ক্যারেট


ক্যারেট ভরের একটি একক যা ২০০ মিলিগ্রামের সমান (০.২ গ্রাম; ০.০০৭০৫৫ আউন্স)। মূল্যবান পাথর ও রত্ন পরিমাপ করতে ক্যারেট একক ব্যবহার করা হয়। আগে কেবল হীরা পরিমাপের জন্যই এটি একক হিসেবে ব্যবহার করা হতো। তবে এখন অন্যান্য মূল্যবান রত্নপাথর পরিমাপের একক হিসেবেও এটি ব্যবহার করা হয়।[১]
যদিও ক্যারেট (Carat) এবং ক্যারাট (Karat) শব্দ দুটি উচ্চারণে প্রায় একই, এদের অর্থ ও ব্যবহার একেবারেই ভিন্ন। একটি রত্নপাথরের ওজন এবং অন্যটি সোনার বিশুদ্ধতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়, যা গহনা শিল্পে দুটি গুরুত্বপূর্ণ মানদণ্ড।[২]
ক্যারেট (Carat): রত্নপাথরের ওজন
[সম্পাদনা]ক্যারেট (সংক্ষেপে C বা ct) হলো মাণিক্য, হীরা, পান্না এবং অন্যান্য রত্নপাথর-এর ওজন পরিমাপের একক। আন্তর্জাতিক মান অনুযায়ী, ১ ক্যারেট সমান ২০০ মিলিগ্রাম অথবা ০.২ গ্রাম।[৩]
হীরার মূল্য নির্ধারণের ক্ষেত্রে ক্যারেট একটি প্রধান অংশ হলেও, এটিই একমাত্র নির্ধারক নয়। এর পাশাপাশি আরও তিনটি বৈশিষ্ট্য—কাট (Cut ), রঙ (Color) ও স্বচ্ছতা (Clarity)—গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই চারটি মানদণ্ড একত্রে ফোর সি'স (4Cs) নামে পরিচিত। সাধারণত, রত্নের ওজন বাড়লে তার দাম দ্রুত বৃদ্ধি পায়, তবে এই বৃদ্ধি সবসময় সরলরৈখিক অনুপাতে হয় না।[৪]
ক্যারাট (সংক্ষেপে K বা kt) সোনার এবং রূপার বিশুদ্ধতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এটি মূলত একটি আনুপাতিক একক, যা নির্দেশ করে যে কোনো সংকর ধাতুর ২৪ ভাগের মধ্যে কত ভাগ বিশুদ্ধ সোনা এবং রূপা রয়েছে।[৫]
উদাহরণস্বরূপ, বিভিন্ন ক্যারাটের সোনার বিশুদ্ধতার হার নিচে উল্লেখ করা হলো:
- ২৪ ক্যারাট (24K ): ৯৯.৯৯% বিশুদ্ধ সোনা এবং ৯৯.৯৯% বিশুদ্ধ রূপা। এটি বেশি নরম হওয়ায় গহনা তৈরির জন্য সাধারণত ব্যবহার করা হয় না।
- ২২ ক্যারাট (22K): ৯১.৭০% বিশুদ্ধ সোনা এবং বাকি ৮.৩০% অন্যান্য ধাতু (যেমনঃ তামা, রূপা, দস্তা) দিয়ে তৈরি সংকর। এই মিশ্রণের ফলে গহনা মজবুত এবং টেকসই হয়।
- ১৮ ক্যারাট (18K): ৭৫% বিশুদ্ধ সোনা এবং ২৫% অন্যান্য ধাতু। এটি টেকসই এবং উজ্জ্বলতার জন্য বিশ্বব্যাপী গহনা তৈরিতে জনপ্রিয়।
- ১৪ ক্যারাট (14K): ৫৮.৩০% বিশুদ্ধ সোনা এবং ৪১.৭০% অন্যান্য ধাতু। এটি টেকসই হলেও অন্যান্য ধাতুর পরিমাণ অনেক বেশি থাকার জন্য বিশ্বব্যাপী গহনা তৈরিতে জনপ্রিয়তা নেই।
সংকর ধাতুতে অন্যান্য ধাতুর পরিমাণ যত বাড়ে, সোনার ক্যারাটের মান যত কমে। এর ফলে গহনার স্থায়ীত্ব বাড়লেও সোনার পরিমাণ এবং মূল্য অনেক কমে যায়।
তুলনামূলক পার্থক্য
[সম্পাদনা]| বিষয় | Carat (C / ct) | Karat (K / kt) |
|---|---|---|
| প্রয়োগক্ষেত্র | হীরা, রত্নপাথর | সোনা ও সোনার গহনা |
| একক কী নির্দেশ করে? | ওজন (Mass) | বিশুদ্ধতা (Purity) |
| মান | ১ ক্যারেট = ০.২ গ্রাম | ২৪ ক্যারাট = শতভাগ খাঁটি সোনা |
| মূল্যের ওপর প্রভাব | ওজন বাড়লে দাম বাড়ে (4Cs অনুযায়ী) | বিশুদ্ধতা বাড়লে দাম বাড়ে |
| আন্তর্জাতিক ব্যবহার | রত্ন শিল্প (Gemology) | স্বর্ণ শিল্প (Jewelry) |
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ American Association for the Advancement of Science (১৯০৮)। Science। American Association for the Advancement of Science। পৃ. ১৪৪। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১২।
- ↑ "Karat বনাম Carat: সোনা ও হীরার মূল পার্থক্য জানুন"। Goldr.org। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৫।
- ↑ "Carat Weight"। GIA। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৫।
- ↑ "The 4Cs of Diamond Quality"। GIA। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৫।
- ↑ "Karat vs. Carat: What's the Difference?"। Merriam-Webster। সংগ্রহের তারিখ ১১ অক্টোবর ২০২৫।