বিষয়বস্তুতে চলুন

খতরোঁ কে খিলাড়ি ১

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ফিয়ার ফ্যাক্টর:
খতরোঁ কে খিলাড়ি
মৌসুম ১
শ্রেষ্ঠাংশেনিচে দেখুন
উপস্থাপকঅক্ষয় কুমার
প্রতিযোগীর সংখ্যা১৫
বিজয়ীনেথরা রঘুরমন
রানার-আপউর্বশী শর্মা
স্থানদক্ষিণ আফ্রিকা
পর্বের সংখ্যা১৬
মুক্তি
মূল নেটওয়ার্ককালার্স টিভি
মূল মুক্তি২১ জুলাই ২০০৮ (2008-07-21) 
১৪ আগস্ট ২০০৮ (2008-08-14)
কালানুক্রমিক
পরবর্তী 
২য় মৌসুম

ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ১ এন্ডেমল শাইন ইন্ডিয়া দ্বারা প্রযোজিত ভারতীয় শারীরিক কসরতভিত্তিক আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান খতরোঁ কে খিলাড়ির প্রথম মৌসুম ছিল। দক্ষিণ আফ্রিকায় ধারণ করা এই মৌসুমটি ২০০৮ সালের সালের ২১শে জুলাই তারিখে শুরু হয়ে সালের ১৪ই আগস্ট তারিখে ফাইনালের মাধ্যমে সম্পন্ন হয়েছে। এই মৌসুমটি ভারতীয় টেলিভিশন চ্যানেল কালার্স টিভিতে সম্প্রচারিত হয়েছে। ভারতীয় অভিনেতা অক্ষয় কুমার এই অনুষ্ঠানের প্রথম মৌসুমটি উপস্থাপনা করেছেন।

১৫ জন প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই মৌসুমটি ভারতীয় অভিনেত্রী নেথরা রঘুরমন জয়লাভ করেছেন, অন্যদিকে উর্বশী শর্মা এবং অদিতি গোবিত্রীকর যথাক্রমে প্রথম এবং দ্বিতীয় রানার-আপ হয়েছেন।[]

বিন্যাস

[সম্পাদনা]

এই অনুষ্ঠানের মূলভাবটি হচ্ছে চরম চ্যালেঞ্জিং পরিস্থিতিতে প্রতিযোগীদের শারীরিক এবং মানসিক শক্তি পরীক্ষা করা। সাধারণত অভিনয়শিল্পী, মডেল অথবা খেলোয়াড়দের মতো বিনোদনশিল্পের সাথে জড়িত ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকে।

প্রতিটি মৌসুম ভারতের বাইরে একটি দেশে অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিযোগীদের উচ্চ-অ্যাড্রেনালিন কসরত করানো হয়, যা মৌসুমের অগ্রগতির সাথে সাথে ক্রমান্বয়ে আরও কঠিন হয়ে উঠে। প্রতিটি কসরত শারীরিক শক্তি, ভয়-ভিত্তিক চ্যালেঞ্জ এবং সহনশীলতার মতো তিনটি ভিন্ন বিভাগে ভাগ করা হয়। শারীরিক শক্তির মধ্যে উচ্চতা থেকে লাফিয়ে পড়া, শক্তিশালী স্রোতে সাঁতার কাটা অথবা ঝুলন্ত সেতু অতিক্রম করার মতো কসরত অন্তর্ভুক্ত থাকে। ভয়-ভিত্তিক কসরতগুলো ভয়ের মুখোমুখি হওয়ার দিকে মনোনিবেশ করে যেমন সাপ, পোকামাকড়, উচ্চতা অথবা বদ্ধ স্থান। সহনশীলতার কসরতগুলো প্রতিযোগীদের ঠান্ডা জলে ডুবে থাকা অথবা অস্বস্তিকর পরিবেশের সাথে মোকাবিলা করার মতো চরম পরিস্থিতি সহ্য করার ক্ষমতা পরীক্ষা করে।

এই অনুষ্ঠানে সাধারণত প্রতিটি কসরতের পরে একজন প্রতিযোগীকে নিষ্কাশন করে থাকে। যখন কোন প্রতিযোগী কসরতগুলো সম্পূর্ণ করতে ব্যর্থ হয় অথবা কসরতে খারাপ করে, সে প্রতিযোগী বাদ পড়ার আশঙ্কায় থাকে; অতঃপর সে প্রতিযোগী আরও চ্যালেঞ্জিং কসরতের মুখোমুখি হয়। চূড়ান্ত প্রতিযোগীগণ অনুষ্ঠানের ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে, যেখানে তারা সর্বশেষ কসরতের মুখোমুখি হয়, যার মাধ্যমে বিজয়ী প্রতিযোগী খতরোঁ কে খিলাড়ির শিরোপা জয়লাভ করে।

প্রতিযোগী

[সম্পাদনা]
স্থানপ্রতিযোগীপেশাঅবস্থা
নেথরা রঘুরমনঅভিনেত্রীবিজয়ী
উর্বশী শর্মাঅভিনেত্রী১ম রানার-আপ
অদিতি গোবিত্রীকরমডেল২য় রানার-আপ
পূজা বেদীঅভিনেত্রীঅপনীত
ইয়ানা গুপ্তামডেলঅপনীত
সোনালী কুলকার্নীঅভিনেত্রীঅপনীত
অঞ্জনা সুখানীঅভিনেত্রীঅপনীত
মেঘনা নাইডুঅভিনেত্রীঅপনীত
দীপান্বিতা শর্মাঅভিনেত্রীঅপনীত
১০অনিতা হাস্যনন্দনীঅভিনেত্রীঅপনীত
১১টাপুর চট্টোপাধ্যায়অভিনেত্রীঅপনীত
১২টুপুর চট্টোপাধ্যায়মডেলঅপনীত
১৩বিদ্যা মালবদেঅভিনেত্রীঅপনীত
১৪পায়েল রোহাতগিঅভিনেত্রীঅপনীত
১৫সায়ালি ভগতঅভিনেত্রীঅপনীত

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Rao, Ashok (১৮ আগস্ট ২০০৮)। "Nethra Is The Winner Of 'Khatron Ke Khiladi' On Colors"Top News। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১০

বহিঃসংযোগ

[সম্পাদনা]