বিষয়বস্তুতে চলুন

কের্তু নিস্কানেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কের্তু নিস্কানেন
২০১৩ সালে নিস্কানেন
ব্যক্তিগত তথ্য
জন্ম (1988-06-13) ১৩ জুন ১৯৮৮ (বয়স ৩৮)[]
উলু, ফিনল্যান্ড
উচ্চতা১.৭২ মিটার (৫ ফুট + ইঞ্চি)
ক্রীড়া
দেশ ফিনল্যান্ড
ক্রীড়াস্কিইং

কের্তু নিস্কানেন (ফিনীয়: Kerttu Niskanen, ফিনীয় উচ্চারণ: [ˈkertːu ˈniskɑnen]; জন্ম: ১৩ জুন ১৯৮৮) হলেন একজন ফিনীয় ক্রস-কান্ট্রি স্কিয়ার[] তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফিনল্যান্ডের প্রতিনিধিত্ব করেন এবং ক্রস-কান্ট্রি স্কিইংয়ের ২০ কিলোমিটার স্কিয়াথলন বিভাগে অংশগ্রহণ করে থাকেন।[]

নিস্কানেন ফিনল্যান্ডের প্রতিনিধি হিসেবে ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, এই সময়ে তিনি ৩টি রৌপ্য পদকসহ সর্বমোট ৪টি পদক জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

কের্তু নিস্কানেন ১৯৮৮ সালের ১৩ই জুন তারিখে ফিনল্যান্ডের উলুতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত হয়।[]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

নিস্কানেন ফিনল্যান্ডের প্রতিনিধি হিসেবে ২০২৬ শীতকালীন অলিম্পিকে ক্রস-কান্ট্রি স্কিইংয়ের শুধুমাত্র একটি প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন।[]

তিনি নারীদের ২০ কিলোমিটার স্কিয়াথলন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। তিনি প্রতিযোগিতার ১০ কিলোমিটার ক্লাসিক পর্বটি ২৮:০৪.২ এবং ১০ কিলোমিটার ফ্রি পর্বটি ২৭:০৪.০ সময়ে সম্পন্ন করেন; যার ফলে দুই পর্ব মিলিয়ে সর্বমোট ৫৫:৩৯.২ সময় নিয়ে তিনি সার্বিকভাবে ৫ম স্থান অধিকার করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 [www.olympics.com/en/milano-cortina-2026/results/athlete-details/45040 "Kerttu Niskanen - Milano Cortina 2026 Olympics"] [কের্তু নিস্কানেন - মিলান কোরতিনা ২০২৬ অলিম্পিক]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ৬ ফেব্রুয়ারি ২০২৬। {{ওয়েব উদ্ধৃতি}}: |ইউআরএল= মান পরীক্ষা করুন (সাহায্য)
  2. 1 2 "Olympedia – Kerttu Niskanen" [অলিম্পিডিয়া – কের্তু নিস্কানেন]olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। ৬ ফেব্রুয়ারি ২০২৬।
  3. "Women's 20 kilometre skiathlon - Cross-country skiing - Milano Cortina 2026 Olympics" [নারীদের ২০ কিলোমিটার স্কিয়াথলন - ক্রস-কান্ট্রি স্কিইং - মিলান কোরতিনা ২০২৬ অলিম্পিক]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ৭ ফেব্রুয়ারি ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]