বিষয়বস্তুতে চলুন

কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত (  ; অনু.Some call him a Revolutionary, Some call him a Dacoit (যার আদ্যক্ষর কে ব বি কে ব ডা নামেও পরিচিত) হল পথিকৃৎ বসু পরিচালিত ২০২৬ সালের একটি আসন্ন ভারতীয় বাংলা ভাষার জীবনীভিত্তিক অ্যাকশন-ড্রামাধর্মী চলচ্চিত্র। নন্দী মুভিজ এবং জিৎজ ফিল্মওয়ার্কসের ব্যানারে প্রদীপ কুমার নন্দী এবং জিৎ প্রযোজিত এই ছবিটি ভারতীয় বিপ্লবী অনন্ত সিংহের জীবনের উপর ভিত্তি করে তৈরি। সিংহের আত্মজীবনীর সমশীর্ষক এই ছবিতে জিৎ স্বয়ং পূর্বোক্ত ব্যাক্তির কাল্পনিক সংস্করণ হিসেবে অভিনয় করেছেন, এছাড়াও টোটা রায় চৌধুরী অন্যতম মুখ্য ভূমিকায় রয়েছেন।

ছবিটির চিত্রনাট্যকার অরিত্র ব্যানার্জি এবং অর্পণ গুপ্ত, সিংহের জীবনের পটভূমিকায় এই ছবির গল্পটি কল্পনা করেছিলেন; এটি ১৯৩০-এর দশকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে চট্টগ্রাম অস্ত্রাগার অভিযানে তাঁর অংশগ্রহণ এবং স্বাধীনতা-উত্তর যুগে একজন উগ্র ন্যায়বিচারপ্রার্থী ও সফল চলচ্চিত্র প্রযোজক হিসেবে তাঁর কার্যকলাপের ওপর আধারিত। এটি ২০২৫ সালের জুন মাসে নির্মাণ শুরু হয়েছিল এবং আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের আগস্টে ঘোষণা করা হয়েছিল। মূল চিত্রগ্রহণ ২০২৫ সালের নভেম্বর মাসে কলকাতায় শুরু হয়েছিল। ছবিটির গান এবং পটভূমির সুর করেছেন শান্তনু মৈত্র, চিত্রগ্রহণ করেছেন সৌমিক হালদার এবং সম্পাদনা করেছেন মলয় লাহা।

পটভূমি

[সম্পাদনা]

অভিনয়শিল্পী

[সম্পাদনা]

মার্কেটিং

[সম্পাদনা]

"KBBKBD Royal Reveal" শিরোনামের একটি টিজার ৩০ নভেম্বর ২০২৫ তারিখে, জিতের ৪৭তম জন্মদিন উপলক্ষে প্রকাশিত হয়েছিল। [][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "আগামী পুজোয় দেব-জিত মুখোমুখি! সঙ্গী আর কারা? উৎসবে তিনটি না চারটি, ক'টি করে ছবিমুক্তি?"Anandabazar Patrika। ১৩ ডিসেম্বর ২০২৫। ১৫ ডিসেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ ডিসেম্বর ২০২৫
  2. "প্রথমবার বায়োপিকে জিৎ, কবে আসছে পথিকৃতের 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত' ?"ETV Bharat News। ৯ জুন ২০২৫। ২ ডিসেম্বর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ ডিসেম্বর ২০২৫