কেনান ইলদিজ
|
২০২৫ সালে তুরস্কের হয়ে খেলছেন কেনান ইলদিজ | |||
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| জন্ম | ৪ মে ২০০৫ | ||
| জন্ম স্থান | রেগেন্সবুর্গ, তুরস্ক | ||
| উচ্চতা | ১.৮৭ মিটার (৬ ফুট ১+১⁄২ ইঞ্চি) | ||
| মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | ইয়ুভেন্তুস | ||
| জার্সি নম্বর | ১৫ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪:৫০, ২৪ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
কেনান ইলদিজ (তুর্কি: Kenan Yıldız; জন্ম: ৪ মে ২০০৫) হলেন একজন তুর্কি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালীয় ক্লাব ইয়ুভেন্তুস এবং তুরস্ক জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২১ সালে, ইলদিজ তুরস্ক অনূর্ধ্ব-১৭ দলের হয়ে তুরস্কের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় দুই বছর যাবত তুরস্কের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২৩ সালে তুরস্কের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; তুরস্কের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে ১টি গোল করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]কেনান ইলদিজ ২০০৫ সালের ৪ঠা মে তারিখে তুরস্কের রেগেন্সবুর্গে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]ইলদিজ তুরস্ক অনূর্ধ্ব-১৭ এবং তুরস্ক অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে তুরস্কের প্রতিনিধিত্ব করেছেন। ২০২১ সালের ৩রা সেপ্টেম্বর তারিখে তিনি আজারবাইজান অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে ম্যাচে তুরস্ক অনূর্ধ্ব-১৭ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[১] তুরস্কের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ২ বছরে ১৬ ম্যাচে অংশগ্রহণ করে ৪টি গোল করেছেন।
২০২৩ সালের ১২ই অক্টোবর তারিখে, ১৮ বছর, ৫ মাস ও ৮ দিন বয়সে, উভয় পায়ে ফুটবল খেলায় পারদর্শী ইলদিজ ক্রোয়েশিয়ার বিরুদ্ধে অনুষ্ঠিত উয়েফা ইউরো ২০২৪ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে তুরস্কের হয়ে অভিষেক করেছেন।[২] উক্ত ম্যাচের ৮৬তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় কেরেম আক্তুরকোয়লুর বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[৩] ম্যাচে তিনি ১৫ নম্বর জার্সি পরিধান করে দ্বিতীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[৪] ম্যাচটি তুরস্ক ১–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[৫] তুরস্কের হয়ে অভিষেকের বছরে ইলদিজ সর্বমোট ৩ ম্যাচে ১টি গোল করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেকের ১ মাস ও ৬ দিন পর, তুরস্কের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[৬] ২০২৩ সালের ১৮ই নভেম্বর তারিখে, জার্মানির বিরুদ্ধে ম্যাচের ৪৭তম মিনিটে কান আয়হানের অ্যাসিস্ট হতে তুরস্কের হয়ে ম্যাচের দ্বিতীয় গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[৭][৮]
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]- ২৪ আগস্ট ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| তুরস্ক | ২০২৩ | ৩ | ১ |
| ২০২৪ | ৩ | ০ | |
| সর্বমোট | ৬ | ১ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/3676782
- ↑ https://int.soccerway.com/matches/2023/10/12/europe/european-championship-qualification/croatia/turkey/3972676/
- ↑ https://www.worldfootball.net/report/em-qualifikation-2023-2024-gruppe-d-kroatien-tuerkei/
- ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/3941452
- ↑ https://www.national-football-teams.com/matches/report/37480/Croatia_Turkey.html
- ↑ https://int.soccerway.com/matches/2023/11/18/world/friendlies/germany/turkey/4258121/
- ↑ https://www.transfermarkt.com/spielbericht/index/spielbericht/4196473
- ↑ https://www.worldfootball.net/report/freundschaft-2023-november-deutschland-tuerkei/
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে কেনান ইলদিজ (ইংরেজি)
- সকারবেসে কেনান ইলদিজ (ইংরেজি)
- বিডিফুটবলে কেনান ইলদিজ (ইংরেজি)
- ইইউ-ফুটবলে কেনান ইলদিজ (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে কেনান ইলদিজ (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে কেনান ইলদিজ (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে কেনান ইলদিজ (ইংরেজি)
- জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনে কেনান ইলদিজ (ইংরেজি)
- তুর্কি ফুটবল ফেডারেশনে কেনান ইলদিজ (ইংরেজি)
- কিকারে কেনান ইলদিজ (জার্মান)
- ২০০৫-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ফুটবল আক্রমণভাগের খেলোয়াড়
- ইয়ুভেন্তুস ফুটবল ক্লাবের খেলোয়াড়
- তুরস্কের আন্তর্জাতিক যুব ফুটবলার
- তুরস্কের অনূর্ধ্ব-১৭ আন্তর্জাতিক ফুটবলার
- তুরস্কের অনূর্ধ্ব-২১ আন্তর্জাতিক ফুটবলার
- তুরস্কের পুরুষ আন্তর্জাতিক ফুটবলার
- তুর্কি পুরুষ ফুটবলার
- ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখের খেলোয়াড়
- সেরিয়ে আ-এর খেলোয়াড়
- উয়েফা ইউরো ২০২৪-এর খেলোয়াড়
- পুরুষ ফুটবল মধ্যমাঠের খেলোয়াড়
- তুর্কি প্রবাসী ফুটবলার
- ইতালিতে প্রবাসী পুরুষ ফুটবলার