ক্যালেব ওয়াইলি
|
২০২৪ সালে রেসিং ক্লাব স্ত্রাসবুর আলজাস এর হয়ে ক্যালেব ওয়াইলি | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | ক্যালেব রায়ান ওয়াইলি[১] | ||
| জন্ম | ২২ ডিসেম্বর ২০০৪ | ||
| জন্ম স্থান | জর্জিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | ||
| উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | চেলসি | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:২১, ৫ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
ক্যালেব রায়ান ওয়াইলি (ইংরেজি: Caleb Wiley; জন্ম: ২২ ডিসেম্বর ২০০৪; ক্যালেব ওয়াইলি নামে সুপরিচিত) হলেন একজন মার্কিন পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংরেজ ক্লাব চেলসি এবং মার্কিন যুক্তরাষ্ট্র জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২০ সালে, ওয়াইলি মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৭ দলের হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত মার্কিন যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; মার্কিন যুক্তরাষ্ট্রের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ২ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ক্যালেব রায়ান ওয়াইলি ২০০৪ সালের ২২শে ডিসেম্বর তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]ওয়াইলি মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৭, মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২০ এবং মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করেছেন। ২০২০ সালের ১৯শে ফেব্রুয়ারি তারিখে তিনি স্পেন অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] ওয়াইলি ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত মার্কিন যুক্তরাষ্ট্র অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]
২০২৩ সালের ২০শে এপ্রিল তারিখে, ১৮ বছর, ৩ মাস ও ২৯ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী ওয়াইলি মেক্সিকোর বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক করেছেন।[৫] উক্ত ম্যাচের ৯০তম মিনিটে রক্ষণভাগের খেলোয়াড় সের্হিনিয়ো দেস্তের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৬] ম্যাচে তিনি ১৫ নম্বর জার্সি পরিধান করে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৭] ম্যাচটি মেক্সিকো ১–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৮] মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেকের বছরে ওয়াইলি সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| মার্কিন যুক্তরাষ্ট্র | ২০২৩ | ১ | ০ |
| ২০২৪ | ১ | ০ | |
| সর্বমোট | ২ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১৫। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3326895
- ↑ "USA" [মার্কিন যুক্তরাষ্ট্র]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৫ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ "Marko MItrović names 2024 U.S. Olympic Men's Soccer Team" [মার্কো মিত্রোভিচ ২০২৪ মার্কিন যুক্তরাষ্ট্র অলিম্পিক পুরুষ ফুটবল দল ঘোষণা করেছেন]। ussoccer.com (ইংরেজি ভাষায়)। মার্কিন যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন। ৮ জুলাই ২০২৪। ২৫ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২৪।
- ↑ https://us.soccerway.com/matches/2023/04/20/world/friendlies/united-states-of-america/mexico/4053870/
- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২৪।
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/4060821
- ↑ https://www.national-football-teams.com/matches/report/36648/Usa_Mexico.html
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে ক্যালেব ওয়াইলি (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে ক্যালেব ওয়াইলি (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে ক্যালেব ওয়াইলি (ইংরেজি)
- মেজর লিগ সকারে ক্যালেব ওয়াইলি (ইংরেজি)
- কিকারে ক্যালেব ওয়াইলি (জার্মান)
- এফবিরেফে ক্যালেব ওয়াইলি (ইংরেজি)
- লেকিপে ক্যালেব ওয়াইলি (ফরাসি)
- অলিম্পিকস.কমে ক্যালেব ওয়াইলি (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় ক্যালেব ওয়াইলি (ইংরেজি)
- ২০০৪-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- মার্কিন ফুটবলার
- চেলসি ফুটবল ক্লাবের খেলোয়াড়
- মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক যুব ফুটবলার
- মার্কিন যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবলার
- মার্কিন যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-২০ আন্তর্জাতিক ফুটবলার
- মার্কিন যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব-২৩ আন্তর্জাতিক ফুটবলার
- মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- মেজর লিগ সকারের খেলোয়াড়
- ২১শ শতাব্দীর মার্কিন পুরুষ ক্রীড়াবিদ
- পুরুষ ফুটবল রক্ষণভাগের খেলোয়াড়
- রেসিং ক্লাব স্ত্রাসবুর আলজাসের খেলোয়াড়
- ওয়াটফোর্ড ফুটবল ক্লাবের খেলোয়াড়
- লিগ ১-এর খেলোয়াড়
- ইংল্যান্ডে প্রবাসী পুরুষ ফুটবলার
- ফ্রান্সে প্রবাসী পুরুষ ফুটবলার