বিষয়বস্তুতে চলুন

ক্বাথ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঐতিহ্যবাহী ক্বাথ, যা কাঢ়া বা কষায়ম্ নামেও পরিচিত।
An image of decocted Chinese medicine 一貫煎 on snow, taken in the United States. The snow is on the border of a forest near a residential area, with a small lake in the background near trees.
একটি ঐতিহ্যবাহী চীনা ভেষজ ক্বাথ (湯劑/汤剂)
তুর্কি কফি [en; tr] ফুটতে শুরু করছে। ক্বাথের তুলনা করা যায় পারকোলেশন-পদ্ধতিতে কফি প্রস্তুতির সঙ্গে।

ক্বাথ (ইংরেজি: decoction) হলো এক প্রকার নিষ্কাশন-পদ্ধতি, যেখানে ভেষজ বা উদ্ভিদজাত উপাদান (যেমন কান্ড, মূল, ছাল ও ভূগর্ভস্থ কন্দ) সেদ্ধ করে তার রাসায়নিক উপাদান দ্রবীভূত করা হয়। এটি বিভিন্ন ভেষজ চিকিৎসা-পদ্ধতিতে সর্বাধিক প্রচলিত প্রস্তুত প্রণালী। ক্বাথ প্রস্তুতির ধাপ হলো প্রথমে উদ্ভিদ উপাদান শুকানো; পরে সেটিকে চূর্ণ, খণ্ডিত বা কেটে নেওয়া যাতে সর্বাধিক দ্রবণীয়তা ঘটে; এবং শেষে জলেতে সেদ্ধ করে তেল, উদ্বায়ী জৈব যৌগ ও অন্যান্য রাসায়নিক পদার্থ নিষ্কাশন করা।[] কখনও কখনও জলের পরিবর্তে জলীয় ইথানল বা গ্লিসারল ব্যবহার করা হয়। ক্বাথ দ্বারা তিসান, টিঙ্কচার ও অনুরূপ দ্রবণ প্রস্তুত করা যায়। ক্বাথ ও সঞ্চায়ন (infusion) প্রক্রিয়ায় প্রস্তুত তরল পদার্থের রাসায়নিক বৈশিষ্ট্যে পার্থক্য দেখা দিতে পারে, কারণ তাপমাত্রা বা প্রস্তুত প্রণালীর ভিন্নতার ফলে ক্বাথে তেল-দ্রবণীয় যৌগ অধিক পরিমাণে থাকতে পারে। এই প্রক্রিয়া মাংস ও শাকসবজি থেকেও বুইলন বা স্টক প্রস্তুত করতে ব্যবহৃত হয়, যদিও সাধারণত শব্দটি ভেষজ বা উদ্ভিদজাত সেদ্ধ-নিষ্কাশন বোঝাতে ব্যবহৃত হয়, যা চিকিৎসা বা বৈজ্ঞানিক উদ্দেশ্যে প্রযোজ্য।[]

ক্বাথ শব্দটি প্রস্তুত তরলকেও নির্দেশ করে। যদিও এই নিষ্কাশন-পদ্ধতি সঞ্চায়ন ও পরিস্রবণ থেকে ভিন্ন, তবুও প্রস্তুত তরল কখনও কখনও কার্যকারিতা, সাধারণ রূপ ও স্বাদে মিল রাখতে পারে।[তথ্যসূত্র প্রয়োজন]

ব্যবহার

[সম্পাদনা]
  • মদ প্রস্তুতিতে : ক্বাথ-ম্যাশিং হলো ঐতিহ্যবাহী পদ্ধতি, যেখানে ম্যাশের একটি অংশ আলাদা পাত্রে নিয়ে কিছু সময় সেদ্ধ করা হয় এবং পরে মূল ম্যাশে ফিরিয়ে দেওয়া হয়, ফলে ম্যাশের তাপমাত্রা পরবর্তী স্তরে উন্নীত হয়।[তথ্যসূত্র প্রয়োজন]
  • ভেষজ চিকিৎসায় : ক্বাথ সাধারণত শক্ত উদ্ভিদ উপাদান যেমন মূল ও ছাল থেকে তরল নিষ্কাশনের জন্য প্রস্তুত করা হয়। এ উদ্দেশ্যে উদ্ভিদ উপাদান সাধারণত ১–২ ঘণ্টা ধরে ১–৫ লিটার জলে সেদ্ধ করা হয়। পরে সেটি ছেঁকে নেওয়া হয়। আয়ুর্বেদেও এই পদ্ধতিতে "কষায়ম্ [en; sa]" ধরনের ভেষজ ঔষধ প্রস্তুত করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন]
  • চা প্রস্তুতিতে : ক্বাথের ক্ষেত্রে ভেষজ ও জলের একই পরিমাণ ব্যবহার করা হয়, যেমন সঞ্চায়নে (প্রতি কাপের জন্য এক চা-চামচ), তবে সেটি প্রায় ৫–১০ মিনিট ধরে সেদ্ধ করা হয়।[তথ্যসূত্র প্রয়োজন]

তথ্যসূত্র

[সম্পাদনা]