কেভিন ক্লাইন
কেভিন ক্লাইন | |
|---|---|
ইংরেজি: Kevin Kline | |
২০২৪ সালে ক্লাইন | |
| জন্ম | কেভিন ডেলানি ক্লাইন ২৪ অক্টোবর ১৯৪৭ |
| শিক্ষা | |
| পেশা | অভিনেতা, সঙ্গীতশিল্পী, কৌতুকাভিনেতা, টিভি উপস্থাপক |
| কর্মজীবন | ১৯৭০–বর্তমান |
| দাম্পত্য সঙ্গী | ফিবি কেটস (বি. ১৯৮৯) |
| সন্তান | ওয়েন ক্লাইন গ্রেটা ক্লাইন |
কেভিন ডেলানি ক্লাইন (ইংরেজি: Kevin Delaney Kline; জন্ম: ২৪ অক্টোবর ১৯৪৭) একজন মার্কিন অভিনেতা, সঙ্গীতশিল্পী, কৌতুকাভিনেতা ও টিভি উপস্থাপক। পাঁচ দশকের কর্মজীবনে তিনি মঞ্চ ও পর্দা জুড়ে প্রধান চরিত্রে অভিনয় করেছেন। তিনি একটি একাডেমি পুরস্কার ও তিনটি টনি পুরস্কার অর্জন করেছেন এবং দুটি বাফটা পুরস্কার, দুটি প্রাইমটাইম এমি পুরস্কার ও পাঁচটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন পেয়েছেন।[১] ২০০৩ সালে আমেরিকান থিয়েটার হল অব ফেমে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।
ক্লাইন ১৯৭২ সালে দি অ্যাক্টিং কোম্পানির সাথে মঞ্চে তার কর্মজীবন শুরু করেন এবং দ্য পাবলিক থিয়েটারের সাথে নিউ ইয়র্ক শেকসপিয়ার উৎসবে অসংখ্য নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। তিনি ব্রডওয়ে মঞ্চে তার কাজের জন্য তিনটি টনি পুরস্কার অর্জন করেন, তন্মধ্যে অন দ্য টুয়েন্টিয়েথ সেঞ্চুরি (১৯৭৮)-এর জন্য সঙ্গীতনাট্যে শ্রেষ্ঠ চরিত্রাভিনেতা, দ্য পাইরেটস অব পেনজ্যান্স (১৯৮১)-এর জন্য সঙ্গীতনাট্যে শ্রেষ্ঠ অভিনেতা, এবং নোয়েল কাওয়ার্ডের প্রেজেন্ট লাফটার (২০১৭)-এর পুনঃমঞ্চায়নের জন্য মঞ্চনাটকে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি হেনরি ফোর্থ (২০০৪)-এ জন ফলস্টাফ চরিত্রে অভিনয়ের জন্য আরেকটি টনি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[২]
ক্লাইনের চলচ্চিত্রে অভিষেক হয় সোফি'স চয়েস (১৯৮২) দিয়ে। তিনি আ ফিশ কলড ওয়ান্ডা (১৯৮৮) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি দ্য পাইরেটস অব পেনজ্যান্স (১৯৮৩), সিলভারেডো (১৯৮৫), ক্রাই ফ্রিডম (১৯৮৭), দ্য জানুয়ারি ম্যান (১৯৮৯), সোপডিশ (১৯৯১), গ্র্যান্ড ক্যানিয়ন (১৯৯১), চ্যাপলিন (১৯৯২), ডেভ (১৯৯৩), দি আইস স্টর্ম (১৯৯৭), ইন অ্যান্ড আউট (১৯৯৭), দি এম্পেরার্স ক্লাব (২০০২), আ প্রেইরি হোম কম্প্যানিয়ন (২০০৬), এবং বিউটি অ্যান্ড দ্য বিস্ট (২০১৭) চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি দ্য হাঞ্চব্যাক অব নটর ডেম (১৯৯৬) ও দ্য রোড টু এল ডোরেডো (২০০০) চলচ্চিত্রে কণ্ঠ দেন।
ক্লাইন সোপ অপেরা সার্চ ফর টুমরো (১৯৭৬) দিয়ে টেলিভিশনে কর্মজীবন শুরু করেন। তিনি পিবিএসের সিরানো দ্য বের্জ্যরাক (২০০৮)-এ নাম ভূমিকায় অভিনয় করে সীমিত ধারাবাহিক বা চলচ্চিত্রে সেরা প্রধান অভিনেতা বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি অ্যাপল টিভি+ এর সীমিত ধারাবাহিক ডিসক্লেইমার (২০২৪)-এ অভিনয় করেছেন। ২০১১ সাল থেকে তিনি অ্যানিমেটেড সিটকম বব্স বার্গার্স-এ ক্যালভিন ফিস্কোডার চরিত্রে কণ্ঠ দিয়ে আসছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ক্লাইন ১৯৪৭ সালের ২৪শে অক্টোবর মিজুরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা রবার্ট জোসেফ ক্লাইন (১৯০৯-১৯৯৬) ও মাতা মার্গারেট অ্যাগনেস কার্ক।[৩] তার পিতা রবার্ট ধ্রুপদী সঙ্গীতের ভক্ত ও অপেশাদার অপেরা গায়ক ছিলেন। তার সেন্ট লুইসে দ্য রেকর্ড বার নামে একটি রেকর্ড স্টোর ছিল, যা ১৯৪২ সালে খুলেছিলেন।[৪] ১৯৬০ ও ১৯৭০-এর দশকে তিনি খেলনা বিক্রি করতেন।[৩] রবার্টের পিতার পরিবার ক্লাইন্স ইঙ্ক. নামে একটি বিভাগীয় বিপণি বিতানের চেইনের মালিক ছিলেন।[৫] কেভিন ক্লাইন তার মাতাকে "আমাদের পরিবারের নাটকীয় মঞ্চনাট্য চরিত্র" বলে বর্ণনা করেন।[৬] তার পিতা জার্মান ইহুদি বংশোদ্ভূত[৭] এবং মাতা ক্যাথলিক ছিলেন।[৮] কেভিন তার মাতার ধর্মবিশ্বাসে বেড়ে ওঠেন। তার কেট নামে এক বড় বোন এবং আলেকজান্ডার ও ক্রিস্টোফার নামে দুই ছোট ভাই রয়েছে।
তিনি ১৯৬৫ সালে সেন্ট লুইস প্রায়রি স্কুল থেকে পড়াশোনা শেষ করেন। ১৯৯৭ সালে তিনি এই বিদ্যালয়ের অডিটরিয়ামের নাম তার নামানুসারে কেভিন ক্লাইন থিয়েটার রাখা হয়। তিনি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটনে পড়াশোনা করেন, যেখানে তার সহপাঠি ছিলেন অভিনেতা জোনাথন ব্যাঙ্কস। তিনি সঙ্গীতের সুর করা ও নির্দেশনা প্রদান নিয়ে অধ্যয়ন করছিলেন, কিন্তু শেষ দুই বছর তিনি নাট্যকলা ও বক্তৃতা নিয়ে অধ্যয়ন করেন।[৯] তিনি ১৯৭০ সালে স্নাতক সম্পন্ন করেন। স্নাতক অধ্যয়নকালে তিনি ক্যাম্পাসের বাইরের মঞ্চদল ভেস্ট পকেট প্লেয়ার্সের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন।[১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Theater honors put women in the spotlight"। পিটসবার্গ পোস্ট-গেজেট। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫।
- ↑ "Kevin Kline - Awards and Nominations"। ব্রডওয়ে ওয়ার্ল্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫।
- 1 2 "Robert J. Kline, 87; Was Opera Buff, Owner of Record Stores"। সেন্ট লুইস পোস্ট-ডিসপ্যাচ। ৭ সেপ্টেম্বর ১৯৯৬। ২৩ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫।
- ↑ "The Record Bar: Emotional Response to Closing"। সেন্ট লুইস পোস্ট-ডিসপ্যাচ। ২৮ জানুয়ারি ১৯৮০। পৃ. ৩। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫।
- ↑ ইউস্টন, ডায়ান (২১ ডিসেম্বর ২০২১)। "Kline's Department Store and their Christmas fairy princess" (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫।
- ↑ "Kevin Kline star bio"। ট্রিবিউট। ২০০৮। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫।
- ↑ "Kevin Kline - as in the *Actor* - Online -- 1994 Interview (Parade)"। ২০ জুলাই ২০০৮। ২০ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫।
- ↑ "Is This The Year Of Kevin Kline"। হেরাল্ড জার্নাল। ১১ ফেব্রুয়ারি ১৯৮৩। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫ – গুগল নিউজ আর্কাইভ এর মাধ্যমে।
- ↑ লিন্ডকোয়েস্ট, ডেভিড (১২ সেপ্টেম্বর ২০১৪)। "Kevin Kline returns to IU, where his acting began"। দি ইন্ডিয়ানাপলিস স্টার (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫।
- ↑ "Kevin Kline biography and filmography | Kevin Kline movies"। ট্রিবিউন অনলাইন (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে কেভিন ক্লাইন (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে কেভিন ক্লাইন (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে কেভিন ক্লাইন (ইংরেজি)
- উপস্থিতি - সি-স্প্যানে
- কেভিন ক্লাইন -তে চার্লি রোজ
- ১৯৪৭-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- জার্মান ইহুদি বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ইহুদি মার্কিন চলচ্চিত্র ব্যক্তি
- ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- জুলিয়ার্ড স্কুলের প্রাক্তন শিক্ষার্থী
- মার্কিন কণ্ঠাভিনেতা
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- মার্কিন মঞ্চ অভিনেতা
- মার্কিন শেকসপিয়ারীয় অভিনেতা
- মার্কিন সঙ্গীতনাট্য অভিনেতা
- ম্যানহাটনের অভিনেতা
- সেন্ট লুইসের অভিনেতা
- শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার বিজয়ী
- ওবি পুরস্কার বিজয়ী
- টনি পুরস্কার বিজয়ী
- ড্রামা ডেস্ক পুরস্কার বিজয়ী
- স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার (সেরা পার্শ্ব অভিনেতা - চলচ্চিত্র) বিজয়ী