কৃষ্ণ বলরাম মন্দির, বৃন্দাবন
| কৃষ্ণ বলরাম মন্দির | |
|---|---|
| ধর্ম | |
| অন্তর্ভুক্তি | হিন্দুধর্ম |
| জেলা | মথুরা জেলা |
| অধীশ্বর | |
| উৎসবসমূহ | জন্মাষ্টমী, রাধাষ্টমী, গৌর পূর্ণিমা |
| অবস্থান | |
| অবস্থান | বৃন্দাবন |
| রাজ্য | উত্তর প্রদেশ |
| দেশ | ভারত |
| স্থাপত্য | |
| ধরন | হিন্দু স্থাপত্য |
| সম্পূর্ণ হয় | ১৯৭৭ |
| মন্দির | ৩ |
| ওয়েবসাইট | |
| www.iskconvrindavan.com | |
শ্রী শ্রী কৃষ্ণ বলরাম মন্দির, যাকে ইসকন বৃন্দাবনও বলা হয়, বিশ্বের অন্যতম প্রধান ইসকন মন্দির। এটি ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মথুরা জেলার বৃন্দাবন শহরে অবস্থিত একটি গৌড়ীয় বৈষ্ণব মন্দির ।[১] মন্দিরটি হিন্দু দেবতা কৃষ্ণ ও বলরামকে উৎসর্গ করা হয়েছে । মন্দিরের রাধা কৃষ্ণ এবং গৌরাঙ্গ নিত্যানন্দ পুজিত হয়।[২]
ইতিহাস
[সম্পাদনা]
অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা- আচার্য, ১৯৭৫ সালের ২০ এপ্রিল রাম নবমীর পূণ্য দিনে কৃষ্ণ বলরাম মন্দিরের উদ্বোধন করেন এবং কৃষ্ণ - বলরাম, রাধা - শ্যামসুন্দর, গোপী ললিতা দেবী - বিশাখা দেবী এবং গৌর নিতাই -এর মূর্তি স্থাপন করেন। [৩]
মন্দির
[সম্পাদনা]
মন্দিরের প্রধান বিগ্রহ হলেন কেন্দ্রীয় বেদীতে স্থিত কৃষ্ণ - বলরাম । ডান বেদিতে রাধা কৃষ্ণ শ্রী শ্রী রাধা শ্যামসুন্দর গোপী ললিতা - বিশাখার সাথে রয়েছেন। বাম বেদিতে নিত্যানন্দের সাথে চৈতন্য মহাপ্রভু এবং ইসকনের প্রতিষ্ঠাতা এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এবং তার গুরু ভক্তিসিদ্ধান্ত সরস্বতী রয়েছেন। [৪] মন্দিরের নিকটে, কমপ্লেক্সের প্রবেশপথে, সাদা মার্বেল দিয়ে নির্মিত প্রভুপাদের সমাধি মন্দির বিদ্যমান।

উৎসব
[সম্পাদনা]- জন্মাষ্টমী [৫]
- রাধাষ্টমী
- হোলি [৬]
- গৌর পূর্ণিমা [৬]
- চাতুর্মাস্য
- কার্তিক দামোদর মাস
- দিওয়ালি
- বৈষ্ণব আচার্য ও সাধুদের আবির্ভাব ও অন্তর্ধান দিবস প্রভৃতি অনুষ্ঠান
ছবিঘর
[সম্পাদনা]- ইস্কন মন্দির, বৃন্দাবন
- মন্দিরের বাইরের দৃশ্য
- ইসকন মন্দিরের প্রবেশপথ, বৃন্দাবন
- মন্দিরের একটি গলি
- মন্দিরের অভ্যন্তরস্থান
- মন্দিরে ২৪ ঘণ্টা কীর্তন করা হয়
- মন্দিরের বিগ্রহ - গৌর নিতাই
- মন্দিরের বিগ্রহ - রাধা শ্যামসুন্দর
- মন্দিরের প্রধান বিগ্রহ- কৃষ্ণ বলরাম
- মন্দিরাভ্যন্তরস্থ রাধাকৃষ্ণের দেয়ালচিত্র
- মন্দিরে রাধাকৃষ্ণের দেয়ালচিত্র
- রাধাকৃষ্ণের মূর্তি
- বৃন্দাদেবীর মূর্তি
- কৃষ্ণ বলরামের মূর্তি
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Janmashtami 2018: From Mathura to Mumbai, How Devotees Are Celebrating Lord Krishna's Birth at Temples Across India"। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০২০।
- ↑ Anand, D. (১৯৯২)। Krishna: The Living God of Braj (ইংরেজি ভাষায়)। Abhinav Publications। পৃ. ১০৩। আইএসবিএন ৯৭৮-৮১-৭০১৭-২৮০-২।
- ↑ ISKCON®। "Founder"। ISKCON VRINDAVAN (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০২৩।
- ↑ "Krishna Balarama Mandir- ISKCON"। www.radha.name। সংগ্রহের তারিখ ২৩ ডিসেম্বর ২০১৪।
- ↑ "Krishna Janmashtami 2019: Why we celebrate the festival, date and significance"। India Today। ২১ আগস্ট ২০১৯।
- 1 2 "Covid-19: Iskcon bans entry of foreigners in Vrindavan temple"। ৫ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ১৮ জুলাই ২০২০।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Krishna-Balaram Mandir 24-hour Kirtan official web site
- Live video Darshan From ISKCON Vrindavan Temples ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৬ জানুয়ারি ২০২০ তারিখে
- ISKCON Vrindavan official website
