বিষয়বস্তুতে চলুন

কেইম্যান দ্বীপপুঞ্জ অলিম্পিক কমিটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেইম্যান দ্বীপপুঞ্জ অলিম্পিক কমিটি
কেইম্যান দ্বীপপুঞ্জ অলিম্পিক কমিটি logo
দেশ/অঞ্চল কেইম্যান দ্বীপপুঞ্জ
কোডCAY
প্রতিষ্ঠিত১৯৭৩; ৫২ বছর আগে (1973)
স্বীকৃত১৯৭৬
মহাদেশীয়
সংস্থা
পিএএসও
সদর দপ্তরগ্র্যান্ড কেইম্যান, কেইম্যান দ্বীপপুঞ্জ
সভাপতিলরেট পাওয়েল
মহাসচিবকারসন কিম্বাল ইব্যাংকস
ওয়েবসাইটwww.caymanolympic.org.ky

কেইম্যান দ্বীপপুঞ্জ অলিম্পিক কমিটি (ইংরেজি: Cayman Islands Olympic Committee; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড সিএওয়াই দ্বারা পরিচিত) হলো কেইম্যান দ্বীপপুঞ্জের জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার ৩ বছর পর ১৯৭৬ সালে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[] এই সংস্থার সদর দপ্তর কেইম্যান দ্বীপপুঞ্জের গ্র্যান্ড কেইম্যানে অবস্থিত।

বর্তমানে কেইম্যান দ্বীপপুঞ্জ অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন লরেট পাওয়েল, যিনি ২০২০ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন কারসন কিম্বাল ইব্যাংকস[]

ইতিহাস

[সম্পাদনা]

১৯৭৩ সালে কেইম্যান দ্বীপপুঞ্জের বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে কেইম্যান দ্বীপপুঞ্জ অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। ডগলাস কাল্ডার এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯৭৩ হতে ১৯৮৯ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[]

প্রতিষ্ঠার প্রায় তিন বছর পর কেইম্যান দ্বীপপুঞ্জ ১৯৭৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ২০১০ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 Olympedia – Cayman Islands [অলিম্পিডিয়া – কেইম্যান দ্বীপপুঞ্জ]olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  2. Cayman Islands [কেইম্যান দ্বীপপুঞ্জ]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. Olympic Countries [অলিম্পিক দেশ]sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ |script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:প্যানাম স্পোর্টস