বিষয়বস্তুতে চলুন

ক্রিস কলম্বাস (চলচ্চিত্রকার)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রিস কলম্বাস
জন্ম
ক্রিস জোসেফ কলম্বাস
পেশাপরিচালক, প্রযোজ, চিত্রনাট্যলেখক
কর্মজীবন১৯৮৪–বর্তমান
দাম্পত্য সঙ্গীমনিকা ডেভেরক্স (১৯৬৩–বর্তমান)

ক্রিস জোসেফ কলম্বাস[১] (ইংরেজি ভাষায়:Chris Columbus) (জন্ম সেপ্টেম্বর ১০,১৯৫৮) একজন মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যলেখক। হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফারস স্টোন, হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেটস, হোম অ্যালোন ইত্যাদি চলচ্চিত্রে কাজের জন্য তিনি সর্বাধিক পরিচিত। কমেডি চলচ্চিত্র হোম অ্যালোন-এ কাজের জন্য তিনি ব্রিটিশ কমেডি অ্যাওয়ার্ড জিতেছেন।

প্রথম জীবন

[সম্পাদনা]

ক্রিস কলম্বাস ১৯৫৮ সালে পেনসিলভানিয়ার স্প্যাংলারে জন্মগ্রহণ করেন। তবে তিনি ইয়ংসটাউন, ওহাইওতে বড় হয়েছেন। তার বাবার নাম অ্যালেক্স মাইকেল কলম্বাস, তিনি অ্যালুমিনিয়াম ও কয়লা খনির শ্রমিক। কলম্বাসের মায়ের নাম মেরি আইরিন, তিনি কারখানার কর্মচারী।[২][৩][৪] ক্রিস কলম্বাস ইতালি ও চেক বংশোদ্ভূত মার্কিন নাগরিক।[৫] ওহাইওর জন এফ.কেনেডি হাই স্কুল থেকে তিনি পড়ালেখা করেছেন। নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কলম্বাস স্নাতক সম্পন্ন করেছেন। সেখানে তিনি বিখ্যাত আমেরিকান চলচ্চিত্র, নির্মাতা, প্রযোজক ও চিত্রনাট্যলেখক চার্লি কফম্যানের সহপাঠী ছিলেন।[৬]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ http://www.usitc.gov/publications/337/pub1815.pdf
  2. ↑ Wazir, Burhan (২৮ অক্টোবর ২০০১)। "Hogwarts and all"। The Guardian। London। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০১০।
  3. ↑ http://www.filmreference.com/film/13/Chris-Columbus.html
  4. ↑ Europa Publications (২০০৩)। The International Who's Who 2004। Routledge। পৃ. ৩৪৬। ISBN1857432177। {{বই উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটারs রয়েছে: |month= এবং |coauthors= (সাহায্য)
  5. ↑ Janusonis, Michael (২৮ নভেম্বর ১৯৯৩)। "Chris Columbus discovers a new joy in directing 'Mrs. Doubtfire'"। Providence Journal। ২৫ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ নভেম্বর ২০০৯। {{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতিতে খালি অজানা প্যারামিটার রয়েছে: |coauthors= (সাহায্য)
  6. ↑ Box Office Prophets

বহিঃসংযোগ

[সম্পাদনা]