বিষয়বস্তুতে চলুন

কেন্দ্রি পায়েস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেন্দ্রি পায়েস
২০২৩ সালে ইকুয়েডরের হয়ে পায়েস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম রায় কেন্দ্রি পায়েস আন্দ্রাদে
জন্ম (2007-05-04) ৪ মে ২০০৭ (বয়স ১৮)
জন্ম স্থান গুয়াইয়াকিল, ইকুয়েডর
উচ্চতা ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
ইন্দিপেন্দিয়েন্তে দেল ভায়ে
জার্সি নম্বর ৫৫
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৫:৪৫, ১০ সেপ্টেম্বর ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

রায় কেন্দ্রি পায়েস আন্দ্রাদে (স্পেনীয়: Kendry Páez; জন্ম: ৪ মে ২০০৭; কেন্দ্রি পায়েস নামে সুপরিচিত) হলেন একজন ইকুয়েডরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইকুয়েডরীয় ক্লাব ইন্দিপেন্দিয়েন্তে দেল ভায়ে এবং ইকুয়েডর জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় অথবা ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০২২ সালে, পায়েস ইকুয়েডর অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ইকুয়েডরের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় এক বছর যাবত ইকুয়েডরের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে ইকুয়েডরের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইকুয়েডরের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে ১টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

রায় কেন্দ্রি পায়েস আন্দ্রাদে ২০০৭ সালের ৪ঠা মে তারিখে ইকুয়েডরের গুয়াইয়াকিলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

পায়েস ইকুয়েডর অনূর্ধ্ব-১৭ এবং ইকুয়েডর অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলার মাধ্যমে ইকুয়েডরের প্রতিনিধিত্ব করেছেন। ২০২২ সালের ২২শে সেপ্টেম্বর তারিখে তিনি ইকুয়েডর অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ইকুয়েডরের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ১ বছরে ১৭ ম্যাচে অংশগ্রহণ করে ৬টি গোল করেছেন।

২০২৩ সালের ১২ই সেপ্টেম্বর তারিখে, ১৬ বছর, ৪ মাস ও ৮ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী পায়েস উরুগুয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইকুয়েডরের হয়ে অভিষেক করেছেন।[] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[] ম্যাচে তিনি ১৬ নম্বর জার্সি পরিধান করে আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি ইকুয়েডর ২–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] ইকুয়েডরের হয়ে অভিষেকের বছরে পায়েস সর্বমোট ৫ ম্যাচে ১টি গোল করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ১ মাস ও ১ দিন পর, ইকুয়েডরের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[] ২০২৩ সালের ১৩ই অক্টোবর তারিখে, বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচের ৪৫তম মিনিটে মইসেস কাইসেদোর অ্যাসিস্ট হতে ইকুয়েডরের হয়ে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
ইকুয়েডর২০২৩
২০২৪
সর্বমোট

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]