বিষয়বস্তুতে চলুন

ক্ল্যামিডিয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্ল্যামিডিয়া
বিশেষত্বসংক্রামক রোগবিজ্ঞান উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

ক্লামিডিয়া (ইংরেজি: Chlamydia) হলো যৌনকর্মের দ্বারা সংক্রামিত একটি রোগ। এটি ক্লামিডিয়া ট্রাকোমেটিকস নামক ব্যাক্টেরিয়ার জন্য হয়।[] ইহা মহিলাদের প্রজনন অঙ্গগুলির ক্ষতি করে।[]

সংক্রমণ

[সম্পাদনা]

যৌনসংগমের সময়ে যোনী মুখ ও শৌচস্থানে এই সংক্রমণ হতে পারে। আক্রান্ত মায়ের থেকে প্রসবের সময় যোনী দ্বারা এই সংক্রমণ শিশুর দেহেও যেতে পারে। [][] যৌনকর্মে সক্ষম সকল ব্যক্তি এই রোগে আক্রান্ত হতে পারে। এমনকি চোখেও সংক্রমণ ঘটে ক্ষতি হতে পারে।[]

উপসর্গ

[সম্পাদনা]
Inflammation of the cervix in a female from chlamydia infection characterized by mucopurulent cervical discharge, redness, and inflammation.
Male patients may develop a white, cloudy or watery discharge (shown) from the tip of the penis.

প্রথম অবস্থাতে এই ব্যাক্টেরিয়া মহিলাদের যোনী, জরায়ু মুখ ও জরায়ু নালীতে সংক্রমণ ঘটাতে পারে। মহিলাদের যোনী থেকে অস্বাভাবিক স্রাব নির্গত হতে, ও প্রস্রাব করতে জ্বালা হতে পারে। সংক্রমণ যতই জরায়ুর থেকে ডিম্বনলী পর্যন্ত প্রসারিত হয়- ততই কিছু মহিলার তলপেট, কোমর ইত্যাদিতে ব্যথা, বমিভাব, জ্বর, যৌনসংগমের সময়ে কষ্ট পাওয়া, মাসিক ঋতুস্রাবের মধ্যবর্তী সময়কালে তেজ যেতে পারে। [] কিছু মহিলার কোনো উপসর্গই দেখা দেয় না । [] পুরুষদের এই সংক্রমণের ফলে লিংগে জলীয় পদার্থের নিঃসরণ ও প্রস্রাব করার সময়ে জ্বালা অনুভূত হতে পারে। লিংগের মুক্ত অংশে পোড়াভাব ও চুলকানি হতে পারে।[]

পরিণাম

[সম্পাদনা]
Disability-adjusted life year (DALY) for chlamydia per 100,000 inhabitants in 2004.[]
  no data
  ≤10
  10–20
  20–30
  30–40
  40–50
  50–60
  60–70
  70–80
  80–90
  90–100
  100–110
  more than 110

এই রোগের চিকিৎসা না করলে প্রজনন অঙ্গ ও সামগ্রিক শারিরীক স্বাস্থ্যের ওপরে অল্পম্যাদী ও দীর্ঘম্যাদী ভয়াবহ জটিল অবস্থার সৃষ্টি হতে পারে।[] এমন মহিলার যৌনসংগমের সময় এইচ আই ভির সংক্রমণ হওয়ার সম্ভাবনা ৫ গুণ বেশি। [] পুরুষের ক্ষেত্রে তেমন বিশেষ জটিলতা দেখা দেয় না। তবে জজনাঙ্গে ও যৌনাশয়ে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। []

প্রতিরোধ

[সম্পাদনা]

যেকোনো যৌন সংক্রমণ প্রতিরোধের উচিত উপায় হলো-যৌন সম্পর্ক না করা অথবা যৌন সংক্রামক রোগ না থাকা একজন ব্যক্তিকে যৌন সংগী করে নেওয়া।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "2014 Sexually Transmitted Diseases Surveillance Chlamydia"। ১৭ নভেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৬
  2. 1 2 3 4 5 "Chlamydia - CDC Fact Sheet"CDC। ১৯ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৬
  3. "STD Facts - Chlamydia"। Center For Disease Control। ১৬ ডিসেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৫
  4. "CDC - Trachoma, Hygiene-related Diseases, Healthy Water"। Center For Disease Control। ২৮ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৫
  5. 1 2 3 "2015 Sexually Transmitted Diseases Treatment Guidelines"CDC। ৪ জুন ২০১৫। সংগ্রহের তারিখ ১০ জুন ২০১৬
  6. "WHO Disease and injury country estimates"World Health Organization। ২০০৪। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০০৯
  7. Wagenlehner FM, Naber KG, Weidner W (২০০৬)। "Chlamydial infections and prostatitis in men"BJU Int.৯৭ (4): ৬৮৭–৯০। ডিওআই:10.1111/j.1464-410X.2006.06007.xপিএমআইডি 16536754
  • আইএনডিজি দল।

বহিঃসংযোগ

[সম্পাদনা]