বিষয়বস্তুতে চলুন

কে জে যেসুদাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(কে. জে. যেসুদাস থেকে পুনর্নির্দেশিত)
কে জে যেসুদাস
প্রাথমিক তথ্য
জন্মনামকাট্টাসেরি জোসেফ যেসুদাস
জন্ম১০ জানুয়ারি ১৯৪০
কোচি , ভারত
ধরননেপথ্য গায়ক , সঙ্গীতজ্ঞ , সঙ্গীত পরিচালক
কার্যকাল১৯৬১ থেকে বর্তমান
ওয়েবসাইটdrkjyesudas.com

কে জে যেসুদাস।[] একজন কিংবদন্তি ভারতীয় কণ্ঠশিল্পী , তিনি শ্রেষ্ঠ গায়ক হিসেবে সবচেয়ে বেশিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন । তিনি হিন্দি , তামিল , তেলুগু , কন্নড় , মালয়ালম প্রভৃতি ভাষায় কয়েক হাজার গান গেয়েছেন ।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

কে জে যেসুদাস ১০ জানুয়ারি ১৯৪০ সালে কোচিনে জন্মগ্রহণ করেন ।[] কে জে যেসুদাস ফোর্ট কোচিতে জন্মগ্রহণ করেন, প্রাক্তন কিংডম অফ কোচিন (এখন কেরালা), তিনি লাতিন ক্যাথলিক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন । তার পিতার নাম অগাস্টিন জোসেফ এবং মাতার নাম এলিজাবেথ জোসেফ। তার পিতা, একজন সুপরিচিত মালালীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং মঞ্চ অভিনেতা ছিলেন। তিনিই যেসুদাসের প্রথম গুরু (শিক্ষক) ছিলেন । যেসুদাসরা পাঁচজন ভাই বোন। তিনি পিতার জ্যৈষ্ঠ পুত্র , এছাড়া তার তিনটি ছোট ভাই ও একটি ছোট বোন আছে।তিনি তার একাডেমিক সঙ্গীত প্রশিক্ষণ শুরু করেন R.L.V. সঙ্গীত একাডেমী, ত্রিপুনথুরা তে , পরবর্তীতে তিনি স্বাথী থিরুণাল কলেজ অব মিউজিকে অধ্যয়ন করেন। তিনি চেন্নাইয়ে বৈদ্যনাথ ভাগবতের কাছ থেকে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি আর.এল.ভি. এ গণবোধন কোর্স সম্পন্ন করেন। ২০১১ সালে যেসুদাস প্লেব্যাক গায়ক হিসাবে তার কেরিয়ারের ৫০ বছর পূর্ণ করেন ।

কর্মজীবন

[সম্পাদনা]

উল্লেখযোগ্য কাজ

[সম্পাদনা]

পুরস্কার ও সম্মাননা

[সম্পাদনা]

ভারত সরকার কর্তৃক ১৯৭৫ সালে তাকে পদ্মশ্রী ২০০২ সালে পদ্মভূষণ ২০১৭ সালে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয় । একমাত্র তাকেই কেরালা সরকার প্রদত্ত "আস্থানা গায়াকান" পুরস্কার দেওয়া হয় । তিনি রেকর্ড সংখ্যক আট বার প্লেব্যাক সিঙ্গার হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেন[] ।পঁচিশ বার কেরালা রাজ্য শ্রেষ্ঠ শিল্পী পুরস্কার পেয়েছেন । পাঁচবার তামিলনাড়ু সরকার প্রদত্ত শ্রেষ্ঠ শিল্পী পুরস্কার পেয়েছেন। চারবার অন্ধপ্রদেশ সরকার প্রদত্ত শ্রেষ্ঠ শিল্পী পুরস্কার পেয়েছেন । এছাড়াও তাকে "আনন্দলোক" পুরস্কার দেওয়া হয়েছে ।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ইন্ডিয়ান এক্সপ্রেস, ৬৫ তম জাতীয় পুরস্কার (১৩ এপ্রিল ২০১৮)। "আমাদের সময়"আমাদের সময় ডট কম। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৮{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "K. J. Yesudas Birthday, Biography, Age, Family & Wiki"www.celebrityborn.com (ইংরেজি ভাষায়)। ১২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৪ মে ২০১৮
  3. "KJ Yesudas creates history, wins Nat'l Award for best playback male singer for 8th time"The News Minute। ১৩ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ২৬ মে ২০১৮

বহিঃসংযোগ

[সম্পাদনা]