ক্বাঁটি
এক বাটি ক্বাঁটি | |
| অন্যান্য নাম | গেডাগুড়ি, ক্বাঁটি |
|---|---|
| প্রকার | মিশ্র স্যুপ |
| উৎপত্তিস্থল | নেপাল |
| প্রধান উপকরণ | মাষকলাই, মুগ, ছোলা মটরশুঁটি, সয়াবিন, ক্ষেতের শিম, বাগানের সবুজ শিম, বিউলির ডাল এবং লাল রঙের শিম |
ক্বাঁটি ( নেপালি: क्वाँटी; নেপাল: क्वाती (যেখানে क्वा (ক্বা) = 'গরম' এবং ती (টি) = 'স্যুপ')) নেপালের রন্ধনশৈলীতে প্রচলিত নয় ধরনের অঙ্কুরিত শিমের মিশ্র স্যুপ। এটি একটি ঐতিহ্যবাহী নেওয়ারি খাবার যা নেপাল সংবতের চান্দ্র পঞ্জিকার দশম মাস, গুণলার পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত গুণি পুনহি উৎসবে খাওয়া হয়। এটি নেপালের মিথিলা অঞ্চলে গেডাগুড়ি (মৈথিলী: गेडागुडी) নামে পরিচিত এবং ঐতিহাসিকভাবে নেপালি জনগণের খাদ্য-সংস্কৃতির সাথে সংযুক্ত।
গুরুত্ব
[সম্পাদনা]ক্বাঁটি- স্বাস্থ্যগত উপকারিতা এবং ধর্মীয় তাৎপর্যের জন্য একটি সুস্বাদু খাবার হিসেবে খাওয়া হয়।[১][২] ক্বাঁটিতে বিভিন্ন ধরণের মটরশুটি থাকে তাই এতে উদ্ভিজ্জ প্রোটিনের পরিমাণ বেশি।[৩]
স্যুপের এই পদ রাখীবন্ধন উৎসবের দিনে সবচেয়ে বেশি খাওয়া হয়। এই উৎসব, সাধারণত ইংরেজি আগস্ট মাসে এবং হিন্দু চন্দ্র-সৌর পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের শ্রাবণ পূর্ণিমা বা জনাই পূর্ণিমার সাথে মিলে রেখে পবিত্র সুতোর উৎসব হিসেবে পালিত হয়।[৪][৫]
উৎপাদন
[সম্পাদনা]ক্বাঁটি প্রস্তুতে নয় ধরণের শিম ও বীজের ব্যবহার করা হয়। সর্বাধিক ব্যবহৃত উপকরণগুলি হল মাষকলাই, মুগ, ছোলা মটরশুঁটি, সয়াবিন, ক্ষেতের শিম, বাগানের সবুজ শিম, বিউলির ডাল এবং লাল রঙের শিম।[৬][৭]
মটরদানাগুলি অঙ্কুরিত না হওয়া পর্যন্ত, সাধারণত তিন থেকে চার দিন পানিতে ভিজিয়ে রাখা হয়। ঘন স্যুপ তৈরির জন্য বীজগুলি বিভিন্ন মশলা দিয়ে সেদ্ধ করা হয়। আজওয়াইনের বীজ তেলে মিশিয়ে বিশেষ মশলা হিসেবে যোগ করা হয়। স্বাদে বিভিন্নতা আনার জন্য মাঝে মাঝে ক্বাঁটিতে দেড় ইঞ্চি চৌকো করে কাটা রুটি দিয়ে সেদ্ধ করা হয়।[৬][৭]
চিত্রশালা
[সম্পাদনা]- ক্বাঁটির উপাদান
- ক্বাঁটিতে ব্যবহৃত নয় ধরণের শিম এবং ডাল
- অঙ্কুরিত বীজ
- রন্ধনের পর ক্বাঁটি
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ বিদ্যা, তুলাসি রাম; মনন্ধর, ত্রিরত্ন (১৯৯৩)। সোশাল হিস্ট্ররি অব নেপাল। আনমোল পাব্লিকেশন। পৃ. ১৪৮। আইএসবিএন ৯৭৮৮১৭০৪১৭৯৯৬।
- ↑ "Kwati"। Foods of Social and Ritual Significance। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০১৪।
- ↑ Kasajoo, Bhawana (২৬ আগস্ট ২০১৩)। "Nepali Tummy!!: Kwati (Nepali Beans/Himalayan Soup)!!"। Nepali Tummy!!। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৮।
- ↑ "Janai Purnima festival today" [আজ জনাই পূর্ণিমা উৎসব]। দ্য রাইজিং নেপাল (ইংরেজি ভাষায়)। কাঠমন্ডু। ১৬ আগস্ট ২০০৮। ১২ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৪।
- ↑ "Janai Purnima' festival of sacred thread' today" [আজ পবিত্র সুতোর জনাই পূর্ণিমা উৎসব]। দ্য হিমালয়ান টাইমস (ইংরেজি ভাষায়)। কাঠমন্ডু। ২ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০১৪।
- 1 2 শ্রেষ্ঠ, রুকমিনি (২০০৮)। Nasā Twansā Wāsa Nan Kha (নেওয়ারি ভাষায়)। রুকমিনি শ্রেষ্ঠ। পৃ. ৩৪।
- 1 2 এন্ডারসন, মেরি এম (১৯৭১)। The Festivals of Nepal [নেপালের উৎসব] (ইংরেজি ভাষায়)। এলেন এন্ড আনউইন। পৃ. ৯৮। আইএসবিএন ৯৭৮০০৪৩৯৪০০১৩।