এবং মুক্তি মোহন যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন।[][][]

বিন্যাস

[সম্পাদনা]

এই অনুষ্ঠানের মূলভাবটি হচ্ছে চরম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক এবং মানসিক শক্তি পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল অথবা খেলোয়াড়দের মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

প্রতিটি মৌসুম ভারতের বাইরে একটি দেশে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রতিযোগীদের উচ্চ-অ্যাড্রেনালিন কসরত করানো হয়, যা মৌসুমের অগ্রগতির সাথে সাথে ক্রমান্বয়ে আরও কঠিন হয়ে উঠে। প্রতিটি কসরত শারীরিক শক্তি, ভয়-ভিত্তিক চ্যালেঞ্জ এবং সহনশীলতার মতো তিনটি ভিন্ন বিভাগে ভাগ করা হয়। শারীরিক শক্তির মধ্যে উচ্চতা থেকে লাফিয়ে পড়া, শক্তিশালী স্রোতে সাঁতার কাটা অথবা ঝুলন্ত সেতু অতিক্রম করার মতো কসরত অন্তর্ভুক্ত থাকে। ভয়-ভিত্তিক কসরতগুলো ভয়ের মুখোমুখি হওয়ার দিকে মনোনিবেশ করে যেমন সাপ, পোকামাকড়, উচ্চতা অথবা বদ্ধ স্থান। সহনশীলতার কসরতগুলো প্রতিযোগীদের ঠান্ডা জলে ডুবে থাকা অথবা অস্বস্তিকর পরিবেশের সাথে মোকাবিলা করার মতো চরম পরিস্থিতি সহ্য করার ক্ষমতা পরীক্ষা করে।

এই অনুষ্ঠানে সাধারণত প্রতিটি কসরতের পরে একজন প্রতিযোগীকে নিষ্কাশন করে থাকে। যখন কোন প্রতিযোগী কসরতগুলো সম্পূর্ণ করতে ব্যর্থ হয় অথবা কসরতে খারাপ করে, সে প্রতিযোগী বাদ পড়ার আশঙ্কায় থাকে; অতঃপর সে প্রতিযোগী আরও চ্যালেঞ্জিং কসরতের মুখোমুখি হয়। চূড়ান্ত প্রতিযোগীগণ অনুষ্ঠানের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে তারা সর্বশেষ কসরতের মুখোমুখি হয়, যার মাধ্যমে বিজয়ী প্রতিযোগী খতরোঁ কে খিলাড়ির শিরোপা জয়লাভ করে।

প্রতিযোগী

[সম্পাদনা]
স্থানপ্রতিযোগীপেশাঅবস্থাসূত্র
সিদ্ধার্থ শুক্লাঅভিনেতাবিজয়ী[]
সানা সাঈদঅভিনেত্রী১ম রানার-আপ[]
মুক্তি মোহনঅভিনেত্রী২য় রানার-আপ[]
তানিশা মুখার্জীঅভিনেত্রীঅপনীত[১০]
ভিভিয়ন ডীসেনাঅভিনেতাঅপনীত[১১]
রাঘব জুয়ালনৃত্যশিল্পীঅপনীত[১২]
ভিভান ভটেনাঅভিনেতা, মডেলঅপনীত[১৩]
পার্বতী ওমানাকুত্তানমডেলঅপনীত[১৪]
জয় ভানুশালীঅভিনেতাঅব্যাহতি[১৫]
১০মাহী বিজঅভিনেত্রীঅপনীত[১৬]
১১ঐশ্বর্যা সখুজাঅভিনেত্রীঅপনীত[১৭]
১২টিনা দত্তঅভিনেত্রীঅপনীত[১৮]
১৩ফয়সাল খাননৃত্যশিল্পীঅপনীত[১৯]
১৪যুবরাজ বাল্মিকিহকি খেলোয়াড়অপনীত[২০]
১৫হিমাংশু মলহোত্রাঅভিনেতাঅপনীত[২১]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "'Khatron Ke Khiladi' packs more power for new season"Business Standard। ৩০ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৫
  2. "'Khatron Ke Khiladi 7': Arjun Kapoor is the new host, Sidharth, Jay, Faisal among contestants"The Indian Express। ৩০ অক্টোবর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৫
  3. "Khatron Ke Khiladi: Chills, Thrills & Much More"The Times of India। ১ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১৫
  4. "Sidharth Shukla wins Khatron Ke Khiladi season 7"। ৪ এপ্রিল ২০১৬। ২০ সেপ্টেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৯
  5. "Khatron Ke Khiladi was an experiment: Sidharth Shukla on winning trophy"Hindustan Times। ৪ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৪
  6. "Sidharth Shukla wins Khatron Ke Khiladi; takes home prize money of Rs 25 lakh"India Today। ২৯ আগস্ট ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৪
  7. "Khatron Ke Khiladi 7: Sidharth Shukla eliminated, Vivian Dsena enters the show, and Jay Bhanushali returns"। ২২ ফেব্রুয়ারি ২০১৬।
  8. "'Khatron Ke Khiladi 7' winner: Sidharth Shukla beats Sana Saeed and Mukti Mohan to bag the trophy"। ২২ মার্চ ২০১৬।
  9. "Siddharth Shukla beats Sana, Mukti and others, bags Khatron Ke Khiladi 7 trophy"। ১৬ মার্চ ২০১৬।
  10. "Tanishaa Mukerji to be part of Khatron Ke Khiladi 7?"। ২৪ অক্টোবর ২০১৫।
  11. "Vivian Dsena to enter Fear Factor: Khatron Ke Khiladi"mid-day.com। ২১ ফেব্রুয়ারি ২০১৬। ১ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ জুন ২০১৮
  12. "Raghav Juyal in Khatron Ke Khiladi 7?"
  13. "Parvathy, Vivan Bhatena in Khatron Ke Khiladi 7?"
  14. "Parvathy confirmed in Khatron Ke Khiladi 7?"
  15. "Khatron Ke Khiladi 7: Elimination shocker; Team Blue captain Jay Bhanushali out of the show"India Today। ৮ ফেব্রুয়ারি ২০১৬।
  16. "'Khatron Ke Khiladi' participant Mahhi Vij's tryst with creepy-crawly creatures"The Indian Express। ৭ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৬
  17. "Aishwarya Sakhuja on a shopping spree in Argentina!"India Today। Ist। ২৭ ডিসেম্বর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০১৯
  18. "Tina Dutta, Parvathy Omanakuttan in Khatron Ke Khiladi 7"DNA India। ১৯ জানুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত
  19. "Jhalak Dikhhla Jaa 8 winner Faisal Khan confirmed in Khatron Ke Khiladi 7?"
  20. "Hockey player Yuvraj confirmed in Khatron Ke Khiladi 7?"
  21. "Nach Baliye 7 winner Himmanshu Malhotra confirmed in Khatron Ke Khiladi 7?"

বহিঃসংযোগ

[সম্পাদনা]