কোকা-কোলা ফতোয়া

১৯৫১ সালের ১১ সেপ্টেম্বর একটি মিশরীয় সংবাদপত্র আল-আহরাম মুফতি হাসনাইন আল-মাখলুফের একটি ফতোয়া প্রকাশ করে,[১] যেখানে কোকা-কোলা এবং পেপসি শরিয়তের অধীনে বৈধ বলে ঘোষণা করা হয়। জনসাধারণের মধ্যে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও ষড়যন্ত্র তত্ত্বের কারণে এই বিষয়টি সামনে এসেছিল। যেমন একটি গুজব ছিল যে, আয়নায় কোকা-কোলার প্রতিফলন দেখলে আরবিতে "লা মুহাম্মাদ লা মক্কা" (মুহাম্মাদ নেই, মক্কা নেই) লেখা দেখা যায়।[২]
ফতোয়া প্রদান
[সম্পাদনা]পেপসি এবং কোকা-কোলা ইসলামি আইন অনুযায়ী নিষিদ্ধ কি না সে সম্পর্কে সঠিক উত্তর পেতে মিশরের ফতোয়া বিভাগ জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে এই দুটি কোমল পানীয়ের উপাদান নিশ্চিত করতে বলে। ১৯৫১ সালের ২৫ আগস্ট জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে পেপসি-কোলা বা কোকা-কোলার কোনোটিতেই কোনো মাদকদ্রব্য, অ্যালকোহল বা পেপসিন নেই।[৩] ইসলামি আইনে মাদকদ্রব্য ব্যবহার এবং অ্যালকোহল পান উভয়ই নিষিদ্ধ (হারাম)। অন্যদিকে পেপসিন শূকরের পাকস্থলীর ঝিল্লি থেকে তৈরি হয় এবং শূকর থেকে প্রাপ্ত যেকোনো পণ্য মুসলিম শরিয়তে অনুমোদিত নয়।[৪] জনস্বাস্থ্য মন্ত্রণালয় আরও ব্যাখ্যা করে যে পানীয়গুলোতে কোনো ক্ষতিকারক অণুজীবও নেই। জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে ফতোয়া বিভাগ পানীয়গুলোকে ইসলামি আইন অনুযায়ী বৈধ ঘোষণা করে।[৩]
মুফতি হাসনাইন আল-মাখলুফ এই ফতোয়ায় আরও ব্যাখ্যা করেন যে, ইসলামি আইন অনুযায়ী সমস্ত খাবার এবং পানীয়কে ততক্ষণ পর্যন্ত বৈধ বলে ধরে নেওয়া হয় যতক্ষণ না অন্য কিছু প্রমাণিত হয়। যদি কোনো ব্যক্তি কোনো খাবার বা পানীয়ের অবস্থা বা উপাদান সম্পর্কে না জানেন, তবে এর প্রকৃত বৈশিষ্ট্য নিশ্চিত না হওয়া পর্যন্ত তা পান করা অনুমোদিত।[তথ্যসূত্র প্রয়োজন]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Skovgaard-Petersen, Jacob (১৯৯৭)। Defining Islam for the Egyptian State: Muftis and Fatwas of the Dār Al-Iftā। Leiden: Brill। পৃ. ১৭২। আইএসবিএন ৯৭৮৯০০৪৪৫০৬০৮।
- ↑ Kamdar, Ismail (২৩ মার্চ ২০১১)। "Of Wa-Hubbies and Conspiracies"। Muslim Matters।
- 1 2 Liebesny, Herbert J. (১৯৭৫)। The Law of the Near and Middle East Readings, Cases, and Materials। Albany: স্টেট ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক প্রেস। পৃ. ৪২-৪৩। আইএসবিএন ৯৭৮১৪৩৮৪১০৮৬৯।
- ↑ "Pepsin from Hog Stomach" (পিডিএফ)। খাদ্য ও কৃষি সংস্থা। ১৯৭২। ১০ আগস্ট ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)।