বিষয়বস্তুতে চলুন

ক্লাউদিয়া শেইনবাউম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্লাউডিয়া শেইনবাউম
২০২৪ সালে শেইনবাউম
৬৬তম মেক্সিকোর রাষ্ট্রপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১ অক্টোবর ২০২৪
পূর্বসূরীআন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর
মেক্সিকো সিটির প্রধান নির্বাহী
কাজের মেয়াদ
৫ ডিসেম্বর ২০১৮  ১৬ জুন ২০২৩
পূর্বসূরীহোসে রামোন অ্যামিয়েভা
উত্তরসূরীমার্তি বাত্রেস
ত্লালপান এর মেয়র
কাজের মেয়াদ
১ অক্টোবর ২০১৫  ৬ ডিসেম্বর ২০১৭
পূর্বসূরীহেক্টর হুগো হের্নান্দেজ রদ্রিগেজ
উত্তরসূরীফার্নান্দো হের্নান্দেজ পালাসিওস
ফেডারেল জেলা-র পরিবেশ সচিব
কাজের মেয়াদ
৫ ডিসেম্বর ২০০০  ১৫ মে ২০০৬
প্রধান নির্বাহী
পূর্বসূরীআলেহান্দ্রো এনসিনাস রদ্রিগেজ
উত্তরসূরীএদুয়ার্দো ভেগা লোপেজ
ব্যক্তিগত বিবরণ
জন্মক্লাউডিয়া শেইনবাউম পার্ডো
(1962-06-24) ২৪ জুন ১৯৬২ (বয়স ৬৩)
মেক্সিকো সিটি, মেক্সিকো
রাজনৈতিক দলমোরেনা (২০১৪–বর্তমান)
অন্যান্য
রাজনৈতিক দল
ডেমোক্রেটিক বিপ্লবী পার্টি (১৯৮৯–২০১৪)
দাম্পত্য সঙ্গী
সন্তান
পিতামাতা
বাসস্থানন্যাশনাল প্যালেস
শিক্ষান্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অব মেক্সিকো (বিএস, এমএস, পিএইচডি)
স্বাক্ষর
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রজ্বালানি সংরক্ষণ, জ্বালানি নীতি, টেকসই উন্নয়ন
প্রতিষ্ঠানসমূহন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি অব মেক্সিকো

ক্লাউদিয়া শেইনবাউম পার্দো (স্পেনীয়: Claudia Sheinbaum Pardo; আ-ধ্ব-ব:[ˈklawðja ˈʃejmbawm ˈpaɾðo],[] ইদিশ উচ্চারণ: [ˈʃɛɪnbɔɪm]. জন্ম ২৪ জুন ১৯৬২) একজন মেক্সিকান রাজনীতিবিদ, বিজ্ঞানী ও উচ্চশিক্ষায়তনিক ব্যক্তিত্ব যিনি ২০২৪ সালের অক্টোবর মেক্সিকোর ৬৬তম রাষ্ট্রপতি ও দেশটির ইতিহাসের প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন।[][][] এর আগে তিনি দেশটির রাজধানী মেক্সিকো সিটির নগরপ্রধান বা পৌর সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

পেশায় বিজ্ঞানী শেইনবাউম মেক্সিকোর জাতীয় স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় থেকে শক্তি প্রকৌশলে ডক্টরেট উপাধি লাভ করেন। তিনি শক্তি, পরিবেশ ও টেকসই উন্নয়নের উপরে ১০০টিরও বেশি বৈজ্ঞানিক নিবন্ধ ও দুইটি গ্রন্থ রচনা ও প্রকাশ করেছেন। তিনি জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকার প্যানেলে অবদান রেখেছেন। ২০১৮ সালে তাকে যুক্তরাজ্যের সংবাদ প্রচার সংস্থা বিবিসি তাদের দৃষ্টিতে বিশ্বের নির্বাচিত ১০০ নারীর তালিকায় স্থান দেয়।[]

১৯৮৯ সালে শেইনবাউম গণতান্ত্রিক বিপ্লব দলে যোগদান করে রাজনীতির অঙ্গনে আগমন করেন। ২০০০ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি মেক্সিকো সিটির পরিবেশ সচিব হিসেবে তৎকালীন নগরপ্রধান আন্দ্রেস মানুয়েল লোপেস ওব্রাদোরের অধীনে কাজ করেন। ২০১৪ সালে তিনি গণতান্ত্রিক বিপ্লব দল ত্যাগ করে ওব্রাদোরের মোরেনা রাজনৈতিক দলে যোগদান করেন। তিনি ২০১৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তলালপান শহরের নগরপ্রধান ছিলেন। ২০১৮ সালে তিনি মেক্সিকো সিটি মহানগরীর পৌর সরকারপ্রধান হিসেবে নির্বাচিত হন। এর আগে নির্বাচনী প্রচারাভিযানে তিনি মেক্সিকো সিটির অপরাধ দমন ও অঞ্চলবিভাজন আইনের উপর জোর দেন।[]

২০২৩ সালের জুন মাসে শেইনবাউম পৌর সরকারপ্রধানের পদ থেকে পদত্যাগ করেন এবং ২০২৪ সালে মোরেনা দলের প্রার্থী হিসেবে মেক্সিকোর রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে তিনি প্রাক্তন পররাষ্ট্র সচিব মার্সেলো এব্রার্দকে পরাজিত করে দলীয় মনোনয়ন লাভ করেন।[] ২০২৪ সালের জুন মাসে তিনি জাতীয় অ্যাকশন দলের প্রার্থী হোচিতল গালভেসের বিরুদ্ধে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে মেক্সিকোর রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ১লা অক্টোবর আনুষ্ঠানিকভাবে পদাসীন হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Claudia: El Documental"। Claudia Sheinbaum Pardo। ২০ ডিসেম্বর ২০২৩। ৫ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ জুন ২০২৪ YouTube এর মাধ্যমে।
  2. Madry, Kylie; Valentine, Hilaire (২ জুন ২০২৪)। "Mexico's Sheinbaum poised to become first woman president"। Reuters।
  3. "Mexico's likely next president would be its first leader with a Jewish background" (ইংরেজি ভাষায়)। AP News। ২২ এপ্রিল ২০২৪। ২৮ মে ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৪
  4. "Ruling leftist party candidate Sheinbaum elected Mexico's first female president"। ৩ জুন ২০২৪। ৩ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুন ২০২৪
  5. "BBC 100 Women 2018: Who is on the list?" (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। BBC News। ১৯ নভেম্বর ২০১৮। ৭ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ জুলাই ২০১৯
  6. "Mexico City's 1st Elected Female Mayor Takes Office" (ইংরেজি ভাষায়)। VOA। ৫ ডিসেম্বর ২০১৮। ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৩
  7. "Former Mexico City Mayor Claudia Sheinbaum to be the ruling party's presidential candidate" (ইংরেজি ভাষায়)। ABC News। ৬ সেপ্টেম্বর ২০২৩। ৭ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৩
  8. Bernal, Rafael (১ অক্টোবর ২০২৪)। "Mexico's Claudia Sheinbaum sworn in as North America's first female head of state"The Hill। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৪