বিষয়বস্তুতে চলুন

কোস্টা রিকান ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কোস্টা রিকান ফুটবল ফেডারেশন
কনকাকাফ
প্রতিষ্ঠিত১৩ জুন ১৯২১; ১০৫ বছর আগে (1921-06-13)[]
সদর দপ্তরস্যান হোসে, কোস্টা রিকা
ফিফা অধিভুক্তি১৯২৭[]
কনকাকাফ অধিভুক্তি১৯৬১[]
সভাপতিকোস্টা রিকা রদোলফো ভিয়ালোবোস[]
সহ-সভাপতিকোস্টা রিকা সের্হিও ইদালগো
ওয়েবসাইটwww.fedefutbol.com

কোস্টা রিকান ফুটবল ফেডারেশন (স্পেনীয়: Federación Costarricense de Fútbol, ইংরেজি: Costa Rican Football Federation; এছাড়াও ফেদেফুতবল এবংফেদেফুত নামে পরিচিত) হচ্ছে কোস্টা রিকার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯২১ সালের ১৩ই জুন তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ৬ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ৪০ বছর পর ১৯৬১ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর কোস্টা রিকার রাজধানী স্যান হোসেতে অবস্থিত।

এই সংস্থাটি কোস্টা রিকার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে লিগা এলপিডি, কোস্টা রিকান নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ, কোস্টা রিকান কাপ সুপারকোপা দে কোস্টা রিকার মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে কোস্টা রিকান ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন রদোলফো ভিয়ালোবোস এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন মার্গারিতা এচেভেরিয়া।

কর্মকর্তা

[সম্পাদনা]
৬ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[]
অবস্থাননাম
সভাপতিরদোলফো ভিয়ালোবোস
সহ-সভাপতিসের্হিও ইদালগো
সাধারণ সম্পাদকমার্গারিতা এচেভেরিয়া
কোষাধ্যক্ষএলাদিও কারাঞ্জা
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালকক্রিস্টিয়ান উইলিয়ামস
প্রযুক্তিগত পরিচালকহুলিও মুরিয়ো
ফুটসাল সমন্বয়কারীএদুয়ার্দো পাচেকো
জাতীয় দলের কোচ (পুরুষ)রোনালদ গঞ্জালেজ
জাতীয় দলের কোচ (নারী)আমেলিয়া বালবের্দে
রেফারি সমন্বয়কারীজেফেরি সোলিস

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ২৬ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০
  2. "Ramón Coll, electo Presidente de la Confederación de Futbol de América del Norte, América Central y el Caribe"La Nación (Google News Archive)। ২৩ সেপ্টেম্বর ১৯৬১।
  3. "La FEDEFUTBOL sigue caminando"Federación Costarricense de Fútbol। ২৯ মে ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]