ক্যাংগারু আদালত
ক্যাংগারু আদালত (ইংরেজি: kangaroo court) হলো একটি অনানুষ্ঠানিক নিন্দাসূচক শব্দ যা এমন একটি আদালতকে বোঝায় যেটি আইন বা বিচারের স্বীকৃত মানদণ্ডকে উপেক্ষা করে, যে অঞ্চলের মধ্যে এটি অবস্থিত সেখানে এর সামান্য বা কোনো স্বীকৃতি নেই, এবং সাধারণত অ্যাড হক ভিত্তিতে আহ্বান করা হয়।[১][২] একটি ক্যাংগারু আদালত যথাযথ আইনি প্রক্রিয়াকে উপেক্ষা করতে পারে এবং পূর্বনির্ধারিত সিদ্ধান্তে পৌঁছাতে পারে। শব্দটি একটি বৈধ বিচারিক কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত আদালতের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, যা ইচ্ছাকৃতভাবে বা কাঠামোগতভাবে আদালতের আইনি বা নৈতিক বাধ্যবাধকতাসমূহকে অগ্রাহ্য করে (যেমন লোকদেখানো বিচারের সাথে তুলনা করা যায়)।[৩][৪]
ব্যুৎপত্তি
[সম্পাদনা]এই শব্দটি ১৮৪১ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত হয়েছিল বলে জানা যায়: নিউ অর্লিন্স দ্য ডেইলি পিকায়ুনে প্রকাশিত একটি নিবন্ধে কনকর্ডিয়া ইন্টেলিজেন্সারের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে যে "ক্যাংগারু আদালত কর্তৃক প্রণীত বিভিন্ন অভিযোগের ভিত্তিতে" বেশ কয়েকটি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যেখানে জিজ্ঞাসা করা হয়েছে "বুঝতে পারছেন না: ক্যাংগারু আদালত কী?"[৫] এই শব্দটি অস্ট্রেলিয়া, ক্যাংগারুদের আদিভূমি, অথবা তার আগে অন্য কোথাও ব্যবহৃত হয়েছে বলে জানা যয় নি।[৬]
কিছু সূত্র থেকে জানা যায় যে, ১৮৪৯ সালের ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশের সময় এই শব্দটি জনপ্রিয় হয়েছিল, যেখানে হাজার হাজার অস্ট্রেলিয়ান ভিড় জমায়। অস্ট্রেলিয়ান খনি শ্রমিকদের উপস্থিতির ফলে, এটি খনি শ্রমিকদের দাবি-জাম্পিং সমস্যা মোকাবেলায় তাড়াহুড়ো করে পরিচালিত কার্যক্রমের বর্ণনা হিসেবে ব্যবহৃত হতে পারে।[৬]
এই শব্দটির উৎপত্তি কোথায় তা জানা যায়নি, যদিও জল্পনা-কল্পনা রয়েছে। একটি ধারণা হলো, যেহেতু এই আদালতগুলি প্রায়শই তাৎক্ষণিক সমস্যা সমাধানের জন্য দ্রুত ডাকা হয়, তাই এগুলিকে ক্যাংগারু আদালত বলা হয় কারণp এগুলি ক্যাঙ্গারুর মতো হঠাৎ করে "লাফিয়ে" উঠে আসে। আরেকটি সম্ভাবনা হলো যে এই বাক্যাংশটি ক্যাংগারুর থলিকে বোঝাতে পারে, যার অর্থ আদালত কারও পকেটে।[৭][৮][৯]
ব্যুৎপত্তিবিদ ফিলোলোগোস মত দিয়েছেন যে এই শব্দটির উৎপত্তি "কারণ ক্যাংগারু নামক একটি স্থান তার শ্রোতাদের কাছে হাস্যকর শোনাত, ঠিক যেমন কালামাজু, বুগার হোল এবং ওকিফেনোকি সোয়াম্পের মতো স্থানের নামগুলি আমাদের হাস্যকর মনে হয়।"[১০]
১৯ শতকের মার্কিন যুক্তরাষ্ট্রে, একটি বিকল্প শব্দ ছিল "মাস্টাং" কোর্ট, যা সমভূমিতে ঘোরাফেরাকারী ঘোড়ার নামানুসারে ব্যবহৃত হত, যার ফলে একটি বন্য পশুর নেতৃত্বে পরিচালিত আদালতের চিত্র ফুটে ওঠে।[১১]
খেলাধুলায় অনানুষ্ঠানিক কার্যক্রম হিসেবে
[সম্পাদনা]এই শব্দটি কখনও কখনও কোনও নেতিবাচক অর্থ ছাড়াই ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ, অনেক মেজর লীগ বেসবল এবং মাইনর লীগ বেসবল দলের খেলোয়াড়দের মাঠে ভুল, খেলা বা অনুশীলনের জন্য দেরি হওয়া, রাস্তার খেলায় সঠিক পোশাক না পরা, অথবা ক্লাবহাউসে একটি অগোছালো লকার থাকার জন্য শাস্তি দেওয়ার জন্য একটি ক্যাংগারু কোর্ট থাকে। জরিমানা বরাদ্দ করা হয় এবং বছরের শেষে, সংগৃহীত অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করা হয় অথবা মরসুমের শেষে একটি দলের পার্টিতে ব্যবহার করা হয়।[১২]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Scharf, Michael P. (২০০৬)। "The United States and the International Criminal Court: A Recommendation for the Bush Administration"। ILSA Journal of International and Comparative Law। ২: ৩৮৫।
- ↑ "What's the origin of "kangaroo court"? Is "kangaroo" aborigine for "I don't know"?"। The Straight Dope (ইংরেজি ভাষায়)। ৪ জানুয়ারি ১৯৮৫। সংগ্রহের তারিখ ১৭ মে ২০২৫।
- ↑ "Kangaroo court"। Wex। Cornell Law School। ২৩ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০২০।
- ↑ Stempel, Jeffrey W. (৩০ ডিসেম্বর ২০০৭)। "Keeping Arbitrations from Becoming Kangaroo Courts"। Nevada Law Review। ৮। UNLV William S. Boyd School of Law Legal Studies: ২৫১। Research Paper 08-05। ২৩ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৩।
- ↑ "What is a Kangaroo court, neighbor?"। The Daily Picayune। ২৪ আগস্ট ১৮৪১। পৃ. ২ – Newspapers.com এর মাধ্যমে।
- 1 2 Adams, Cecil (৪ জানুয়ারি ১৯৮৫)। "What's the origin of "kangaroo court"? Is "kangaroo" aborigine for "I don't know"?"। The Straight Dope। ২৩ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০১২। উদ্ধৃতি ত্রুটি:
<ref>ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "Etymology" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে - ↑ "Definition of kangaroo court"। www.merriam-webster.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২০।
- ↑ Encyclopedia.com।
{{বিশ্বকোষ উদ্ধৃতি}}:|title=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ Mohr, Melissa (২৪ অক্টোবর ২০১৯)। "'Kangaroo court' has a peculiarly American past"। Christian Science Monitor। আইএসএসএন 0882-7729। ১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ সেপ্টেম্বর ২০২০।
- ↑ Philologos (১৭ জুন ২০২০)। Mosaic https://ideas.tikvah.org/mosaic/observations/the-origins-of-the-phrase-kangaroo-court-have-been-hiding-in-plain-sight। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২০।
{{ম্যাগাজিন উদ্ধৃতি}}:|title=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ Poole, Steven (১০ অক্টোবর ২০১৯)। "'Kangaroo court': what have marsupials got to do with White House politics?"। the Guardian। সংগ্রহের তারিখ ২৫ ডিসেম্বর ২০২৪।
- ↑ Bouton, Jim (১৯৯০)। Ball Four (2nd সংস্করণ)। Wiley। আইএসবিএন ০-০২-০৩০৬৬৫-২।
আরও পড়ুন
[সম্পাদনা]- Carter, R.M. (১৯৫৮)। The Kangaroo Court in American Jails। University of California, Berkeley। 288 pages.