কোলহান বিভাগ
অবয়ব

কোলহান বিভাগ হল ঝাড়খণ্ড রাজ্যের পাঁচটি বিভাগের মধ্যে একটি বিভাগ।এই বিভাগ মোট তিনটি জেলা নিয়ে গঠিত।এই জেলা তিনটি হল পূর্ব সিংভূম জেলা, পশ্চিম সিংভূম জেলা ও সরাইকেলা জেলা।এই বিভাগের সদর দপ্তর পশ্চিম সিংভূম জেলার চাইবাসা শহরে অবস্থিত।এই বিভাগটি পূর্বে দক্ষিণ ছোটোনাগপুর বিভাগের অন্তর্গত ছিল। [১][২][৩]
বিভাগের জেলা গুলি
[সম্পাদনা]২০২১ খ্রিষ্টাব্দ পর্যন্ত এই বিভাগটি তিনটি জেলা নিয়ে গঠিত। এগুলি হলো: পূর্ব ও পশ্চিম সিংভূম এবং সরাইকেল্লা খরসোয়া জেলা।
| জেলা | আয়তন (বর্গ কিমি) | সদর | জনসংখ্যা (২০১১) |
|---|---|---|---|
| পূর্ব সিংভূম জেলা | ৩,৫৬২ | জামশেদপুর | ২২,৯৩,৯১৯ |
| পশ্চিম সিংভূম জেলা | ৭,২২৪ | চাইবাসা | ১৫,০২,৩৩৮ |
| সরাইকেল্লা খরসোয়া জেলা | ২,৬৫৭ | সরাইকেল্লা | ১০,৬৫,০৫৬ |
কোলহান বিভাগটি ১৩,৪৪৩ বর্গকিমি ক্ষেত্রফল জুড়ে বিস্তৃত এবং মোট জনসংখ্যা ৪৮,৬১,৩১৩ জন৷ বিভাগে সর্বাধিক ক্ষেত্রফল বিশিষ্ট জেলা পশ্চিম সিংভূম ও সর্বাধিক জনবহুল জেলা পূর্ব সিংভূম৷
আয়তনানুসারে জেলাগুলির শতকরা ভাগ নিম্নরূপ:
আয়তনানুসারে জেলাগুলির শতকরা ভাগ[৪]
- পশ্চিম সিংভূম জেলা ৫৩.৭৪ (৫৩.৭%)
- পূর্ব সিংভূম জেলা ২৬.৫ (২৬.৫%)
- সরাইকেল্লা খরসোয়া জেলা ১৯.৭৬ (১৯.৮%)
জনসংখ্যানুসারে জেলাগুলির শতকরা ভাগ নিম্নরূপ:
২০১১ খ্রিস্টাব্দের জনসংখ্যানুসারে জেলাগুলির শতকরা ভাগ[৪]
- পূর্ব সিংভূম জেলা (৪৭.১৮%)
- পশ্চিম সিংভূম জেলা (৩০.৯%)
- সরাইকেল্লা খরসোয়া জেলা (২১.৯২%)
ভাষা
[সম্পাদনা]২০১১ অনুসারে কোলহান বিভাগের ভাষা
- বাংলা (২৬.৫৮%)
- হো (২০.৩৩%)
- হিন্দী (১৭.৪%)
- সাওঁতালি (১২.০৩%)
- ওড়িয়া (১০.৪১%)
- মুণ্ডারি (৫.২৪%)
- উর্দু (৪.৬৯%)
- অন্যান্য (৩.৩২%)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Decay of indigenous style - Tribes at crossroads"। Calcutta, India: The Telegraph, 27 April 2006। ২৭ এপ্রিল ২০০৬। ১৩ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১০।
{{সংবাদ উদ্ধৃতি}}:|প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য) - ↑ "BJP wins 6 of the 14 seats in Kolhan"। Times of India, 23 December 2009। ২৩ ডিসেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১০।
{{সংবাদ উদ্ধৃতি}}:|প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য) - ↑ Jenamani, Kumud (৯ এপ্রিল ২০১০)। "Wildlife experts counting on Kolhan census - Regional chief conservator of forest expects numbers to increase during three-day exercise, beginning April 19"। Calcutta, India: The Telegraph, 9 April 2010। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১০।
{{সংবাদ উদ্ধৃতি}}:|প্রকাশক=-এ ইটালিক বা গাঢ় লেখা অনুমোদিত নয় (সাহায্য) - 1 2 https://www.census2011.co.in/census/state/districtlist/jharkhand.html
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |