বিষয়বস্তুতে চলুন

ক্রিস্টোফার স্ট্রিট প্রকল্প

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ক্রিস্টোফার স্ট্রিট প্রজেক্ট (ক্রিস্টোফার স্ট্রিট প্রকল্প) হল মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা যা ট্রান্সজেন্ডার ব্যক্তিদের অধিকারের অগ্রগতির জন্য কর্মরত। ট্রান্সজেন্ডার অধিকারের সমর্থনে এই সংস্থাটি তার বিভিন্ন কর্মসূচী পালনে তৎপর; যেমন, মার্কিন কংগ্রেসে ট্রান্সজেন্ডার অধিকারের সমর্থক প্রার্থীদের নির্বাচনে সহায়তা, ট্রান্সজেন্ডার অধিকারের বিরোধী ডেমোক্র্যাটিক রাজনীতিবিদদের ক্ষমতাচ্যুত করতে সহায়তা করা, ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের প্রতি ডেমোক্র্যাটিক দলের আইন প্রণেতাদের প্রতিশ্রুতি পর্যবেক্ষণ করা এবং ট্রান্সজেন্ডার সম্প্রদায়কে যারা আমেরিকান সমাজের জন্য ক্ষতিকারক মনে করে তাদের বিরুদ্ধে আইনি লড়াই করা, ইত্যাদি।[]

লক্ষ্য

[সম্পাদনা]

১৯৬৯ সালের স্টোনওয়াল দাঙ্গা এবং ক্রিস্টোফার স্ট্রিটে স্টোনওয়াল ইনের অবস্থানের কথা উল্লেখ করে এই প্রকল্পের নামকরণ করা হয়েছে। ২০২৫ সালের জানুয়ারিতে এই প্রকল্পের সূচনা হয়েছিল।[] এই প্রকল্পের মাধ্যমে সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী ট্রান্সজেন্ডার ব্যক্তিদের ন্যায়বিচারের জন্য রাজনৈতিক অভ্যুত্থানের লক্ষ্যে কাজ করা হচ্ছে।[] এটি মূলত একটি নির্বাচনী সংস্থা, যা রাজনৈতিক ক্ষেত্রে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের বিষয়গুলির সাথে সম্পর্কিত গণতান্ত্রিক নীতিগত অবস্থান এবং যোগাযোগ কৌশলকে প্রভাবিত করার জন্য শুরু হয়েছিল।[] যেসকল ডেমোক্র্যাটিক নেতারা বিশ্বাস করে যে তারা ধারাবাহিকভাবে ট্রান্সজেন্ডার অধিকারকে সমর্থন করেনি, যারা ট্রান্সজেন্ডার শিশু এবং পরিবারগুলির জীবনযাপনকে প্রতিকূলভাবে প্রভাবিত করেছে, এই রাজনৈতিক প্রকল্পের মাধ্যমে সেইসকল নেতাদের ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে কাজ করা হয়।[][]

সমর্থন

[সম্পাদনা]

ক্রিস্টোফার স্ট্রিট প্রকল্পটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সদস্যদের দ্বারা সমর্থিত। এই প্রকল্পের সমর্থকদের মধ্যে রয়েছে মার্কিন সিনেটর অ্যান্ডি কিম, প্রতিনিধি আয়ানা প্রেসলি এবং জেসমিন ক্রকেট।[] প্রেসলি এক বিবৃতিতে বলেন যে তিনি ক্রিস্টোফার স্ট্রিট প্রকল্পের সূচনা করতে পেরে গর্বিত, যা আরও ন্যায়সঙ্গত আমেরিকা গড়ে তুলতে সাহায্য করবে। যেখানে ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের মানুষদের সম্মান করা হবে, তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হবে এবং তারা বৈষম্য ও সহিংসতা থেকে মুক্তভাবে তাদের জীবনযাপন করতে পারবে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Standing Up for Trans Rights With Christopher Street Project" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৫
  2. 1 2 3 4 Migdon, Brooke (১৫ জানুয়ারি ২০২৫)। "Christopher Street Project wants to hold Democrats accountable for anti-trans votes"The Hill। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৫ উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে ":0" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে
  3. Oprysko, Caitlin (১৪ জানুয়ারি ২০২৫)। "Stabenow, Bucshon land on K Street"POLITICO (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৫
  4. Demirjian, Karoun (১৮ ডিসেম্বর ২০২৪)। "Senate Clears Defense Bill Denying Transgender Care to Minors"The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২৫