ক্যাট ডেনিংস
ক্যাট ডেনিংস | |
|---|---|
২০১৩ সালে ডেনিংস | |
| জন্ম | ক্যাথরিন ভিক্টোরিয়া লিটওয়াক ১৩ জুন ১৯৮৬ ব্রিন মর, পেনসিলভেনিয়া, যুক্তরাষ্ট্র |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ২০০০ – বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | অ্যান্ড্রু ডব্লিউ. কে. (বি. ২০২৩) |
| ওয়েবসাইট | katdennings |
ক্যাথরিন ভিক্টোরিয়া লিটওয়াক (জন্ম: ১৩ জুন, ১৯৮৬), পেশাগতভাবে ক্যাট ডেনিংস নামে পরিচিত, একজন মার্কিন অভিনেত্রী। তিনি সিবিএসের সিটকম টু ব্রোক গার্লস (২০১১–২০১৭)-এ ম্যাক্স ব্ল্যাক এবং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সুপারহিরো চলচ্চিত্র থর (২০১১), থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড (২০১৩), থর: লাভ অ্যান্ড থান্ডার (২০২২) এবং ডিজনি+ মিনি সিরিজ ওয়ান্ডাভিশন (২০২১)-এ ডার্সি লুইস চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।
২০০০ সালে অভিনয় শুরুর পর থেকে তিনি দ্য ফোর্টি-ইয়ার-ওল্ড ভার্জিন (২০০৫), বিগ মমাস হাউজ ২ (২০০৬), চার্লি বার্টলেট (২০০৭), দ্য হাউস বানি (২০০৮), নিক অ্যান্ড নোরাহ'স ইনফিনিট প্লেলিস্ট (২০০৮), শর্টস (২০০৯), ডিফেন্ডর (২০০৯), এবং সাবারবান গথিক (২০১৪)-এর মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ক্যাথরিন ভিক্টোরিয়া লিটওয়াক ১৯৮৬ সালের ১৩ই জুন পেনসিলভানিয়ার ব্রিন মর শহরে জন্মগ্রহণ করেন।[১][২][৩] তার মা এলেন জুডিথ লিটওয়াক একজন কবি এবং স্পিচ থেরাপিস্ট[৪][৫] এবং তার বাবা জেরাল্ড জে. লিটওয়াক একজন মলিকিউলার ফার্মাকোলজিস্ট, কলেজ অধ্যাপক এবং একই কলেজের চেয়ারম্যান ছিলেন। ডেনিংস পাঁচ সন্তানের মধ্যে সবার ছোট।[১][৬] তার পরিবার ইহুদি।[১][৬][৭][৮] তিনি পেনসিলভানিয়ার উইনউডের ১৯৬৪ সালে নির্মিত ঐতিহাসিক বাড়ি পেন কটেজ-এ বড় হয়েছেন। বাড়িটিকে তিনি ভূতুড়ে হিসেবে অভিহিত করেছেন।[৯]
ডেনিংস ৯ বছর বয়সে একটি টেলিভিশন বিজ্ঞাপনে অভিনয় করেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, তাকে অভিনয় প্রশিক্ষণ দেওয়ার জন্য তার পরিবারের পর্যাপ্ত অর্থ ছিল না।[১০] শুরুতে তিনি স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড কার্ড অর্জনের জন্য একজন অতিরিক্ত কর্মী হিসেবে কাজ করেছিলেন।[১০]
১৪ বছর বয়সে মাধ্যমিক শিক্ষা সমাপ্তের পর[১১] তিনি অভিনয়ের জন্য তার পরিবারকে নিয়ে লস অ্যাঞ্জেলেসে চলে যান।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]২০০০–২০০৩: প্রারম্ভ
[সম্পাদনা]ডেনিংস ২০০০ সালে এইচবিওর সেক্স অ্যান্ড দ্য সিটি সিরিজের "হট চাইল্ড ইন দ্য সিটি" পর্বে ১৩ বছর বয়সি সামান্থা জোনস চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন।[৩][১২] এরপর ২০০১ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি দ্য ডব্লিউবি চ্যানেলের স্বল্পদৈর্ঘ্য সিটকম রেইজিং ড্যাড-এ অভিনয় করেন। সেখানে তিনি সারা নামে ১৫ বছর বয়সী এক মেয়ের ভূমিকায় ছিলেন, যার বিপত্নীক বাবা (বব স্যাগেট) তাকে এবং তার বোনকে (ব্রি লারসন) লালন পালন করেন। ২০০২ সালে, ডেনিংস ডিজনি চ্যানেল-এর দ্য স্ক্রিম টিম চলচ্চিত্রে এক কিশোরীর ভূমিকায় অভিনয় করেন। তাকে দ্য ডব্লিউবি-এর এভারউড সিরিজের পাঁচটি পর্বে অভিনয়ের জন্য নির্বাচন করা হলেও পরে সেই ভূমিকা নোরা জেহেটনারকে দেওয়া হয়।[১৩]
২০০৪–২০১১: প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও অন্যান্য কর্ম
[সম্পাদনা]
ডেনিংস ২০০৩ সালে উইদাউট আ ট্রেস এবং লেস দ্যান পারফেক্ট নামের টেলিভিশন সিরিজে অতিথিশিল্পি হিসেবে অভিনয় করেন। ২০০৪ সালের ফেব্রুয়ারিতে তিনি সিবিএস-এর সাডবারি নামে একটি টেলিভিশন পাইলটে অভিনয়ের জন্য নির্বাচিত হন। কিন্তু পরবর্তিতে এটির নির্মাণ স্থগিত করা হয়।[১৪][১৫] তিনি ২০০৫ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইআর টিভি সিরিজে জো বাটলারের ভূমিকায় অভিনয় করেন এবং সিএসআই ফ্র্যাঞ্চাইজির দুই পর্বে অতিথি চরিত্রে অভিনয় করেন।
ডেনিংস হিলারি ডাফ অভিনীত রেইজ ইয়োর ভয়েস চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিষেক করেন। এতে তিনি একজন বিষণ্ণ পিয়ানো শিক্ষার্থীর ভূমিকায় ছিলেন।[১৬] ২০০৫ সালে, তিনি দ্য ফর্টি-ইয়ার-ওল্ড ভার্জিন এবং ডাউন ইন দ্য ভ্যালি চলচ্চিত্রে সহ-অভিনেত্রীর ভূমিকা পালন করেন। ২০০৬ সালে, তিনি বিগ মমাস হাউজ ২ চলচ্চিত্রে এক জেদি কিশোরীর চরিত্রে অভিনয় করেন।[১৭]
২০০৮ সালে ডেনিংস চার্লি বার্টলেট চলচ্চিত্রে অভিনয় করেন। সেখানে তিনি প্রধান চরিত্র চার্লি বার্টলেটের (অ্যান্টন ইয়েলচিন) প্রেমিকা সুজান গার্ডনারের ভূমিকায় ছিলেন। একই বছরে তিনি নিক অ্যান্ড নোরা'স ইনফিনিট প্লেলিস্ট-এ অভিনয় করেন, যা তাকে স্যাটেলাইট পুরস্কার-এ মনোনয়ন এনে দেয়।[১৮]
২০১০ সালে ডেনিংস ডেড্রিম নেশন চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১১ সালে, তিনি মার্ভেল স্টুডিওস-এর থর চলচ্চিত্রে ডার্সি লুইসের ভূমিকায় ছিলেন।[১৯]
২০১১–বর্তমান: ২ ব্রোক গার্লস ও অন্যান্য প্রকল্প
[সম্পাদনা]
২০১১ সালের ফেব্রুয়ারিতে মাইকেল প্যাট্রিক কিং এবং কৌতুকাভিনেতা উইটনি কামিংস রচিত ও প্রযোজিত সিবিএসের সিটকম ২ ব্রোক গার্লস-এ অভিনয়ের জন্য ডেনিংসকে নির্বাচন করা হয়।[২০] কম বেতনে কাজ করা দুই তরুণীকে কেন্দ্র করে নির্মিত সিরিজটি ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর প্রথম প্রচারিত হয়। এতে বেথ বেয়ার্স উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হারানো ম্যানহাটনের একজন বাসিন্দা এবং ডেনিংস ব্রুকলিনের একজন কঠোর ও স্পষ্টভাষী মেয়ের চরিত্রে অভিনয় করেছেন।[২১] নিজের অভিনয়ের মাধ্যমে আরও বিস্তৃত দর্শকদের কাছে পৌঁছানোর ধারণাটি ডেনিংসের পছন্দ হওয়ায় তিনি সিটকমটিতে অংশ নেন।[২২] ২০১৭ সালের ১২ মে সিবিএস ছয়টি মৌসুম পরে সিরিজটি বাতিল করে।[২৩]
ডেনিংস ২০১২ সালে জীবনীনির্ভর নাট্যধর্মী চলচ্চিত্র টু রাইট লাভ অন হার আর্মস (প্রাথমিক নাম রেনি)-এ চ্যাড মাইকেল মারে এবং রুপার্ট ফ্রেন্ডের সাথে অভিনয় করেন। এতে তিনি আত্মপীড়ন ও মাদকাসক্তির সাথে লড়াইরত ফ্লোরিডায় বসবাসরত কিশোরী রেনি ইয়োহের চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি অলাভজনক সংস্থা টু রাইট লাভ অন হার আর্মস প্রতিষ্ঠার অনুপ্রেনা রেনি ইয়োহের জীবনকাহিনীর উপর ভিত্তি নির্মিত। চলচ্চিত্রটির নির্মাণকাজ ২০১১ সালের ফেব্রুয়ারিতে ফ্লোরিডার অরল্যান্ডোতে শুরু হয়েছিল।[২৪]
২০১২ সালের মাঝামাঝি ডেনিংস পূর্ণদৈর্ঘ্য স্বাধীন চলচ্চিত্র সাবার্বান গথিক-এ একটি ছোট শহরে বসবাসকারী একজন বারটেন্ডার চরিত্রে অভিনয় করেন। চলচ্চিত্রটি ২০১৪ সালে মুক্তি পায়।[২৫]
তিনি পপ ব্যান্ড হ্যানসনের "গেট দ্য গার্ল ব্যাক" গানের মিউজিক ভিডিওতে নিক্কি রিডের সাথে অংশ নেন। ভিডিওটি ২০১৩ সালের ৪ এপ্রিল পায়।[২৬] তারা দুজন ঘনিষ্ঠ বন্ধু এবং উভয়েই এই ব্যান্ডের ভক্ত।[২৭]
২০১৩ সালে ডেনিংস থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড-এ ডার্সি লুইস চরিত্রে পুনরায় অভিনয় করেন।[২৮] একই সময়ে তিনি ২ ব্রোক গার্লস-এ অভিনয় করেন এবং সিটকমটির বিরতির মধ্যে ছয় মাস ধরে লন্ডনে গিয়ে চলচ্চিত্রটির দৃশ্যধারণে অংশ নেন।[২৯]
২০১৮ সালে কমেডি চলচ্চিত্র ফ্রেন্ডসগিভিং-তে অ্যাবি চরিত্র অভিনয়ের জন্য ডেনিংসের নাম ঘোষণা করা হয়।[৩০]
ডেনিংস ২০১৯ সালের নভেম্বরে শুরু হওয়া হুলুর কমেডি সিরিজ ডলফেস-এ অভিনয় করেন।[৩১][৩২] তিনি ডিজনি+ মিনিসিরিজ ওয়ান্ডাভিশন (২০২১)-এ ডার্সি লুইস চরিত্রে পুনরায় অভিনয় করেন[৩৩] এবং থর: লাভ অ্যান্ড থান্ডার (২০২২) চলচ্চিত্রেও একই চরিত্রে অভিনয় করেন।
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]২০০৮ সালে ডেনিংস বলেছিলেন যে ইহুদি ধর্ম "আমার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু সামগ্রিকভাবে ধর্ম[টি] আমার জীবনের অংশ নয়।" তিনি নিজেকে ধর্মীয়দিকের থেকে বেশী জাতিগত ও সাংস্কৃতিকভাবে ইইহুদি বলে মনে করেন।[৬]
২০০১ থেকে ২০১০ সাল পর্যন্ত এবং ইউটিউবে ব্লগিং করতেন।[৩৪]
তিনি একজন প্রাণী কল্যাণ সমর্থক।[৩৫][৩৬]
ডেনিংস ধূমপান করেন না এবং তিনি মদ্যপান থেকেও বিরত থাকেন।[৩৭][৩৮]
সম্পর্ক
[সম্পাদনা]২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ডেনিংস তার ২ ব্রোক গার্লস সহ-তারকা নিক জানোর সাথে সম্পর্কে ছিলেন।[৩৮][৩৯][৪০] ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত, ডেনিংস গায়ক জশ গ্রোবানের সাথে সম্পর্কে ছিলেন।[৪১][৪২][৪৩]
২০২১ সালের ৬ মে নিশ্চিত করা হয় যে ডেনিংস সঙ্গীতশিল্পী অ্যান্ড্রু ডব্লিউ.কে.-এর সাথে সম্পর্কে রয়েছেন।[৪৪] এক সপ্তাহ পরে, ২০২১ সালের ১৩ মে, তারা ইনস্টাগ্রামে তাদের বাগদানের ঘোষণা দেন।[৪৫] তারা ২০২৩ সালের ২৭ নভেম্বর তাদের লস অ্যাঞ্জেলেসের বাড়িতে বিয়ে করেন।[৪৬][৪৭]
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | শিরোনাম | চরিত্র | মন্তব্য |
|---|---|---|---|
| ২০০৪ | রেইজ ইয়োর ভয়েস | স্লোয়ান | |
| ২০০৫ | ডাউন ইন দ্য ভ্যালি | এপ্রিল | |
| দ্য ৪০-ইয়ার-ওল্ড ভার্জিন | মার্লা পাইডমন্ট | ||
| লন্ডন | লিলি | ||
| ২০০৬ | বিগ মমাস হাউস ২ | মলি ফুলার | |
| ২০০৭ | চার্লি বার্টলেট | সুজান গার্ডনার | |
| ২০০৮ | দ্য হাউস বানি | মোনা | |
| নিক অ্যান্ড নোরাহ'স ইনফিনাইট প্লেলিস্ট | নোরাহ সিলভারবার্গ | ||
| ২০০৯ | দ্য আনসার ম্যান | ডালিয়া | |
| শর্টস | স্টেসি থম্পসন | ||
| ডিফেন্ডর | ক্যাটেরিনা "ক্যাট" ডেব্রোফকোভিৎজ / অ্যাঞ্জেল | ||
| ২০১০ | ডে ড্রিম নেশন | ক্যারোলিন উইক্সলার | |
| ২০১১ | থর | ডার্সি লুইস | |
| ২০১২ | টু রাইট লাভ অন হার আর্মস | রেনি ইয়োহে | |
| ২০১৩ | থর: দ্য ডার্ক ওয়ার্ল্ড | ডার্সি লুইস | |
| ২০১৪ | সাবার্বান গথিক | বেকা থম্পসন | |
| ২০১৫ | হলিউড অ্যাডভেঞ্চারস | নিজে | সংক্ষিপ্ত উপস্থিতি |
| ২০২০ | ফ্রেন্ডসগিভিং | অ্যাবি | |
| ২০২২ | থর: লাভ অ্যান্ড থান্ডার | ডার্সি লুইস | সংক্ষিপ্ত উপস্থিতি |
টেলিভিশন
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
|---|---|---|---|
| ২০০০ | সেক্স অ্যান্ড দ্য সিটি | জেনি ব্রায়ার | পর্ব: "হট চাইল্ড ইন দ্য সিটি" |
| ২০০১–২০০২ | রেইজিং ড্যাড | সারাহ স্টুয়ার্ট | মূল ভূমিকা |
| ২০০২ | দ্য স্ক্রিম টিম | ক্লেয়ার কার্লাইল | টেলিভিশন চলচ্চিত্র |
| ২০০৩ | উইদাউট আ ট্রেস | জেনিফার নর্টন | পর্ব: "সন্স অ্যান্ড ডটার্স" |
| ২০০৩ | লেস দ্যান পারফেক্ট | কেইটলিন | পর্ব: "দ্য গার্ল নেক্সট ডোর" |
| ২০০৪ | সিএসআই: ক্রাইম সিন ইনভেস্টিগেশন | মিসি উইলসন | পর্ব: "আর্লি রোলআউট" |
| ২০০৫ | ক্লাবহাউস | অ্যাঞ্জেলা | পর্ব: "স্টিলিং হোম" |
| ২০০৫–২০০৬ | ইআর | জোই বাটলার | ৫ পর্ব |
| ২০০৫ | সিএসআই: এনওয়াই | সারাহ এন্ডেকট | পর্ব: "ম্যানহাটন ম্যানহান্ট" |
| ২০০৯ | আমেরিকান ড্যাড! | ট্যাঙ্কারে (কণ্ঠ) | পর্ব: "জি-স্ট্রিং সার্কাস" |
| ২০১০ | মহিলা জুরি (কণ্ঠ) | পর্ব: "দ্য পিপল ভার্সেস মার্টিন সুগার" | |
| ২০১১–২০১৭ | ২ ব্রোক গার্লস | ম্যাক্স জর্জ ব্ল্যাক | মূল ভূমিকা |
| ২০১২ | রোবট চিকেন | বিভিন্ন কণ্ঠ | পর্ব: "এক্সিকিউটেড বাই দ্য স্টেট" |
| ২০১৪ | ৪০তম পিপলস চয়েস অ্যাওয়ার্ডস | নিজে / উপস্থাপক | টেলিভিশন বিশেষ |
| সিসামি স্ট্রিট | নিজে | পর্ব: "বার্টস ট্রেনিং হুইলস" | |
| দ্য নিউজরুম | ব্লেয়ার ল্যানসিং | পর্ব: "রান" | |
| ২০১৫ | রুপলস ড্র্যাগ রেস | নিজে / অতিথি বিচারক | পর্ব: "শেকসকুইয়ার" |
| ২০১৫–২০১৮ | ড্রাঙ্ক হিস্ট্রি | বিভিন্ন | ৩ পর্ব |
| ২০১৭–২০২০ | বিগ মাউথ | লিয়া বার্চ (কণ্ঠ) | ১৩ পর্ব |
| ২০১৭ | দ্য সিম্পসনস | ভ্যালেরি (কণ্ঠ) | পর্ব: "মিস্টার লিসাস ওপাস" |
| ২০১৮ | ডালাস অ্যান্ড রোবো | ডালাস মুনশাইনার (কণ্ঠ) | মূল ভূমিকা; প্রযোজকও |
| ২০১৯–২০২২ | ডলফেস | জুলস উইলি | মূল ভূমিকা; নির্বাহী প্রযোজকও |
| ২০২১ | ওয়ান্ডাভিশন | ডার্সি লুইস | মূল ভূমিকা |
| মার্ভেল স্টুডিওস: অ্যাসেম্বল্ড | নিজে | ডকুমেন্টারি; পর্ব: "অ্যাসেম্বল্ড: দ্য মেকিং অফ ওয়ান্ডাভিশন" | |
| ২০২১–২০২৪ | হোয়াট ইফ...? | ডার্সি লুইস (কণ্ঠ) | ৪ পর্ব |
| ২০২৫ | শিফটিং গিয়ার্স | রাইলি | মূল ভূমিকা; প্রযোজকও[৪৮] |
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]| বছর | পুরস্কার | বিভাগ | কাজ | ফলাফল |
|---|---|---|---|---|
| ২০০৮ | স্যাটেলাইট অ্যাওয়ার্ড | সেরা অভিনেত্রী – মোশন পিকচার ড্রামা | নিক অ্যান্ড নোরাহ'স ইনফিনাইট প্লেলিস্ট | মনোনীত |
| ২০০৯ | এমটিভি মুভি অ্যাওয়ার্ড | ব্রেকথ্রু পারফরম্যান্স – ফিমেল | মনোনীত | |
| টিন চয়েস অ্যাওয়ার্ড | চয়েস মুভি অ্যাক্ট্রেস: মিউজিক/ড্যান্স | মনোনীত | ||
| ২০১২ | ক্রিস্টাল রিল অ্যাওয়ার্ডস | সেরা অভিনেত্রী | টু রাইট লাভ অন হার আর্মস | বিজয়ী |
| ২০১৪ | পিপল'স চয়েস অ্যাওয়ার্ড | ফেভারিট টিভি গাল পালস (বেথ বেয়ারস-এর সাথে) | টু ব্রোক গার্লস | মনোনীত |
| ২০২১ | হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন টিভি অ্যাওয়ার্ডস[৪৯] | লিমিটেড সিরিজ, অ্যানথলজি সিরিজ বা টেলিভিশন মুভিতে সেরা পার্শ্ব অভিনেত্রী | ওয়ান্ডাভিশন | মনোনীত |
| ২০২২ | স্ট্রিমিং সিরিজ, কমেডিতে সেরা অভিনেত্রী | ডলফেস | মনোনীত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 Rys, Richard (২৪ সেপ্টেম্বর ২০০৮)। "Exit Interview: Kat Dennings"। Philadelphia। ২১ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৪।
- ↑ Leiren-Young, Mark (৮ এপ্রিল ২০১১)। "Daydream Nation director Michael Goldbach emerges from Don McKellar's shadow"। The Georgia Straight। ২ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০১৪।
- 1 2 3 Gross, Dan (১৮ ফেব্রুয়ারি ২০০৮)। "Dan Gross: 'Charlie Bartlett' co-star Kat Dennings fond of Philly roots"। Philadelphia Daily News। ৮ মার্চ ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০০৮।
- ↑ Abcairn, Robin (২৬ আগস্ট ২০০৬)। "Swag!"। Los Angeles Times। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০০৮।
- ↑ "Charlie Bartlett – Kat Dennings interview"। IndieLondon। ২০ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০০৮।
- 1 2 3 Klein, Amy (২৯ অক্টোবর ২০০৮)। "'Nick and Norah' star Kat Dennings is infinitely Jewish, in her own way"। The Jewish Journal of Greater Los Angeles। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৪।
- ↑ Elkin, Michael (১৯ জুলাই ২০০১)। "Kid Kat: A local suburban teen plans on 'Raising Dad'"। The Jewish Exponent। আইএসএসএন 0021-6437।
- ↑ Tanenbaum, Gil (২৮ ডিসেম্বর ২০১৪)। "Kat Dennings To Star In "To Write Love On Her Arms""। Jewish Business News। সংগ্রহের তারিখ ১৬ মে ২০১৮।
- ↑ Cummings, Whitney (২১ মে ২০২০)। Ep #29: KAT DENNINGS | Good For You Podcast with Whitney Cummings। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১ – YouTube এর মাধ্যমে।
- 1 2 Interview: '2 Broke Girls' Star Kat Dennings On Acting From a Young Age। Backstage। ৬ জুন ২০১৩। ৭ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১ – YouTube এর মাধ্যমে।
- ↑ Maher, Kevin (২৯ জানুয়ারি ২০০৯)। "Kat Dennings offers directors a touch of va-va-voom"। The Times। ১৫ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ জানুয়ারি ২০০৯।
- ↑ "It's Evening in America"। Vanity Fair। মে ২০১২। পৃ. ১৫৩। আইএসএসএন 0733-8899।
- ↑ "Ch. 3 is wooing a familiar Philly face – Nancy Glass"। The Philadelphia Inquirer। ১৬ ডিসেম্বর ২০০২। আইএসএসএন 0885-6613।
- ↑ "Development Update: February 26"। The Futon Critic। ২৬ ফেব্রুয়ারি ২০০৪। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Development Update: November 3–5"। The Futon Critic। ৫ নভেম্বর ২০০৪। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৪।
- ↑ Gates, Anita (৮ অক্টোবর ২০০৪)। "Lost Your Voice? Head West Young Woman"। The New York Times। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১৪।
- ↑ Lemire, Christy (২৫ জানুয়ারি ২০০৬)। "'Big Momma's House 2' is a one-joke movie"। Today। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Satellite nod for Ricky Gervais"। Metro। ১ ডিসেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৪।
- ↑ McNary, Dave (২৪ নভেম্বর ২০০৯)। "Kat Dennings joins 'Thor' cast"। Variety। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০০৯।
- ↑ Andreeva, Nellie (১৮ ফেব্রুয়ারি ২০১১)। "Kat Dennings To Star in CBS' Whitney Cummings/Michael Patrick King Comedy"। Deadline Hollywood। ১৭ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৭।
- ↑ Huver, Scott (৫ মে ২০১১)। "Kat Dennings Gets Her Comic Book Movie Wish, Sans Workouts"। NBC Washington। ১২ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ মে ২০১১।
- ↑ Amatangelo, Amy (২ অক্টোবর ২০১১)। "Kat Dennings loves playing tough gal on new CBS sitcom"। Boston Herald। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১১।
- ↑ Goldberg, Lesley (১২ মে ২০১৭)। "'2 Broke Girls' Canceled at CBS After Six Seasons"। The Hollywood Reporter। ১৩ মে ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৭।
- ↑ Moore, Roger (২৪ ফেব্রুয়ারি ২০১১)। "'Renee,' starring Kat Dennings, Chad Michael Murray and Rupert Friend, gets underway in Orlandos"। Orlando Sentinel। ২৭ ফেব্রুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১১।
- ↑ Kaufman, Amy (৫ নভেম্বর ২০১৩)। "With 'Thor: The Dark World,' Kat Dennings hammers out a new phase"। লস অ্যাঞ্জেলেস টাইমস। ১৫ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০১৪।
- ↑ Graham, Mark (৪ এপ্রিল ২০১৩)। "EXCLUSIVE VIDEO PREMIERE: Hanson, "Get The Girl Back""। ভিএইচ১। ১ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "Nikki Reed: Dennings shares Hanson obsession"। বেলফাস্ট টেলিগ্রাফ। ১ মার্চ ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ মার্চ ২০১৩।
- ↑ Patten, Dominic (২১ আগস্ট ২০১২)। "'2 Broke Girls' Kat Dennings Back In 'Thor 2'"। ডেডলাইন হলিউড। ২৩ আগস্ট ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০১২।
- ↑ Sacks, Ethan (৬ নভেম্বর ২০১৩)। "'Thor: The Dark World' star Kat Dennings endured own hero's journey to make film"। ডেইলি নিউজ (নিউ ইয়র্ক)। ৭ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ নভেম্বর ২০১৩।
- ↑ N'Duka, Amanda (১৭ মে ২০১৮)। "Malin Akerman, Kat Dennings, Jane Seymour To Star In 'Friendsgiving' Comedy With Ben Stiller Producing"। ডেডলাইন হলিউড। ১ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯।
- ↑ Pedersen, Erik (২৬ জুলাই ২০১৯)। "Hulu Sets Premiere Dates For New 'Dollface' & 'Reprisal', Season 3 Of 'Marvel's Runaways'"। ডেডলাইন হলিউড। ২৬ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯।
- ↑ Andreeva, Nellie (২ নভেম্বর ২০১৮)। "'Dollface' Comedy Starring Kat Dennings Ordered to Series By Hulu From Margot Robbie, Bryan Unkeless & ABC Signature"। ডেডলাইন হলিউড। ১১ নভেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ নভেম্বর ২০১৮।
- ↑ Couch, Aaron (২৩ আগস্ট ২০১৯)। "Marvel Unveils 3 New Disney+ Shows Including 'She-Hulk' and 'Moon Knight'"। দ্য হলিউড রিপোর্টার। ২৩ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০১৯।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;Premiereনামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়;:0নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ Dennings, Kat [@officialkat] (১৯ মার্চ ২০২১)। "এটি বিশাল খবর!! প্রাণীদের জন্য আপনি যা করেন তার জন্য @bestfriends-কে ধন্যবাদ। আশা করি অন্যান্য শহরগুলি এই আশ্চর্যজনক উদাহরণ অনুসরণ করতে একত্রিত হবে 🐾♥️" (টুইট)। সংগ্রহের তারিখ ১০ মে ২০২১ – টুইটার এর মাধ্যমে।
- ↑ Horkins, Tony (৭ ডিসেম্বর ২০০৮)। "The New Regime: Kat Dennings"। BlackBook। ৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- 1 2 Radloff, Jessica (২৪ সেপ্টেম্বর ২০১২)। "2 Broke Girls' Kat Dennings Opens Up About Cupcakes, the Co-Star She's Dating, and Her Trademark Red Lipstick!"। Glamour। ২৮ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৪।
- ↑ "ক্যাট ডেনিংস অ্যান্ড্রু ডব্লিউ.কে.-এর সাথে বাগদত্ত — তিনি আর কাদের সাথে ডেট করেছেন"। Distractify। ১৪ নভেম্বর ২০১৯। ১৪ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২১।
- ↑ "ক্যাট ডেনিংস রকস্টার অ্যান্ড্রু ডব্লিউ.কে.-এর সাথে বিয়ের ঘোষণা দিয়েছেন"। celebrity.nine.com.au। ১৩ মে ২০২১। ১৪ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২১।
- ↑ Johnson, Zach (১৩ অক্টোবর ২০১৪)। "ক্যাট ডেনিংস এবং জোশ গ্রোবান ডেটিং করছেন!"। E! Online। ১৪ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৪।
- ↑ Adams, Char (১০ ডিসেম্বর ২০১৫)। "'তিনি কেবল একজন প্রতিভা': ক্যাট ডেনিংস তার প্রেমিক জোশ গ্রোবানের প্রশংসা করেন এবং তার সম্পর্কে লেখা 'হাস্যকর' গানটি প্রকাশ করেন"। People। ২০ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ মে ২০২১।
- ↑ Vulpo, Mike (১ আগস্ট ২০১৬)। "জোশ গ্রোবান এবং ক্যাট ডেনিংস প্রায় ২ বছর ডেটিং করার পর বিচ্ছেদ করেছেন"। E! Online। ১৭ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ Gregory, Allie (৬ মে ২০২১)। "অ্যান্ড্রু ডব্লিউ.কে. নতুন অ্যালবাম 'God Is Partying' ঘোষণা করেছেন, নিশ্চিত করেছেন যে তিনি ক্যাট ডেনিংস-এর সাথে ডেটিং করছেন"। Exclaim!। ৬ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মে ২০২১।
- ↑ Kirkpatrick, Emily (১৩ মে ২০২১)। "অ্যান্ড্রু ডব্লিউ.কে. এবং ক্যাট ডেনিংস ইনস্টাগ্রামে অফিসিয়াল হওয়ার এক সপ্তাহ পরে বাগদত্ত হয়েছেন"। Vanity Fair। ২০ মে ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২১।
- ↑ Macon, Alexandra (১১ ডিসেম্বর ২০২৩)। "ক্যাট ডেনিংস অ্যান্ড্রু ডব্লিউ.কে.-কে বিয়ে করতে ভিনটেজ আলেকজান্ডার ম্যাকুইন পোশাক পরেছিলেন"। Vogue। ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২৩।
- ↑ Kirkpatrick, Emily (৪ মে ২০২১)। "অ্যান্ড্রু ডব্লিউ.কে. এবং ক্যাট ডেনিংস বছরের পর বছর ধরে তৈরি হওয়া একটি প্রেমের সম্পর্ক হতে পারে"। Vanity Fair। ৫ মে ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মে ২০২১।
- ↑ Andreeva, Nellie (৯ এপ্রিল ২০২৪)। "Kat Dennings To Star With Tim Allen In ABC Comedy Pilot 'Shifting Gears'"। Deadline (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ Pedersen, Erik (৮ জুলাই ২০২১)। "HCA TV Awards Nominations: 'Ted Lasso' Leads Programs For Inaugural Honors; NBC, HBO & Netflix Lead Nets"। Deadline। ৮ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২১।