ক্যাটাল
ক্যাটাল (প্রতীক: kat) আন্তর্জাতিক একক পদ্ধতির (এসআই)[১] একটি একক যা উৎসেচক (অর্থাৎ, উৎসেচক অনুঘটনে উৎসেচকীয় কার্যকলাপের স্তর পরিমাপ) এবং অন্যান্য অনুঘটকের অনুঘটকীয় কার্যকলাপ পরিমাপের জন্য ব্যবহৃত হয়। এক ক্যাটাল বলতে কোনও অনুঘটকের সেই পরিমাণ অনুঘটকীয় কার্যকলাপ বোঝায়, যা একটি নির্দিষ্ট পরীক্ষাবিধি অনুযায়ী পরিমাপের (অ্যাসে) সময় প্রতি সেকেন্ডে এক মোল পরিমাণ পদার্থের রূপান্তর হার প্রদান করে।[১]
কোনও প্রদত্ত অনুঘটকের কার্যকলাপ একটি নির্দিষ্ট পরীক্ষাবিধির শর্তাধীন হলেও "ক্যাটাল" এককটি তা নয়। পরিমাপকৃত মান পরীক্ষার বিনির্দিষ্ট শর্তাবলীর উপর নির্ভর করে।[২][৩] অতএব, ক্যাটাল এককে একটি অনুঘটকের পরিমাণ সংজ্ঞায়িত করতে হলে একটি সংজ্ঞায়িত রাসায়নিক বিক্রিয়ার অনুঘটকীয় রূপান্তর হার (অনুঘটকের উপস্থিতিতে রূপান্তর হার ও স্বতঃস্ফূর্ত রূপান্তর হারের বিয়োগফল) মোল/সেকেন্ড এককে পরিমাপ করা হয়।[৪] উদাহরণস্বরূপ, এক ক্যাটাল ট্রিপসিন হল সেই পরিমাণ ট্রিপসিন, যা সংশ্লিষ্ট বিনির্দিষ্ট শর্তাবলীর অধীনে এক সেকেন্ডে এক মোল পরিমাণ পেপটাইড বন্ধন ভেঙে দেয়।[ <span title="The text near this tag may need clarification or removal of jargon. (February 2020)">স্পষ্টীকরণ প্রয়োজন</span> ]
সংজ্ঞা
[সম্পাদনা]এক ক্যাটাল বলতে এমন পরিমাণ উৎসেচককে বোঝায় যা প্রতি সেকেন্ডে এক মোল (১ মোল/সেকেন্ড) অনুঘটিত রূপান্তর হার প্রদান করে।[২][৫] যেহেতু এটি বেশিরভাগ উৎসেচকীয় বিক্রিয়ার জন্য একটি বড় একক, তাই বাস্তব প্রয়োগে ন্যানোক্যাটাল (nkat) এককটি ব্যবহার করা হয়।[৫] এক ন্যানোক্যাটাল এক ক্যাটালের একশত কোটি ভাগের এক ভাগ।
ক্যাটাল কোনও রাসায়নিক বিক্রিয়ার হার প্রকাশ করতে ব্যবহৃত হয় না। রাসায়নিক বিক্রিয়ার হারকে প্রতি সেকেন্ডে ঘনমাত্রার একক হিসেবে প্রকাশ করা হয়, যেমন প্রতি লিটার প্রতি সেকেন্ডে মোল (মোল/লিটার/সেকেন্ড) হিসেবে। এর পরিবর্তে ক্যাটাল অনুঘটকীয় কার্যকলাপ প্রকাশ করতে ব্যবহৃত হয়, যা অনুঘটকের একটি ধর্ম।
এসআই গুণিতক
[সম্পাদনা]| Submultiples | Multiples | |||||
|---|---|---|---|---|---|---|
| মান | প্রতীক | নাম | মান | প্রতীক | নাম | |
| ১০−১ kat | dkat | ডেসিkatal | ১০১ kat | dakat | ডেকাkatal | |
| ১০−২ kat | ckat | সেমিkatal | ১০২ kat | hkat | হেক্টkatal | |
| ১০−৩ kat | mkat | মিলিkatal | ১০৩ kat | kkat | কিলোkatal | |
| ১০−৬ kat | µkat | মাইক্রোkatal | ১০৬ kat | Mkat | মেগাkatal | |
| ১০−৯ kat | nkat | ন্যানোkatal | ১০৯ kat | Gkat | গিগাkatal | |
| ১০−১২ kat | pkat | পিকোkatal | ১০১২ kat | Tkat | টেরাkatal | |
| ১০−১৫ kat | fkat | ফেমটোkatal | ১০১৫ kat | Pkat | পেটাkatal | |
| ১০−১৮ kat | akat | এটোkatal | ১০১৮ kat | Ekat | এক্সাkatal | |
| ১০−২১ kat | zkat | জেপটোkatal | ১০২১ kat | Zkat | জেটাkatal | |
| ১০−২৪ kat | ykat | ইয়োক্টোkatal | ১০২৪ kat | Ykat | ইয়োটাkatal | |
ইতিহাস
[সম্পাদনা]ওজন ও পরিমাপ বিষয়ক সাধারণ সম্মেলন এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা ক্যাটালের ব্যবহার সুপারিশ করে।[২] এটি অনুঘটকীয় কার্যকলাপের অ-এসআই উৎসেচক এককটিকে প্রতিস্থাপিত করেছে। তবে বর্তমানে উৎসেচক একক এখনও ক্যাটালের চেয়ে বেশি ব্যবহৃত হয়, বিশেষ করে প্রাণরসায়ন শাস্ত্রে।[৫][তথ্যসূত্র প্রয়োজন][citation needed][৩] তবে ধীরগতিতে ক্যাটাল গৃহীত হচ্ছে।[৪][৫]
উৎপত্তি
[সম্পাদনা]"ক্যাটাল" নামটি বহু দশক ধরেই ব্যবহৃত হয়ে আসছে। তবে সর্বপ্রথম ১৯৭৮ সালে এটিকে আন্তর্জাতিক একক পদ্ধতির (এসআই) একটি একক করার প্রথম প্রস্তাব আসে।[৫][২] ১৯৯৯ সালে এটি আনুষ্ঠানিকভাবে একটি এসআই এককে পরিণত হয়।[৩][৪][৫] নামটি প্রাচীন গ্রিক ভাষার শব্দ κατάλυσις (উচ্চারণ কাতালীসিস) থেকে এসেছে, যার অর্থ "দ্রবীভূতকরণ"।[৬] ইংরেজি "ক্যাটালাইসিস" (অনুঘটন) শব্দটি নিজেই গ্রিক শব্দটির একটি লাতিন রূপ।[২][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Nomenclature Committee of the International Union of Biochemistry (NC-IUB) (১৯৭৯)। "Units of Enzyme Activity"। European Journal of Biochemistry। ৯৭ (2): ৩১৯–২০। ডিওআই:10.1111/j.1432-1033.1979.tb13116.x।
- 1 2 3 4 5 Dybkær, R. (১৯৭৯)। "Approved recommendation (1978) quantities and units in clinical chemistry"। Clinica Chimica Acta। ৯৬ (1): ১৫৭–১৮৩। ডিওআই:10.1016/0009-8981(79)90065-2। আইএসএসএন 0009-8981।
- 1 2 3 BIPM (২০১৯)। Le Système international d'unités / The International System of Units ('The SI Brochure') (9e সংস্করণ)। Bureau international des poids et mesures। আইএসবিএন ৯৭৮-৯২-৮২২-২২৭২-০।
- 1 2 3 Dybkær, René (২০০১)। "UNIT "KATAL" FOR CATALYTIC ACTIVITY (IUPAC Technical Report)" (পিডিএফ)। Pure and Applied Chemistry। ৭৩ (6): ৯২৭–৯৩১। ডিওআই:10.1351/pac200173060927। এস২সিআইডি 195819612।
- 1 2 3 4 5 6 Baltierra-Trejo, Eduardo; Márquez-Benavides, Liliana (১ ডিসেম্বর ২০১৫)। "Inconsistencies and ambiguities in calculating enzyme activity: The case of laccase"। Journal of Microbiological Methods (ইংরেজি ভাষায়)। ১১৯: ১২৬–১৩১। ডিওআই:10.1016/j.mimet.2015.10.007। আইএসএসএন 0167-7012। পিএমআইডি 26459230। উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে ":0" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - 1 2 Houghton Mifflin Harcourt, The American Heritage Dictionary of the English Language, Houghton Mifflin Harcourt
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Unit "katal" for catalytic activity (IUPAC Technical Report) Pure Appl. Chem. Vol. 73, No. 6, pp. 927–931 (2001)
- René Dybkær (১ মার্চ ২০০২)। "The Tortuous Road to the Adoption of katal for the Expression of Catalytic Activity by the General Conference on Weights and Measures"। Clinical Chemistry। ৪৮ (3): ৫৮৬–৫৯০। ডিওআই:10.1093/clinchem/48.3.586। পিএমআইডি 11861460। ৬ অক্টোবর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০০৫।