কেসোন সিটি প্রাইড কাউন্সিল
| সংস্থার রূপরেখা | |
|---|---|
| গঠিত | মার্চ ২০১৩ |
| যার এখতিয়ারভুক্ত | কেসোন, মেট্রো ম্যানিলা, ফিলিপাইন |
| সংস্থা নির্বাহী |
|
কেসোন সিটি প্রাইড কাউন্সিল (কিউসিপিসি) হল ফিলিপাইনের কেসোন শহরে এলজিবিটি ব্যক্তিদের জন্য এলজিবিটি অধিকার ও লিঙ্গ-ভিত্তিক নীতি এবং কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে তৈরি একটি কাউন্সিল। ২০১৩ সালের মার্চ মাসে এটি গঠিত হয়েছিল, ফিলিপাইনে এটি এই ধরণের প্রথম সংগঠন।[১] এলজিবিটি সম্প্রদায়ের জন্য শহরের সমস্ত কর্মসূচি এবং প্রকল্পগুলির একীকরণ তত্ত্বাবধানের জন্য কেসোন সিটি প্রাইড কাউন্সিল (কিউসিপিসি) গঠিত হয়েছিল।
মেয়র হারবার্ট বাউটিস্তার মেয়াদকালে একটি অফিস আদেশের মাধ্যমে কিউসিপিসি তৈরি করা হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে ২০১৩ সালের ২৫শে মার্চ তারিখে এটি চালু করা হয়।[২] বিভিন্ন শিল্প ও পেশায় যাঁরা এলজিবিটি অধিকারের প্রচার ও সমর্থন করেন, তেমন কিছু উল্লেখযোগ্য ব্যক্তিদের নিয়ে কাউন্সিলটি গঠিত। কাউন্সিলের কিছু সদস্য স্থানীয় সরকারেরও সদস্য।
প্রকল্প
[সম্পাদনা]২০১৩ সালের মার্চ মাসে প্রতিষ্ঠার পরপরই, কিউসিপিসি এলজিবিটি সচেতনতা বৃদ্ধির জন্য ২০১৩ সালের আগস্ট মাসে এক মাসব্যাপী ওয়ার্ল্ড প্রাইড ফেস্টিভ্যাল শুরু করে।[৩] পরিকল্পিত কার্যক্রমের মধ্যে ছিল একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, একটি শিল্প প্রদর্শনী, একটি এলজিবিটি শীর্ষ সম্মেলন, ইন কিউসিটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল এবং একটি ওয়ার্ল্ড প্রাইড মার্চ,[৪] যা সেই বছরের ৭ই ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে, ঘূর্ণিঝড় হাইয়ানের কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়েছিল।
স্বাস্থ্য
[সম্পাদনা]সিটি হেলথ অফিসের সহযোগিতায়, প্রাইড কাউন্সিল কেসোন শহরের ১৪২তম বারাঙ্গায় এইচআইভি / এইডস সেমিনার এবং ওরিয়েন্টেশন সফলভাবে পরিচালনা করেছে।
সচেতনতা
[সম্পাদনা]ফিলিপাইনের ট্রান্সজেন্ডার পিপল অ্যাসোসিয়েশন এবং দেশের অন্যান্য এলজিবিটি সংস্থার সাথে সহযোগিতায় কিউসিপিসি মেয়র এবং উপ-মেয়রের কার্যালয় সমকামভীতি এবং ট্রান্সভীতি বিরোধী একটি আন্তর্জাতিক দিবস পালন করে। ৩০০ জনেরও বেশি ব্যক্তি এতে অংশগ্রহণ করেছিলেন, যাঁদের বেশিরভাগই রূপান্তরিত লিঙ্গের পুরুষ এবং মহিলা।[৫]
২০১৪ সালের ৭ই থেকে ১০ই আগস্ট, বুটুয়ান শহরে অনুষ্ঠিত যৌন অভিমুখীকরণ, লিঙ্গ পরিচয় ও অভিব্যক্তি (এসওজিআইই) এবং এইচআইভি / এইডস প্রশিক্ষণ সংক্রান্ত জাতীয় সম্মেলন এবং সভায় কিউসিপিসি অংশগ্রহণ করেছিল। ডাইরেক সক্সি টোপাসিওর সভাপতিত্বে, কিউসিপিসি দল দ্বিতীয় দিনে প্রাইড কাউন্সিলের লক্ষ্য, দৃষ্টিভঙ্গি এবং অন্তস্থ মূল্যবোধ উপস্থাপন করে। এরউইন জোসেলিটো উলান্ডে প্রাইড কাউন্সিলের প্রতিষ্ঠার পর থেকে এর প্রকল্প এবং প্রচারণা নিয়েও আলোচনা করেন এবং জেফক্লেইন গ্লোডোভ কিউসিপিসি প্রাইড মার্চ ও আন্তর্জাতিক গোলাপী উৎসবের ওপর আলোকপাত করে আসন্ন ইভেন্টগুলি সম্বন্ধে প্রচার করেন।
পরিবেশগত সক্রিয়তা
[সম্পাদনা]জুন মাসে পরিবেশ মাস উদযাপনের জন্য কেসোন শহরের জেলা ১-এর বারাঙ্গায় মাসামবং-এ পরিবেশ সুরক্ষা ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, এলজিবিটি সংস্থা এবং বেসরকারি ব্যক্তিদের সাথে সহযোগিতায় "ইলোগ মো, ইরোগ কো, বুহায় কো" ("তোমার নদী, আমার নদী, আমার জীবন") নামে একটি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "1st sa 'Pinas 'Pride' council, itatatag sa QC" (ফিলিপিনো ভাষায়)। Abante। ২৭ মার্চ ২০১৩। ২৮ মে ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৪।
- ↑ "LGBT council to be set up in QC"। Coconuts Manila। ২৬ মার্চ ২০১৩। ২২ অক্টোবর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৪।
- ↑ "QC TO HOST PRIDE PARADE FOR LGBTS"। The Manila Times। ৪ নভেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৪।
- ↑ Andrade, Jeannette I (১৪ মার্চ ২০১৩)। "QC councilors bat for gay rights parade"। Inquirer.net। সংগ্রহের তারিখ ২২ অক্টোবর ২০১৪।
- ↑ "Quezon City Pride Council - Research Chat"। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০২৫।