বিষয়বস্তুতে চলুন

কেস্টি মিউয়ার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেস্টি মিউয়ার
২০২০ সালে মিউয়ার
ব্যক্তিগত তথ্য
জন্ম (2004-05-05) ৫ মে ২০০৪ (বয়স ২১)[][]
আবেরডিন, স্কটল্যান্ড
ক্রীড়া
দেশ স্কটল্যান্ড
ক্রীড়াফ্রিস্টাইল স্কিইং
বিভাগবিগ এয়ার, স্লোপস্টাইল

কেস্টি মিউয়ার (স্কটল্যান্ডীয় গ্যালিক: Kirsty Muir, স্কট্স গ্যালিক উচ্চারণ: [ˈkɜːsti ˈmjʊər]; জন্ম: ৫ মে ২০০৪) হলেন একজন স্কটল্যান্ডীয় পেশাদার ফ্রিস্টাইল স্কিয়ার। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফ্রিস্টাইল স্কিইংয়ের বিগ এয়ার এবং স্লোপস্টাইল বিভাগে স্কটল্যান্ডের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[]

মিউয়ার স্কটল্যান্ডের হয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন। এছাড়াও তিনি ২০২০ শীতকালীন যুব অলিম্পিকে রৌপ্য পদক জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

কেস্টি মিউয়ার ২০০৪ সালের ৫ই মে তারিখে স্কটল্যান্ডের আবেরডিনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

মিউয়ার স্কটল্যান্ডের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে নারীদের বিগ এয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] প্রতিযোগিতাটির বাছাইপর্বে তিনি সর্বমোট ১৫৭.৫০ পয়েন্ট অর্জন করে সপ্তম স্থান অধিকার করেছিলেন, যার ফলে তিনি চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ লাভ করেন।[] চূড়ান্ত পর্বে তিনি সর্বমোট ১৬৯.০০ পয়েন্ট অর্জন করেছেন, যা তাকে পঞ্চম স্থান অধিকার করতে সাহায্য করেছে।[][]

অন্যদিকে, তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে নারীদের স্লোপস্টাইল প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছিলেন।[] উক্ত প্রতিযোগিতাটির বাছাইপর্বের দুই রান শেষে তিনি সর্বোচ্চ ৭০.১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থান অধিকার করে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ লাভ করেন।[] চূড়ান্ত পর্বের তিন রানের পরিসমাপ্তিতে তিনি সর্বোচ্চ ৭১.৩০ পয়েন্ট অর্জন করে অষ্টম স্থান অধিকার করেছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Official Results Book – Freestyle Skiing – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – প্রবেশ তালিকা]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮–২৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  2. 1 2 3 "Olympedia – Kirsty Muir" [অলিম্পিডিয়া – কেস্টি মিউয়ার]olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Big Air – Qualification – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের বিগ এয়ার – বাছাইপর্ব – শুরুর তালিকা]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ২০৫। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  4. "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Big Air – Qualification – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের বিগ এয়ার – বাছাইপর্ব – ফলাফল সারাংশ]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ২০৭-২০৮। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  5. "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Big Air – Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের বিগ এয়ার – ফলাফল সারাংশ]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ২০৯-২১০। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  6. "FIS - Freestyle Results - Beijing (CHN) 2021/2022" [এফআইএস - ফ্রিস্টাইল ফলাফল – বেইজিং (সিএইচএন) ২০২১/২০২২]fis-ski.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কি ও স্নোবোর্ড ফেডারেশন। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  7. "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Slopestyle – Qualification – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের স্লোপস্টাইল – বাছাইপর্ব – শুরুর তালিকা]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৬৯। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  8. "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Slopestyle – Qualification – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের স্লোপস্টাইল – বাছাইপর্ব – ফলাফল সারাংশ]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৭১-১৭২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫
  9. "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Slopestyle – Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের স্লোপস্টাইল – ফলাফল সারাংশ]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮০-১৮১। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]