ক্যাথরিন ওহ্যারা
ক্যাথরিন ওহ্যারা | |
|---|---|
Catherine O'Hara | |
২০২৪ সালে ওহ্যারা | |
| জন্ম | ৪ মার্চ ১৯৫৪ |
| মৃত্যু | ৩০ জানুয়ারি ২০২৬ (বয়স ৭১) |
| নাগরিকত্ব |
|
| পেশা |
|
| কর্মজীবন | ১৯৭৪-২০২৫ |
| দাম্পত্য সঙ্গী | বো ওয়েলচ (বি. ১৯৯২) |
| সন্তান | ২ |
| আত্মীয় | ম্যারি মার্গারেট ওহ্যারা (বোন) |
ক্যাথরিন ওহ্যারা (৪ মার্চ ১৯৫৪ - ৩০ জানুয়ারি ২০২৬) একজন কানাডীয় ও মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী ও চিত্রনাট্যকার। তার কর্মজীবনের ব্যপ্তি ৫০ বছরের অধিক। তিনি চলচ্চিত্র ও টেলিভিশনে স্কেচ ও তাৎক্ষণিক কৌতুকাভিনয় দিয়ে তার কর্মজীবন শুরু করেন এবং পরবর্তীকালে নাট্যধর্মী চরিত্রেও কাজ করেন। তিনি দুটি প্রাইমটাইম এমি পুরস্কার, একটি গোল্ডেন গ্লোব পুরস্কার ও দুটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার অর্জন করেছেন।
ওহ্যারা স্কেচ হাস্যরসাত্মক ধারাবাহিক সেকেন্ড সিটি টেলিভিশন (১৯৭৬-১৯৮৪) দিয়ে তার কর্মজীবন শুরু করেন, যার জন্য তিনি প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন। তিনি আফটার আওয়ার্স (১৯৮৫), হার্টবার্ন (১৯৮৬), বিটলজুস (১৯৮৮), হোম অ্যালোন (১৯৯০) ও হোম অ্যালোন ২: লস্ট ইন নিউ ইয়র্ক (১৯৯২)-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তিনি ক্রিস্টোফার গেস্টের বিদ্রূপাত্মক চলচ্চিত্র ওয়েটিং ফর গাফম্যান (১৯৯৬), বেস্ট ইন শো (২০০০), আ মাইটি উইন্ড (২০০৩) ও ফর ইওর কনসিডারেশন (২০০৬)। তিনি দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস (১৯৯৩), চিকেন লিটল (২০০৫), ওভার দ্য হেজ (২০০৬), মনস্টার হাউজ (২০০৬), হোয়্যার দ্য ওয়াইল্ড থিংস আর (২০০৯), ফ্রাঙ্কেনউইনি (২০১২) ও ইলিমেন্টাল (২০২৩) চলচ্চিত্রে কণ্ঠ দেন।
সিবিএসের সিটকম শিট্স ক্রিক (২০১৫-২০২০)-এ মোইরা রোজ চরিত্র দিয়ে ওহ্যারার কর্মজীবনের পুনরুত্থান ঘটে, যার জন্য তিনি হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার ও সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক টিভি ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি এইচবিওর টিভি চলচ্চিত্র টেম্পল গ্র্যান্ডিন (২০১০)-এ অভিনয় করে এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি এইচবিওর নাট্যধর্মী ধারাবাহিক সিক্স ফিট আন্ডার (২০০৩-২০০৫), নেটফ্লিক্সের ধারাবাহিক আ সিরিজ অব আনফরচুনেট ইভেন্টস (২০১৭-২০১৮), অ্যাপল টিভি+-এর হাস্যরসাত্মক ধারাবাহিক দ্য স্টুডিও (২০২৫) এবং এইচবিও মহাপ্রলয় পরবর্তী নাট্যধর্মী ধারাবাহিক দ্য লাস্ট অব আস (২০২৫)-এ অভিনয় করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ওহ্যারা ১৯৫৪ সালের ৪ঠা মার্চ কানাডার অন্টারিওর টরন্টো শহরে জন্মগ্রহণ করেন[১] এবং সেখানে বেড়ে ওঠেন। সাত ভাইবোনের মধ্যে তিনি ষষ্ঠ। তার ছোট বোন সঙ্গীতজ্ঞ ও অভিনেত্রী ম্যারি মার্গারেট ওহ্যারা। তিনি আইরিশ বংশোদ্ভূত[২] ও ক্যাথলিক ধর্মাবলম্বী হিসেবে বেড়ে ওঠেন।[৩] ১৯৭৪ সালে তিনি বার্নহ্যামথর্প কলেজিয়েট ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পন্ন করেন।[৪][৫]
কর্মজীবন
[সম্পাদনা]ওহ্যারা ১৯৭৪ সালে তার নিজ শহর টরন্টোতে দ্য সেকেন্ড সিটি মঞ্চনাট্যদলের সদস্য হিসেবে তার কর্মজীবন শুরু করেন।[৬] সেখানে তিনি গিল্ডা র্যাডনারের শিক্ষানবিশ হিসেবে ও তার স্থলাভিষিক্ত হয়ে কাজ করতেন।[৭][৮] দুই বছর পর এই মঞ্চনাট্যদল স্কেচ হাস্যরসাত্মক ধারাবাহিক সেকেন্ড সিটি টেলিভিশন শুরু করে। এতে তিনি নিয়মিত অভিনয় করতেন।[৭] ধারাবাহিকটি ১৯৮৪ সাল পর্যন্ত চলে। এই ধারাবাহিকে কাজের জন্য ওহ্যারা ১৯৮২ সালে সেরা বিচিত্রানুষ্ঠান রচয়িতা বিভাগে একটি প্রাইমটাইম এমি পুরস্কার অর্জন করেন।
তিনি আফটার আওয়ার্স (১৯৮৫), হার্টবার্ন (১৯৮৬), বিটলজুস (১৯৮৮), হোম অ্যালোন (১৯৯০) ও হোম অ্যালোন ২: লস্ট ইন নিউ ইয়র্ক (১৯৯২)-এ অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তিনি ক্রিস্টোফার গেস্টের বিদ্রূপাত্মক চলচ্চিত্র ওয়েটিং ফর গাফম্যান (১৯৯৬), বেস্ট ইন শো (২০০০), আ মাইটি উইন্ড (২০০৩) ও ফর ইওর কনসিডারেশন (২০০৬)। তিনি দ্য নাইটমেয়ার বিফোর ক্রিসমাস (১৯৯৩), চিকেন লিটল (২০০৫), ওভার দ্য হেজ (২০০৬), মনস্টার হাউজ (২০০৬), হোয়্যার দ্য ওয়াইল্ড থিংস আর (২০০৯), ফ্রাঙ্কেনউইনি (২০১২), দি অ্যাডামস ফ্যামিলি (২০১৯), ইলিমেন্টাল (২০২৩) ও দ্য ওয়াইল্ড রোবট (২০২৪) চলচ্চিত্রে কণ্ঠ দেন।[৯][১০]

তিনি এইচবিওর নাট্যধর্মী ধারাবাহিক সিক্স ফিট আন্ডার (২০০৩-২০০৫)-এ অভিনয় করেন। এইচবিওর টিভি চলচ্চিত্র টেম্পল গ্র্যান্ডিন (২০১০)-এ অভিনয় করে তিনি একটি প্রাইমটাইম এমি পুরস্কার, একটি স্যাটেলাইট পুরস্কার ও একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১১]
২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ওহ্যারা সিবিএসের সিটকম শিট্স ক্রিক-এ মোইরা রোজ চরিত্রে অভিনয় করেন। এই ধারাবাহিকে অভিনয়ের জন্য তিনি হাস্যরসাত্মক ধারাবাহিকে শ্রেষ্ঠ প্রধান অভিনেত্রী বিভাগে ছয়টি কানাডিয়ান স্ক্রিন পুরস্কার অর্জন করেন।[১২] এই ধারাবাহিকের ষষ্ঠ মৌসুমের জন্য তিনি চতুর্থ ব্যক্তি হিসেবে পাঁচটি প্রধান টিভি পুরস্কার অর্জন করেন, তন্মধ্যে রয়েছে একটি টেলিভিশন ক্রিটিকস পুরস্কার, হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে একটি প্রাইমটাইম এমি পুরস্কার, সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক টিভি ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একটি গোল্ডেন গ্লোব পুরস্কার, হাস্যরসাত্মক ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে একটি ক্রিটিকস' চয়েস টেলিভিশন পুরস্কার ও হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা অভিনেত্রী বিভাগে অ্যাক্টরস পুরস্কার।[১৩]
তিনি নেটফ্লিক্সের ধারাবাহিক আ সিরিজ অব আনফরচুনেট ইভেন্টস (২০১৭-২০১৮), অ্যাপল টিভি+-এর হাস্যরসাত্মক ধারাবাহিক দ্য স্টুডিও (২০২৫) এবং এইচবিও মহাপ্রলয় পরবর্তী নাট্যধর্মী ধারাবাহিক দ্য লাস্ট অব আস (২০২৫)-এ অভিনয় করেছেন।[১৪] শেষোক্ত দুটি কাজের জন্য তিনি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১৫][১৬]
ব্যক্তিগত জীবন ও মৃত্যু
[সম্পাদনা]
ওহ্যারা বিটলজুস চলচ্চিত্রের সেট নির্মাণ পরিকল্পনাকারী বো ওয়েলচের সাথে পরিচিত হন।[১৭][১৮] তারা ১৯৯২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের দুই পুত্র: ম্যাথু (জ. ১৯৯৪) ও লুক (জ. ১৯৯৭)।[১৯][২০]
ওহ্যারার কানাডীয় ও মার্কিন দ্বৈত নাগরিকত্ব ছিল।[২১][২২] ২০১৭ সালে তাকে অর্ডার অব কানাডার অফিসার খেতাবে ভূষিত করা হয়।[২৩] ২০২১ সালে তিনি লস অ্যাঞ্জেলেসের ব্রেন্টউডের সম্মানসূচক মেয়র হিসেবে ভূষিত করা হয়।[২৪]
ওহ্যারার সাইটাস ইনভার্সাস ছিল, এটি এমন এক ধরনের শারীরিক অবস্থা যার ফলে তার হৃদপিণ্ড অন্যান্য অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গসমূহ তাদের স্বাভাবিক অবস্থা থেকে বিপরীত ছিল।[২৫]
২০২৬ সালের ৩০শে জানুয়ারি লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের একজন মুখপাত্র জানান তিনি সকাল ৪:৪৮ মিনিটে ওহ্যারার বাড়ির ঠিকানা থেকে একটি ফোন কল পান।[২৬] তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।[২৬] ওহ্যারা সেদিনই ৭১ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসে মৃত্যুবরণ করেন।[২৭][২৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Catherine O'Hara"। Governor General's Performing Arts Awards (GGPAA)। ২১ সেপ্টেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৬।
- ↑ অনস্টাড, ক্যাটরিনা (১৩ এপ্রিল ২০০৫)। "Inductee: Mary Margaret O'Hara"। সিবিসি নিউজ। ১৯ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৬।
- ↑ "Proust Questionnaire: Catherine O'Hara"। ভ্যানিটি ফেয়ার। ২০ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৬।
- ↑ ম্যাহন, অ্যান্ড্রু (২৪ অক্টোবর ১৯৭৯)। "Striking Etobicoke's funny bone"। এটোবিকোক গার্ডিয়ান। পৃ. B১। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৬ – নিউজপেপার্স.কম এর মাধ্যমে।

- ↑ স্টিয়েরেন, কার্ল (৩ জুন ১৯৭৬)। "Cathy worked hard to reach top: From Burnhamthorpe to Second City Revue"। এটোবিকোক গ্যাজেট। পৃ. ১২। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৬ – নিউজপেপার্স.কম এর মাধ্যমে।

- ↑ "The Second City"। সেকেন্ডসিটি.কম। ৩১ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬।
- 1 2 লিজ, ফ্রানৎজ (১৩ অক্টোবর ১৯৮৫)। "Once the Comedy Queen of SCTV, Reclusive Catherine O'Hara Swears She Isn't Just Lying Down on the Job"। পিপল। ২৭ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬।
- ↑ ক্যাভনার, লুকাস (১০ ফেব্রুয়ারি ২০১৫)। "Catherine O'Hara and Eugene Levy on Their Onscreen Romances and More Than 40 Years of Comedy Together"। ভালচার। ২৭ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬।
- ↑ ফ্লেমিং জুনিয়র, মাইক (২০ সেপ্টেম্বর ২০১০)। "Tim Burton Finds His 'Frankenweenie' Cast"। ডেডলাইন হলিউড (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬।
- ↑ মিলিগান, মার্সিডিস (২৬ নভেম্বর ২০১৮)। "Martin Short & Catherine O'Hara Join 'Addams Family' Cast"। ১৬ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৫।
- ↑ লিন্ডল, ক্রিস (৩০ জানুয়ারি ২০২৬)। Comedy Icon Catherine O'Hara Dies At 71। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬।
- ↑ "The Canadian Screen Awards: Call 'Em The 'Candys' From Now On"। দ্য হাফিংটন পোস্ট। ১৪ মার্চ ২০১৬। ২ ডিসেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬।
- ↑ "Catherine O'Hara just became 4th person to sweep all 5 major TV prizes in a single season with SAG Award win"। ৪ এপ্রিল ২০২১। ৫ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬।
- ↑ ক্যাম্পিওন, ক্যাটি (২ ফেব্রুয়ারি ২০২৪)। "'The Last Of Us': Catherine O'Hara Joins Season 2 Of HBO Series In Undisclosed Role"। ডেডলাইন হলিউড। পেন্স্কি মিডিয়া কর্পোরেশন। ২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬।
- ↑ "Outstanding Supporting Actress In A Comedy Series 2025 - Nominees & Winners Emmy Awards"। Television Academy (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬।
- ↑ "Outstanding Guest Actress In A Drama Series 2025 - Nominees & Winners Emmy Awards"। Television Academy (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬।
- ↑ ফ্র্যাঙ্কলিন, ম্যাকিনলি; ব্ল্যাকউড, এমিলি (৩০ জানুয়ারি ২০২৬)। "Who Is Catherine O'Hara's Husband? All About Bo Welch, Whom She Met on the Set of Beetlejuice"। পিপল। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৬।
- ↑ "How The Creative And Unusual World Of Tim Burton's 'Beetlejuice' Became A Beautiful Reality"। আপরক্স (মার্কিন ইংরেজি ভাষায়)। ৪ মে ২০১৫। ৮ সেপ্টেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৬।
- ↑ "Catherine O'Hara's Kids Are 'Funny' Like Their Mom! Meet Matthew and Luke"। ৪ মার্চ ২০২১। ১ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৬।
- ↑ "Catherine O'Hara"। ইয়াহু! মুভিজ। ১৯ নভেম্বর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৬।
- ↑ "'Home Alone,' '12 Years a Slave' join National Film Registry"। দ্য ওয়াশিংটন পোস্ট। ১৩ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৬।
- ↑ "Catherine O'Hara and Seth Rogen skewer Hollywood amid the trade war — 'Canadians have always done a very good job at satirizing American culture'"। টরন্টো স্টার। ৩০ জানুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৬।
- ↑ "Honours Recipients: Catherine O'Hara"। Office of the Governor General of Canada। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৬।
- ↑ "Catherine O'Hara Named Honorary Mayor of Brentwood" (মার্কিন ইংরেজি ভাষায়)। ৪ ফেব্রুয়ারি ২০২১। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৬।
- ↑ রবলেদো, অ্যান্থনি। "Catherine O'Hara revealed she had rare genetic condition years ago"। ইউএসএ টুডে (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬।
- 1 2 "Catherine O'Hara Was Transported to L.A. Hospital 'in Serious Condition' Around 5 A.M."। পিপল। ৩০ জানুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০২৬।
- ↑ শ্যানফেল্ড, ইথান (৩০ জানুয়ারি ২০২৬)। "Catherine O'Hara, 'Schitt's Creek' and 'Home Alone' Star, Dies at 71"। ভ্যারাইটি। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৬।
- ↑ লি, বেঞ্জামিন (৩০ জানুয়ারি ২০২৬)। "Catherine O'Hara, award-winning actor of big and small screen, dies aged 71"। দ্য গার্ডিয়ান। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০২৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে ক্যাথরিন ওহ্যারা (ইংরেজি)
- Catherine O'Hara at Northernstars.ca
- ডিস্কওগ্সে ক্যাথরিন ওহ্যারা ডিস্কতালিকা
- Catherine O'Hara at thecanadianencyclopedia.ca
- ১৯৫৪-এ জন্ম
- ২০২৬-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর কানাডীয় অভিনেত্রী
- ২০শ শতাব্দীর কানাডীয় কৌতুকাভিনয়শিল্পী
- ২০শ শতাব্দীর রোমান ক্যাথলিক
- ২১শ শতাব্দীর কানাডীয় অভিনেত্রী
- ২১শ শতাব্দীর কানাডীয় কৌতুকাভিনয়শিল্পী
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেত্রী
- ২১শ শতাব্দীর মার্কিন কৌতুকাভিনয়শিল্পী
- ২১শ শতাব্দীর রোমান ক্যাথলিক
- আইরিশ বংশোদ্ভূত কানাডীয় ব্যক্তি
- আইরিশ বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- অডিওবই পাঠক
- কানাডীয় কণ্ঠাভিনেত্রী
- কানাডীয় কৌতুকাভিনেত্রী
- কানাডীয় স্কেচ কৌতুকাভিনেত্রী
- কানাডীয় চলচ্চিত্র অভিনেত্রী
- কানাডীয় টেলিভিশন অভিনেত্রী
- কানাডীয় টেলিভিশন উপস্থাপক
- কানাডীয় টেলিভিশন লেখিকা
- কানাডীয় নারী চিত্রনাট্যকার
- কানাডীয় নারী টেলিভিশন উপস্থাপক
- কানাডীয় রোমান ক্যাথলিক
- টরন্টোর অভিনেত্রী
- টরন্টোর কৌতুকাভিনেত্রী
- টরন্টোর চিত্রনাট্যকার
- মার্কিন কণ্ঠাভিনেত্রী
- মার্কিন কৌতুকাভিনেত্রী
- মার্কিন স্কেচ কৌতুকাভিনেত্রী
- মার্কিন চলচ্চিত্র অভিনেত্রী
- মার্কিন টেলিভিশন অভিনেত্রী
- মার্কিন টেলিভিশন উপস্থাপক
- মার্কিন নারী টেলিভিশন উপস্থাপক
- মার্কিন যুক্তরাষ্ট্রে কানাডীয় অভিবাসী
- মার্কিন রোমান ক্যাথলিক
- লস অ্যাঞ্জেলেসের অভিনেত্রী
- অর্ডার অব কানাডার অফিসার
- হাস্যরসাত্মক ধারাবাহিকে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে কানাডিয়ান স্ক্রিন পুরস্কার বিজয়ী
- শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব (টেলিভিশন) বিজয়ী
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জিনি ও কানাডিয়ান স্ক্রিন পুরস্কার বিজয়ী
- কানাডিয়ান কমেডি পুরস্কার বিজয়ী
- হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- হাস্যরসাত্মক ধারাবাহিকে সেরা প্রধান অভিনেত্রী বিভাগে অ্যাক্টরস পুরস্কার বিজয়ী