ক্লেয়ার হোল্ট
ক্লেয়ার হোল্ট | |
|---|---|
২০১৭ সালে হোল্ট | |
| জন্ম | ক্লেয়ার রায়ানন হোল্ট ১১ জুন ১৯৮৮ ব্রিসবেন, কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়া |
| নাগরিকত্ব |
|
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ২০০৫–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী |
|
| সন্তান | ৩ |
| ওয়েবসাইট | thecornerbyclaire |
ক্লেয়ার রায়ানন হোল্ট (জন্ম ১১ জুন ১৯৮৮) একজন অস্ট্রেলীয়-মার্কিন অভিনেত্রী।[২] তিনি ফ্যান্টাসি সিরিজ এইচ টু ও: জাস্ট অ্যাড ওয়াটার (২০০৬–২০০৮)-এর মাধ্যমে অভিনয় জীবন শুরু করে ২০০৯ সালে যুক্তরাষ্ট্রে গিয়ে তার প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। মিন গার্লস ২ টেলিভিশন সিক্যুয়েল এবং প্রিটি লিটল লায়ার্স-এর প্রথম দুটি মৌসুমে (উভয়ই ২০১১) অভিনয়ের পর তিনি দ্য সিডব্লিউ-এর সুপারন্যাচারাল ড্রামা সিরিজ দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ (২০১১–২০১৪), দি অরিজিনালস (২০১৩–২০১৮) এবং লিগ্যাসিজ (২০২১–২০২২)-এ রেবেকা মাইকেলসন চরিত্রে অভিনয় করে সফলতা অর্জন করেন। এই চরিত্রে তার প্রশংসনীয় অভিনয়ের জন্য তিনি টিন চয়েস অ্যাওয়ার্ডে মনোনয়ন লাভ করেন। এছাড়াও এনবিসি-এর পিরিয়ড ক্রাইম ড্রামা সিরিজ অ্যাকোয়ারিয়াস (২০১৫–২০১৬)-এ তার অভিনয় প্রশংসিত হয়েছিল।
হোল্ট সমালোচকদের থেকে ইতিবাচক পর্যালোচনা পাওয়া কমেডি ড্রামা ব্লু লাইক জ্যাজ (২০১২) এবং সারভাইভাল থ্রিলার ৪৭ মিটার্স ডাউন (২০১৭)-এ অভিনয়ের পর মাঝখানে অপেক্ষাকৃত কম প্রশংসিত কিছু চলচ্চিত্রের পর কমেডি হরর চলচ্চিত্র আনটাইটলড হরর মুভি (২০২১)-তে অভিনয় করেন। এতে অভিনয়ের পাশাপাশি তিনি নির্বাহী প্রযোজকের দায়িত্বও পালন করেছেন। এই চলচ্চত্রটিও সমালোচকদের কাছে প্রশংসিত হয়।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]হোল্ট অস্ট্রলিয়ার কুইন্সল্যান্ডের ব্রিসবেনে জন্মগ্রহণ করেছেন। তার বাবা জিওফ্রি হোল্ট এবং মা অ্যান হোল্ট।[৩]
পেশাজীবন
[সম্পাদনা]২০০০-এর দশক: সাফল্য ও প্রাথমিক স্বীকৃতি
[সম্পাদনা]২০০৫ সালে হোল্ট নেটওয়ার্ক টেন-এর শিশুদের টেলিভিশন সিরিজ এইচটুও: জাস্ট অ্যাড ওয়াটার-এ এমা গিলবার্টের চরিত্রে অভিনয় করেন। সিরিজটি একটি লজি অ্যাওয়ার্ড এবং একটি নিকেলোডিয়ন অস্ট্রেলিয়ান কিডস চয়েস অ্যাওয়ার্ড অর্জন করে। তৃতীয় মৌসুমের জন্য নবায়ন করা হলেও হোল্ট ২০০৭ সালের চলচ্চিত্র দ্য মেসেঞ্জার্স-এর সিক্যুয়েল মেসেঞ্জার্স ২: দ্য স্কেয়ারক্রো-তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হওয়ায় দ্বিতীয় মৌসুমের পর সিরিজটি ত্যাগ করেন। এতে তার চরিত্র এমা গিলবার্টসকে ইন্ডিয়ানা ইভানস অভিনীত বেলা চরিত্রের প্রতিস্থাপন করা হয়। ২০০৮ সালে সোফিয়ায় মেসেঞ্জার্স ২-এর চিত্রগ্রহণ সম্পন্ন হয়। নর্ম্যান রিডাস এবং হেদার স্টিফেন্স-এর সাথে মূল ভূমিকায় অভিনীত এই চলচ্চিত্রটি ২০০৯ সালের ২১ জুলাই ডিভিডি-তে মুক্তি পায়।
২০১০-এর দশক: বিশ্বব্যাপী পরিচিতি
[সম্পাদনা]
টেলিভিশন ও চলচ্চিত্রের পাশাপাশি হোল্ট ড্রিমওয়ার্ল্ড, সিজলার এবং কুইন্সল্যান্ড লাইফসেভিং-এর বিজ্ঞাপনে অভিনয় করেছেন। বাডিটিভি তাদের "২০১১ সালের টেলিভিশনের ১০০ জন সবচেয়ে সেক্সি নারী" তালিকায় তাকে ৫৫তম স্থানে রেখেছিল।[৪]
২০১১ সালের আগস্টে দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ টিভি সিরিজে রেবেকা মাইকেলসন চরিত্রে হোল্টের অভিনয়ের কথা নিশ্চিত করা হয়।[৫] ২০১৩ সালের ১৩ জানুয়ারি দ্য সিডাব্লিউ ঘোষণা করে যে হোল্ট দ্য ভ্যাম্পায়ার ডায়েরিজ স্পিন-অফ দ্য অরিজিনালস-এর ব্যাকডোর পাইলটেও তিনি রেবেকা মাইকেলসন চরিত্রে অভিনয় করবেন।[৬][৭] সিরিজটির প্রথম মৌসুমের যুক্তরাষ্ট্রে ২০১৪ সালের ১১ মার্চ প্রচারিত ১৬তম পর্বের এতে ধারাবাহিকভাবে অভিনয় বন্ধ করেন।[৮][৯] এরপর ২০১৪ সালের ১৩ মে প্রচারিত প্রথম মৌসুমের অন্তিম পর্বে ফিরে আসেন এবং ২০১৮ সালের ১ আগস্টে শেষ হওয়া সিরিজটির শেষ পর্যন্ত বিভিন্ন সময় পর্যায়ক্রমে অতিথি হিসেবে এতে অভিনয় করেন।
২০১৪ সালে হোল্ট সিবিএস-এর সুপারগার্ল-এর সাথে যুক্ত ছিলেন, যদিও তিনি এতে শেষ পর্যন্ত অভিনয় চালিয়ে যাননি।[১০] তিনি এনবিসি-র "ইভেন্ট সিরিজ" অ্যাকোয়ারিয়াস-এ কারমেইন টালি চরিত্রে অভিনয় করেন। ২০১৬ সালে তাকে রোমান্টিক কমেডি চলচ্চিত্র দ্য ডিভোর্স পার্টি-তে সুজান চরিত্রে অভিনয়ের জন্য বাছাই করা হয়।[১১]
২০১৭ সালে হোল্ট এবিসি-র থ্রিলার ড্রামা টেলিভিশন পাইলট ডুমসডে-তে মূল চরিত্রে কায়লার ভূমিকায় অভিনয় করেন।[১২] একই বছরের ১৬ জুন পৃক্ষাগৃহে মুক্তি পাওয়া জলতলের হরর চলচ্চিত্র ৪৭ মিটারস ডাউন-এ কেট চরিত্রে তিনি ম্যান্ডি মুর এবং ম্যাথিউ মোডিনের বিপরীতে অভিনয় করেন।[১৩]
২০২০-এর দশক: প্রতিষ্ঠিত অভিনেত্রী
[সম্পাদনা]২০২১ সালে হল্ট আনটাইটেল্ড হরর মুভি চলচ্চিত্রে মুখ্য ভূমিকায় অভিনয় করেন। তিনি অ্যান্ডি সুইম ব্র্যান্ডের সাথে একটি সুইমস্যূট কালেকশনের ডিজাইন করেন।[১৪] একই বছরের নভেম্বরে, তিনি অরিজিনালস সিরিজের স্পিন-অফ লেগাসিজ-এ রেবেকা মাইকেলসন চরিত্রে পুনরায় অভিনয় করেন।[১৫][১৬]
হল্ট শেষবারের মতো রেবেকাহ মাইকেলসন চরিত্রে লেগাসিজ-এর ২০২২ সালের একটি পর্বে অভিনয় করেন।[১৭]
২০২৪ সালের অক্টোবরে তিনি ভি কালেক্টিভ ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে ভি ব্যাগের একটি কালেকশন ডিজাইন করেন।[১৮]
২০২৪ সালের নভেম্বরে মেবেলিনের অংশীদারিত্বে তিনি তার তৃতীয় ম্যারাথনে অংশগ্রহণ করেন।[১৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;insta20191121নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Claire Holt | Actress"। IMDb (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২৪।
- ↑ "Australian Television: H2O – Just Add Water"। australiantelevision.net। ১২ জানুয়ারি ২০১২। ৯ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ মে ২০২২।
- ↑ "TV's 100 Sexiest Women of 2011"। BuddyTV.com। ২০১১। ২১ জুন ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ জানুয়ারি ২০১২।
- ↑ Naoreen, Nuzhat (৯ আগস্ট ২০১১)। "'Vampire Diaries' Casts Stefan's Ex: 5 Theories On Why She's Coming To Town"। MTV। ২৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ নভেম্বর ২০১১।
- ↑ Swift, Andy (১৩ ফেব্রুয়ারি ২০১৩)। "'The Originals' Scoop: Claire Holt Joins The 'Vampire Diaries' Spin-Off"। HollywoodLife.com। ২৩ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০১৩।
- ↑ Andreeva, Nellie (১৩ ফেব্রুয়ারি ২০১৩)। "'Vampire Diaries' Claire Holt To Co-Star In 'The Originals' Spinoff"। Deadline। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৩।
- ↑ Wieselman, Jarett (১১ মার্চ ২০১৪)। "Claire Holt Exits The Originals"। Buzzfeed.com। ১৩ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৪।
- ↑ Ng, Philiana (১১ মার্চ ২০১৪)। "Claire Holt Exits 'The Originals'"। The Hollywood Reporter। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৩।
- ↑ Steinbeiser, Andrew (৯ ডিসেম্বর ২০১৪)। "Claire Holt Not Expected To Play Supergirl"। Comicbook.com। ১ অক্টোবর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৭।
- ↑ "'The Divorce Party' Casting Call for Featured Roles"। ProjectCasting.com। ৪ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০১৭।
- ↑ Andreeva, Nellie (২ মার্চ ২০১৭)। "Claire Holt To Topline 'Doomsday' ABC Drama Pilot"। Deadline Hollywood। ১২ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ মার্চ ২০১৭।
- ↑ McNary, Dave (২৫ জুলাই ২০১৬)। "Mandy Moore's Shark Tale '47 Meters Down' Bought From Weinsteins"। Variety। ২৩ নভেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৬।
- ↑ "Actress Claire Holt on Collaborating with Andie: Channel Your Inner Mermaid"। www.theteenmagazine.com। ৯ আগস্ট ২০২১। ১০ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২১।
- ↑ Swift, Andy (৮ নভেম্বর ২০২১)। "Legacies First Look: Claire Holt Brings Rebekah Mikaelson Back to Mystic Falls"। TV Line। ১০ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ ডিসেম্বর ২০২১।
- ↑ "You Won't Believe Which Vampire Diaries Alum Is Heading to Legacies"। E! Online। ৯ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৩।
- ↑ "'Legacies' is staging a Mikaelson family reunion"। Entertainment Weekly (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ অক্টোবর ২০২৩।
- ↑ "Porter Line | Exclusive Collaboration with Claire Holt"। VEE COLLECTIVE (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০২৪।
- ↑ "Instagram"। www.instagram.com। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০২৪।
- ১৯৮৮-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- অস্ট্রেলীয় অভিনেত্রী
- মার্কিন অভিনেত্রী
- অস্ট্রেলীয় চলচ্চিত্র অভিনেত্রী
- অস্ট্রেলীয় টেলিভিশন অভিনেত্রী
- অস্ট্রেলীয় বংশোদ্ভূত মার্কিনী
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন টেলিভিশন অভিনেত্রী
- মার্কিন যুক্তরাষ্ট্রে অস্ট্রেলীয় প্রবাসী অভিনেত্রী
- মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকীকৃত নাগরিক
- ২১শ শতাব্দীর অস্ট্রেলীয় অভিনেত্রী
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী