বিষয়বস্তুতে চলুন

কেলি সিলদারু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেলি সিলদারু
২০২০ সালে সিলদারু
ব্যক্তিগত তথ্য
জন্ম (2002-02-17) ১৭ ফেব্রুয়ারি ২০০২ (বয়স ২৪)[১][২]
তাল্লিন, এস্তোনিয়া
ক্রীড়া
দেশ এস্তোনিয়া
ক্রীড়াফ্রিস্টাইল স্কিইং
বিভাগবিগ এয়ার, হাফপাইপ, স্লোপস্টাইল

কেলি সিলদারু (এস্তোনীয়: Kelly Sildaru, এস্তোনীয় উচ্চারণ: [ˈkɛli ˈsildɑru]; জন্ম: ১৭ ফেব্রুয়ারি ২০০২) হলেন একজন এস্তোনীয় পেশাদার ফ্রিস্টাইল স্কিয়ার। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফ্রিস্টাইল স্কিইংয়ের বিগ এয়ার, হাফপাইপ এবং স্লোপস্টাইল বিভাগে এস্তোনিয়ার প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।[২]

সিলদারু এস্তোনিয়ার হয়ে ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি একটি ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন। এছাড়াও তিনি ২০২০ শীতকালীন যুব অলিম্পিকে স্বর্ণ পদক জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

কেলি সিলদারু ২০০২ সালের ১৭ই ফেব্রুয়ারি তারিখে এস্তোনিয়ার তাল্লিনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[২]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

সিলদারু এস্তোনিয়ার প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট ৩টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[১]

তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে নারীদের বিগ এয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৩] প্রতিযোগিতাটির বাছাইপর্বে তিনি সর্বমোট ১২৫.৫০ পয়েন্ট করতে সক্ষম হয়েছিলেন, যার ফলে বাছাইপর্ব থেকেই তাকে বিদায় নিতে হয়েছিল।[৪]

অন্যদিকে, তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে নারীদের হাফপাইপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৫] প্রতিযোগিতাটির বাছাইপর্বে তিনি সর্বমোট ৮৭.৫০ পয়েন্ট অর্জন করে তৃতীয় স্থান অধিকার করেছিলেন, যার ফলে তিনি চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ লাভ করেন।[৬] চূড়ান্ত পর্বে তিনি সর্বমোট ৮৭.০০ পয়েন্ট অর্জন করেছেন, যা তাকে চতুর্থ স্থান অধিকার করতে সাহায্য করেছে।[৭][৮]

এছাড়াও, তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে নারীদের স্লোপস্টাইল প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছিলেন।[৯] উক্ত প্রতিযোগিতাটির বাছাইপর্বের দুই রানের পরিসমাপ্তিতে তিনি ৮৬.১৫ পয়েন্ট নিয়ে প্রথম স্থান অধিকার করে চূড়ান্ত পর্বের জন্য উত্তীর্ণ হয়েছিলেন।[১০] চূড়ান্ত পর্বের তিন রান সম্পন্ন হওয়ার পর তিনি সর্বোচ্চ ৮২.০৬ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন।[১১][১২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Official Results Book – Freestyle Skiing – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – প্রবেশ তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮–২৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  2. 1 2 3 "Olympedia – Kelly Sildaru" [অলিম্পিডিয়া – কেলি সিলদারু]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Big Air – Qualification – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের বিগ এয়ার – বাছাইপর্ব – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ২০৫। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  4. ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Big Air – Qualification – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের বিগ এয়ার – বাছাইপর্ব – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ২০৭-২০৮। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  5. ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Halfpipe – Qualification – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের হাফপাইপ – বাছাইপর্ব – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৪৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  6. ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Halfpipe – Qualification – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের হাফপাইপ – বাছাইপর্ব – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৪৭। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  7. ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Halfpipe – Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের হাফপাইপ – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৫২-১৫৩। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  8. ↑ "FIS - Freestyle Results - Beijing (CHN) 2021/2022" [এফআইএস - ফ্রিস্টাইল ফলাফল – বেইজিং (সিএইচএন) ২০২১/২০২২]। fis-ski.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক স্কি ও স্নোবোর্ড ফেডারেশন। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  9. ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Slopestyle – Qualification – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের স্লোপস্টাইল – বাছাইপর্ব – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৬৯। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  10. ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Slopestyle – Qualification – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের স্লোপস্টাইল – বাছাইপর্ব – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৭১-১৭২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  11. ↑ "Official Results Book – Freestyle Skiing – Women's Freeski Slopestyle – Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – নারীদের স্লোপস্টাইল – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮০-১৮১। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
  12. ↑ "Official Results Book – Freestyle Skiing – Medallists by Event" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – প্রতিযোগিতা অনুযায়ী পদক বিজয়ী]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৬–১৭। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।

বহিঃসংযোগ

[সম্পাদনা]