বিষয়বস্তুতে চলুন

খতরোঁ কে খিলাড়ি ১৪

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিয়ার ফ্যাক্টর:
খতরোঁ কে খিলাড়ি
মৌসুম ১৪
স্থানীয় নামডর কী নই কহানিয়াঁ ইন রোমানিয়া
শ্রেষ্ঠাংশেনিচে দেখুন
উপস্থাপকরোহিত শেট্টি
প্রতিযোগীর সংখ্যা১২
বিজয়ীকরণ বীর মেহরা
রানার-আপকৃষ্ণা শ্রফ
স্থানরোমানিয়া
পর্বের সংখ্যা২০
মুক্তি
মূল নেটওয়ার্ককালার্স টিভি
মূল মুক্তি২৭ জুলাই ২০২৪ (2024-07-27) 
২৯ সেপ্টেম্বর ২০২৪ (2024-09-29)
কালানুক্রমিক
 পূর্ববর্তী
১৩তম মৌসুম

ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ১৪ (এছাড়াও ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ডর কী নই কহানিয়াঁ ইন রোমানিয়া নামেও পরিচিত) এন্ডেমল শাইন ইন্ডিয়া দ্বারা প্রযোজিত ভারতীয় শারীরিক কসরতভিত্তিক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান খতরোঁ কে খিলাড়ির চতুর্দশ মৌসুম ছিল।[] রোমানিয়ায় ধারণ করা এই মৌসুমটি ২০২৪ সালের সালের ২৭শে জুলাই তারিখে শুরু হয়ে সালের ২৯শে সেপ্টেম্বর তারিখে ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে। পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমটিও ভারতীয় টেলিভিশন চ্যানেল কালার্স টিভির পাশাপাশি ডিজিটাল মাধ্যম জিও সিনেমায় সম্প্রচারিত হয়েছে।[] ভারতীয় চলচ্চিত্র পরিচালক রোহিত শেট্টি পূর্ববর্তী মৌসুমের মতো এই মৌসুমেও উপস্থাপনা করেছেন।[][]

১২ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই আসরটি ভারতীয় অভিনেতা করণ বীর মেহরা জয়লাভ করেছেন, অন্যদিকে কৃষ্ণা শ্রফ এবং গশমীর মহাজনী যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন।[][][]

বিন্যাস

[সম্পাদনা]

এই অনুষ্ঠানের মূলভাবটি হচ্ছে চরম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক এবং মানসিক শক্তি পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল অথবা খেলোয়াড়দের মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

প্রতিটি মৌসুম ভারতের বাইরে একটি দেশে অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রতিযোগীদের উচ্চ-অ্যাড্রেনালিন কসরত করানো হয়, যা মৌসুমের অগ্রগতির সাথে সাথে ক্রমান্বয়ে আরও কঠিন হয়ে উঠে। প্রতিটি কসরত শারীরিক শক্তি, ভয়-ভিত্তিক চ্যালেঞ্জ এবং সহনশীলতার মতো তিনটি ভিন্ন বিভাগে ভাগ করা হয়। শারীরিক শক্তির মধ্যে উচ্চতা থেকে লাফিয়ে পড়া, শক্তিশালী স্রোতে সাঁতার কাটা অথবা ঝুলন্ত সেতু অতিক্রম করার মতো কসরত অন্তর্ভুক্ত থাকে। ভয়-ভিত্তিক কসরতগুলো ভয়ের মুখোমুখি হওয়ার দিকে মনোনিবেশ করে যেমন সাপ, পোকামাকড়, উচ্চতা অথবা বদ্ধ স্থান। সহনশীলতার কসরতগুলো প্রতিযোগীদের ঠান্ডা জলে ডুবে থাকা অথবা অস্বস্তিকর পরিবেশের সাথে মোকাবিলা করার মতো চরম পরিস্থিতি সহ্য করার ক্ষমতা পরীক্ষা করে।

এই অনুষ্ঠানে সাধারণত প্রতিটি কসরতের পরে একজন প্রতিযোগীকে নিষ্কাশন করে থাকে। যখন কোন প্রতিযোগী কসরতগুলো সম্পূর্ণ করতে ব্যর্থ হয় অথবা কসরতে খারাপ করে, সে প্রতিযোগী বাদ পড়ার আশঙ্কায় থাকে; অতঃপর সে প্রতিযোগী আরও চ্যালেঞ্জিং কসরতের মুখোমুখি হয়। চূড়ান্ত প্রতিযোগীগণ অনুষ্ঠানের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে তারা সর্বশেষ কসরতের মুখোমুখি হয়, যার মাধ্যমে বিজয়ী প্রতিযোগী খতরোঁ কে খিলাড়ির শিরোপা জয়লাভ করে।

প্রতিযোগী

[সম্পাদনা]
স্থানপ্রতিযোগীপেশাঅবস্থাসূত্র
করণ বীর মেহরাঅভিনেতাবিজয়ী[]
কৃষ্ণা শ্রফচলচ্চিত্র পরিচালক১ম রানার-আপ[][][১০]
গশমীর মহাজনীঅভিনেতা২য় রানার-আপ[১১]
শালীন ভনোটঅভিনেতাঅপনীত[১২]
অভিষেক কুমারঅভিনেতাঅপনীত[১৩]
নিমৃত কৌর আহলুওয়ালিয়াঅভিনেত্রীঅপনীত[১৪]
সুমনা চক্রবর্তীঅভিনেত্রীঅপনীত[১৪]
নিয়াতি ফাতনানীঅভিনেত্রীঅপনীত[১৪]
শিল্পা শিন্দেঅভিনেত্রীঅপনীত[১০][১৫][১৬]
১০আশিস মেহরোত্রাঅভিনেতাঅপনীত[১৭][১৮]
১১অদিতি শর্মাঅভিনেত্রীঅপনীত[১৯]
১২অসীম রিয়াজমডেলবহিষ্কৃত[২০]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Colors"
  2. Das, Ananya (২৬ জুলাই ২০২৪)। "OTT releases this week: Mr & Mrs Mahi, Bhaiyya Ji, Khatron Ke Khiladi 14 and more"Hindustan Times। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০২৪
  3. "Khatron Ke Khiladi 14: Rohit Shetty's show to be shot in Romania; Abhishek Kumar, Nimrit Kaur Ahluwalia, Shoaib Ibrahim to participate"। ২৩ এপ্রিল ২০২৪।
  4. "Khatron Ke Khiladi 14 confirmed contestants list: Abhishek Kumar, Asim Riaz to be joined by Shilpa Shinde, Sumona Chakravarti, Samarth Jurel"। ১৪ মে ২০২৪।
  5. "Khatron Ke Khiladi 14 winner: Karan Veer Mehra lifts the trophy and Krishna Shroff becomes the first runner-up"The Times of India। ২৯ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৪
  6. Arya, Prachi (২৯ সেপ্টেম্বর ২০২৪)। "Karan Veer Mehta lifts Khatron Ke Khiladi 14 trophy, wins Rs 20 lakh and car"India Today। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৪
  7. 1 2 Desk, HT Entertainment (৩০ সেপ্টেম্বর ২০২৪)। "Khatron Ke Khiladi 14: Karan Veer Mehra beats Krishna Shroff, Gashmeer Mahajani in finale, takes home brand new car"Hindustan Times। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  8. "Khatron Ke Khiladi 14 winner Karan Veer Mehra: I have a man crush on Rohit Shetty"India Today (ইংরেজি ভাষায়)। ২৯ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৪
  9. "Khatron Ke Khiladi 14: Krishna Shroff; Rohit Shetty says, 'I had a lot of expectations from you'"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৪
  10. 1 2 "Khatron Ke Khiladi 14: Shilpa Shinde And Krishna Shroff Make Comeback"News18 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৪
  11. Bureau, ABP News (৩০ সেপ্টেম্বর ২০২৪)। "Khatron Ke Khiladi 14: Karan Veer Mehta Lifts The Trophy, Bags Rs 20 Lakh Cash Prize And A Car"news.abplive.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |শেষাংশ= প্যারামিটারে সাধারণ নাম রয়েছে (সাহায্য)
  12. "Khatron Ke Khiladi 14 Grand Finale: Shalin Bhanot eliminated at fourth spot; Gashmeer Mahajani makes it to Top 3"PINKVILLA (ইংরেজি ভাষায়)। ২৯ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৪
  13. "Khatron Ke Khiladi 14 Grand Finale: Abhishek Kumar eliminated at fifth spot; Krishna Shroff to compete for trophy"PINKVILLA (ইংরেজি ভাষায়)। ২৯ সেপ্টেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ সেপ্টেম্বর ২০২৪
  14. 1 2 3 "Khatron Ke Khiladi 14: Gashmeer Mahajani becomes third finalist; Niyati Fatnani, Sumona Chakravarti and Nimrit Kaur Ahluwalia eliminated"Pinkvilla (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২৪
  15. "Khatron Ke Khiladi 14': Shilpa Shinde gets eliminated, Rohit Shetty wishes her luck"India Today (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৪
  16. "Khatron Ke Khiladi 14: Shilpa Shinde gets evicted for the second time"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৪
  17. "Khatron Ke Khiladi 14's Aashish Mehrotra pens down a gratitude note as he gets evicted from the show. Writes, "I am so blessed""The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২৪
  18. "Khatron Ke Khiladi 14: Aashish Mehrotra breaks down in tears as he gets eliminated; Rohit Shetty honours him by calling him 'Kedar Aashish' for his spectacular journey"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ আগস্ট ২০২৪
  19. "Khatron Ke Khiladi 14: Aditi Sharma gets evicted as Shalin Bhanot defeats her in the scorpions stunt"The Times of India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০২৪
  20. "Khatron Ke Khiladi 14: Asim Riaz fails to do task, charges at Abhishek Kumar with a shoe; Rohit Shetty expels him, says 'utha ke patak dunga'"The Indian Express। ২৯ জুলাই ২০২৪। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]