বিষয়বস্তুতে চলুন

খতরোঁ কে খিলাড়ি ৬

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিয়ার ফ্যাক্টর:
খতরোঁ কে খিলাড়ি
মৌসুম ৬
স্থানীয় নামডর কা বকব্লাস্টার রিটার্নস
শ্রেষ্ঠাংশেনিচে দেখুন
উপস্থাপকরোহিত শেট্টি
প্রতিযোগীর সংখ্যা১৫
বিজয়ীআশীষ চৌধুরী
রানার-আপমেয়াং ছাং
স্থানদক্ষিণ আফ্রিকা
পর্বের সংখ্যা২০
মুক্তি
মূল নেটওয়ার্ককালার্স টিভি
মূল মুক্তি৭ ফেব্রুয়ারি ২০১৫ (2015-02-07) 
১২ এপ্রিল ২০১৫ (2015-04-12)
কালানুক্রমিক
 পূর্ববর্তী
৫ম মৌসুম
পরবর্তী 
৭ম মৌসুম

ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৬ (এছাড়াও ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ডর কা বকব্লাস্টার রিটার্নস নামেও পরিচিত) এন্ডেমল শাইন ইন্ডিয়া দ্বারা প্রযোজিত ভারতীয় শারীরিক কসরতভিত্তিক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান খতরোঁ কে খিলাড়ির ষষ্ঠ মৌসুম ছিল।[][] দক্ষিণ আফ্রিকায় ধারণ করা এই মৌসুমটি ২০১৫ সালের সালের ৭ই ফেব্রুয়ারি তারিখে শুরু হয়ে সালের ১২ই এপ্রিল তারিখে ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে।[][] পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমটিও ভারতীয় টেলিভিশন চ্যানেল কালার্স টিভিতে সম্প্রচারিত হয়েছে। ভারতীয় চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টি পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও উপস্থাপনা করেছেন।

১৫ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি ভারতীয় অভিনেতা আশীষ চৌধুরী জয়লাভ করেছেন, অন্যদিকে মেয়াং ছাং এবং মুহাম্মদ ইকবাল খান যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন।[][][][]

বিন্যাস

[সম্পাদনা]

এই অনুষ্ঠানের মূলভাবটি হচ্ছে চরম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক এবং মানসিক শক্তি পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল অথবা খেলোয়াড়দের মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

প্রতিটি মৌসুম ভারতের বাইরে একটি দেশে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রতিযোগীদের উচ্চ-অ্যাড্রেনালিন কসরত করানো হয়, যা মৌসুমের অগ্রগতির সাথে সাথে ক্রমান্বয়ে আরও কঠিন হয়ে উঠে। প্রতিটি কসরত শারীরিক শক্তি, ভয়-ভিত্তিক চ্যালেঞ্জ এবং সহনশীলতার মতো তিনটি ভিন্ন বিভাগে ভাগ করা হয়। শারীরিক শক্তির মধ্যে উচ্চতা থেকে লাফিয়ে পড়া, শক্তিশালী স্রোতে সাঁতার কাটা অথবা ঝুলন্ত সেতু অতিক্রম করার মতো কসরত অন্তর্ভুক্ত থাকে। ভয়-ভিত্তিক কসরতগুলো ভয়ের মুখোমুখি হওয়ার দিকে মনোনিবেশ করে যেমন সাপ, পোকামাকড়, উচ্চতা অথবা বদ্ধ স্থান। সহনশীলতার কসরতগুলো প্রতিযোগীদের ঠান্ডা জলে ডুবে থাকা অথবা অস্বস্তিকর পরিবেশের সাথে মোকাবিলা করার মতো চরম পরিস্থিতি সহ্য করার ক্ষমতা পরীক্ষা করে।

এই অনুষ্ঠানে সাধারণত প্রতিটি কসরতের পরে একজন প্রতিযোগীকে নিষ্কাশন করে থাকে। যখন কোন প্রতিযোগী কসরতগুলো সম্পূর্ণ করতে ব্যর্থ হয় অথবা কসরতে খারাপ করে, সে প্রতিযোগী বাদ পড়ার আশঙ্কায় থাকে; অতঃপর সে প্রতিযোগী আরও চ্যালেঞ্জিং কসরতের মুখোমুখি হয়। চূড়ান্ত প্রতিযোগীগণ অনুষ্ঠানের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে তারা সর্বশেষ কসরতের মুখোমুখি হয়, যার মাধ্যমে বিজয়ী প্রতিযোগী খতরোঁ কে খিলাড়ির শিরোপা জয়লাভ করে।

প্রতিযোগী

[সম্পাদনা]
স্থানপ্রতিযোগীপেশাঅবস্থাসূত্র
আশীষ চৌধুরীঅভিনেতাবিজয়ী[]
মেয়াং ছাংগায়ক, অভিনেতা১ম রানার-আপ[১০]
মুহাম্মদ ইকবাল খানঅভিনেতা২য় রানার-আপ[১১]
সাগরিকা ঘাটগেঅভিনেত্রীঅপনীত[১২]
হুসাইন কুয়াজরওয়ালাঅভিনেতাঅপনীত[১৩]
আশা নেগিঅভিনেত্রীঅপনীত[১৪]
রাকেশ কুমারকাবাডি খেলোয়াড়অপনীত[১৪]
নন্দীশ সাঁধুঅভিনেতাঅপনীত[১৫]
রেশমি দেসাইঅভিনেত্রীঅপনীত[১৬]
১০সানা খানঅভিনেত্রীঅপনীত[১৭]
১১নাতালিয়া কৌরঅভিনেত্রীঅপনীত[১৮]
১২রিধি দোগরাঅভিনেত্রীঅপনীত[১৯]
১৩অর্চনা বিজয়াঅভিনেত্রীঅপনীত[২০]
১৪সিদ্ধার্থ ভরদ্বাজঅভিনেতা, মডেলঅপনীত[২১]
১৫হর্ষদ অরোরাঅভিনেতাঅপনীত[২২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Fear Factor Khatron ke Khiladi Darr ka Blockbuster Returns"colors.in.com। ২২ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
  2. "Khatron Ke Khiladi Season 6: Look what contestants are up to in South Africa! (View Pics)"। ১৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ জানুয়ারি ২০১৫
  3. "PIX: Meet the Khatron Ke Khiladi 6 contestants"Rediff। ১৭ নভেম্বর ২০১৪।
  4. "Meet the contestants of Khatron Ke Khiladi Season 6"english
  5. "Ashish Chaudhary wins 'Khatron Ke Khiladi 6'"DNA India (ইংরেজি ভাষায়)। ১৩ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০
  6. Rajani, Snehal (১১ এপ্রিল ২০১৫)। "Khatron Ke Khiladi 6 grand finale: Iqbal Khan, Sagarika Ghatge, Meiyang Chang or Ashish Chowdhry-who will create history and win the show?"Latest News, Breaking News, LIVE News, Top News Headlines, Viral Video, Cricket LIVE, Sports, Entertainment, Business, Health, Lifestyle and Utility News। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৪
  7. "Ashish Chaudhary wins 'Khatron Ke Khiladi 6'"The Economic Times। ১৩ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৪
  8. "Ashish Chowdhry wins 'Khatron Ke Khiladi – Darr Ka Blockbuster Returns'"The Indian Express। ১৩ এপ্রিল ২০১৫। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৪
  9. Rajani, Snehal (১৩ এপ্রিল ২০১৫)। "Khatron ke Khiladi 6 Grand Finale: Ashish wins the current season of popular TV show"India.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০
  10. "'Khatron Ke Khiladi' brought out the fitness enthusiast in me: Meiyang Chang"। ৬ ডিসেম্বর ২০১৪।
  11. "Khatron Ke Khiladi 6 grand finale: Iqbal Khan, Sagarika Ghatge, Meiyang Chang or Ashish Chowdhry-who will create history and win the show?"। ১১ এপ্রিল ২০১৫।
  12. "Khatron Ke Khiladi 6: Female contestants Sagarika Ghatge, Rashami Desai and Asha Negi lead the race!"। ৮ ফেব্রুয়ারি ২০১৫।
  13. "Khatron Ke Khiladi 6: Hussain Kuwajerwala and Ashish choudhary's 'dostana' catches Rohit Shetty's fancy!"। ৫ এপ্রিল ২০১৫।
  14. 1 2 "Rohit Shetty returns with 'Khatron Ke Khiladi 6', this time with Sana Khan, Asha Negi"। ৩০ জানুয়ারি ২০১৫।
  15. "Nandish Sandhu to enter 'Khatron Ke Khiladi' as a wildcard entry"। ৩০ নভেম্বর ২০১৪।
  16. "Sana Khan and Rashmi Desai eliminated from 'Khatron Ke Khiladi' one week before its Grand Finale! - Times of India"The Times of India (ইংরেজি ভাষায়)। ২১ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০
  17. "Sana Khan, the first contestant of Khatron Ke Khiladi season 6"। ৫ নভেম্বর ২০১৪।
  18. "Khatron Ke Khiladi 6: Nathalia Kaur eliminated from the show"India Today (ইংরেজি ভাষায়)। ২৩ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০
  19. "Khatron Ke Khiladi 6: Ridhi Dogra eliminated from the show"India Today (ইংরেজি ভাষায়)। ১৬ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০
  20. "Khatron Ke Khiladi 6: Archana Vijaya eliminated from the show"India Today (ইংরেজি ভাষায়)। ২ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২০
  21. "Sidharth Bhardwaj's 'luck' got him eliminated from 'Khatron Ke Khiladi'"। ২৩ ফেব্রুয়ারি ২০১৫।
  22. "Khatron Ke Khiladi: Harshad Arora talks about his elimination"। ১৭ ফেব্রুয়ারি ২০১৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]