বিষয়বস্তুতে চলুন

ক্লিভেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ডিম্বাণুতে কুসুমের পরিমাণ ও ঘনত্বের উপর নির্ভর করে ভ্রূণের ক্লিভেজ দুই প্রকারের হতে পারে — হোলোব্লাস্টিক, অর্থাৎ সম্পূর্ণ বিভাজন; অথবা মেরোব্লাস্টিক, অর্থাৎ আংশিক/অসম্পূর্ণ বিভাজন। ডিম্বের যে মেরুতে কুসুমের ঘনত্ব সবচেয়ে বেশি থাকে তাকে ভেজিটাল পোল বলা হয়, আর এর বিপরীত দিককে অ্যানিমেল পোল বলা হয়। []

কোষ বিভাজনের সময় যখন ক্লিভেজের বিভাজন ঘটে তখন, সাইটোপ্লাজমের ভর বৃদ্ধি না করেই কোষের সংখ্যা ও নিউক্লিয়াসের ভর বৃদ্ধি হয়। অর্থাৎ প্রতিটি নতুন কোষ তৈরির সময় পরবর্তী বিভাজনের সাথে, প্রতিটি অপত্য কোষে সাইটোপ্লাজমের পরিমাণ সেই বিভাজনের আগের তুলনায় প্রায় অর্ধেক হয়, এবং এইভাবে নিউক্লীয় ও সাইটোপ্লাজমিক উপাদানের অনুপাত দ্বিগুণ হয়। [][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Integrated principles of zoology (14th সংস্করণ)। McGraw-Hill/Higher Education। ২০০৮। পৃ. ১৬২–১৭০। আইএসবিএন ৯৭৮-০-০৭-২৯৭০০৪-৩
  2. Forgács G, Newman SA (২০০৫)। "Cleavage and blastula formation"Biological physics of the developing embryo। Cambridge University Press। পৃ. ২৭। আইএসবিএন ৯৭৮-০-৫২১-৭৮৩৩৭-৮
  3. "Developmental Biology 3230"bastiani.biology.utah.edu। সংগ্রহের তারিখ ২ জুন ২০২৬