কোকুমিন কিয়োকাই
কোকুমিন কিয়োকাই ( জাপানি: 国民協会 :国民協会 (, আক্ষরিক অর্থে জাতীয় সমিতি ) জাপানের একটি রাজনৈতিক দল ছিল।
ইতিহাস
[সম্পাদনা]সাইগো জুডো এবং শিনাগাওয়া ইয়াজিরোর নেতৃত্বে মাতসুকাতা মাসায়োশির জাতীয়তাবাদী সমর্থক এবং তার সরকার ১৮৯২ সালের জুন মাসে কোকুমিন কিয়োকাই প্রতিষ্ঠা করে।[১] দলটি সামরিক সম্প্রসারণ, শিল্পায়ন এবং মেইজি অলিগার্কি সমর্থন করেছিল। ১৮৯৩ সালের গোড়ার দিকে জাতীয় ডায়েটের সদস্য সংখ্যা ৬৮ জন হয়ে যায়। ১৮৯২ সালের আগস্টে প্রতিষ্ঠিত ইতো হিরোবুমি সরকারের প্রতি এটির কম সমর্থনকারী ছিল। ফলে ধীরে ধীরে একটি বিরোধী দলে পরিণত হয়।
১৮৯৪ সালের মার্চ মাসের নির্বাচনে দলটি জাতীয় ডায়েটে ৩৫টি আসন জিতেছিল। কিন্তু ১৮৯৪ সালের সেপ্টেম্বরের নির্বাচনে তা কমে ৩২টিতে নেমে আসে। ১৮৯৭ সালের মধ্যে দলত্যাগের ফলে এর প্রতিনিধি সদস্য সংখ্যা ২৩ জনে নেমে আসে। ১৮৯৮ সালের মার্চের নির্বাচনে এটি ২৯টি আসন জিতে। তবে ১৮৯৮ সালের সেপ্টেম্বরের নির্বাচনে এটি মাত্র ২১টি আসন জিতেছিল। পরবর্তীতে ১৮৯৯ সালে এটি বিলুপ্ত হয় এবং তেইকোকুটো তার স্থলাভিষিক্ত হয়। [১]
নির্বাচনের ফলাফল
[সম্পাদনা]| নির্বাচন | নেতা | আসন | +/- | অবস্থা |
|---|---|---|---|---|
| মার্চ ১৮৯৪ | শিনাগাওয়া ইয়াজিরো | ৩৫ / ৩০০ |
নতুন | বিরোধী দল |
| সেপ্টেম্বর ১৮৯৪ | ৩২ / ৩০০ |
বিরোধী দল | ||
| মার্চ ১৮৯৮ | ২৯ / ৩০০ |
বিরোধী দল | ||
| আগস্ট ১৮৯৮ | ২১ / ৩০০ |
বিরোধী দল |