কৃষ্ণা শ্রফ
কৃষ্ণা শ্রফ | |
|---|---|
২০২৫ সালে কৃষ্ণা শ্রফ | |
| জন্ম | ২১ জানুয়ারি ১৯৯৩ মুম্বাই, মহারাষ্ট্র, ভারত |
| শিক্ষা | এসএই ইনস্টিটিউট |
| পেশা |
|
| কর্মজীবন | ২০১০ – বর্তমান |
| পরিচিতির কারণ |
|
| পিতা-মাতা |
|
| আত্মীয় | টাইগার শ্রফ (ভাই) |
কৃষ্ণা শ্রফ (জন্ম: ২১শে জানুয়ারী ১৯৯৩) একজন ভারতীয় উদ্যোক্তা, তথ্যচিত্র নির্মাতা,[১] টেলিভিশন ব্যক্তিত্ব এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবক।[২][৩] তিনি ম্যাট্রিক্স ফাইট নাইটের প্রতিষ্ঠাতা।[৪][৫] তিনি অভিনেতা টাইগার শ্রফের ছোট বোন এবং অভিনেতা জ্যাকি শ্রফ ও চলচ্চিত্র প্রযোজক আয়েশা দত্তের মেয়ে।[৬][৭][৮][৯] ২০২৪ সালে, তিনি ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ১৪- তে প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করেন এবং সেই মরশুমে তিনি রানার-আপ হন।
প্রাথমিক ও ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]কৃষ্ণা শ্রফের জন্ম ১৯৯৩ সালের ২১শে জানুয়ারি ভারতের মহারাষ্ট্রের মুম্বাইয়ে। তিনি মুম্বাইয়ের আমেরিকান স্কুলে তাঁর স্কুল জীবন সম্পন্ন করেন। এরপর তিনি দুবাইয়ের এসএই ইনস্টিটিউট থেকে চলচ্চিত্র প্রযোজনায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি বলিউড অভিনেতা টাইগার শ্রফের ছোট বোন এবং অভিনেতা জ্যাকি শ্রফ ও চলচ্চিত্র প্রযোজক আয়েশা দত্তের মেয়ে।[১০][১১] কৃষ্ণা শ্রফ আফগানিস্তানের একজন পেশাদার এমএমএ যোদ্ধা আব্দুল আজিম বাদাখশীর সাথে দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে রয়েছেন।[১২][১৩]
কর্মজীবন
[সম্পাদনা]২০২৪ সালে, কৃষ্ণা কালারস টিভির রিয়েলিটি শো ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ১৪ তে অংশগ্রহণ করেন।[১৪][১৫][১৬]
তিনি রূপান্তরিত লিঙ্গের (ট্রান্সজেণ্ডার) ব্যক্তিদের জীবন নিয়ে একটি তথ্যচিত্রও তৈরি করেছেন। তিনি মুম্বাইতে এমএমএ ম্যাট্রিক্স ফিটনেস সেন্টারের মালিক,[১৭] এই সেন্টারটি মিশ্র মার্শাল আর্ট প্রশিক্ষণ এবং সামগ্রিক শারীরিক দক্ষতার উপর দৃষ্টি নিবদ্ধ করে। তিনি তরুণ ক্রীড়াবিদদের জন্য একজন বাস্কেটবল কোচ হিসেবেও কাজ করেছেন।[১৮][১৯]
কৃষ্ণা শ্রফ সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয়ভাবে উপস্থিত থাকেন, তাঁর ফিটনেস ক্রিয়াকলাপের সূচি, পেশাদার প্রচেষ্টা এবং ব্যক্তিগত অন্তর্দৃষ্টি তিনি নিজের অনুসারীদের সাথে ভাগ করে নেন। তিনি বেশ কয়েকটি ফ্যাশন এবং ফিটনেস ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পেয়েছেন।[২০][২১]
পুরস্কার
[সম্পাদনা]২০২৪ সালের মার্চ মাসে, কৃষ্ণা শ্রফ এশিয়ান টকস থেকে বর্ষসেরা নারী ফিটনেস লিডার পুরস্কার পান।[২২][২৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Jackie Shroff's Daughter Makes Documentary on Trans-Gender Community"। IMDb। ২০১৪।
- ↑ "Krishna Shroff reveals how her brother Tiger Shroff reacted to her participation in Khatron Ke Khiladi 14: 'He was in shock…'"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০ মে ২০২৪। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৪।
- ↑ "Khatron Ke Khiladi 14: Krishna Shroff abuses Abhishek Kumar, he gets into ugly fight with Nimrit Kaur Ahluwalia. Watch"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ৫ জুন ২০২৪। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৪।
- ↑ "Exclusive Interview :Krishna Shroff on being an entrepreneur, her gym MMA Matrix, fitness & more"। Financial Express। ২৬ মার্চ ২০২৩।
- ↑ "Krishna shroff is currently the brand ambassador of Monster Energy and Muscleblaze"। MFN। ২০২৪।
- ↑ "Krishna Shroff To Turn Assistant Director For Sabbir Khan's Next Starring Tiger"। Yahoo News। ১ আগস্ট ২০১৬।
- ↑ "Krishna Shroff recalls Tiger Shroff's reaction to her participation in Khatron Ke Khiladi 14: 'He didn't believe'"। Hindustan Times। সংগ্রহের তারিখ ২০ মে ২০২৪।
- ↑ Tiwari, Vijayalaxmi (১৫ মে ২০২৪)। "From Tiger Shroff's sister Krishna to Bigg Boss fame Asim Riaz, Shilpa Shinde, Abhishek Kumar: List of confirmed contestants to be seen in Khatron Ke Khiladi 14"। Times of India।
- ↑ Lazarus, Susanna Myrtle (২২ অক্টোবর ২০২১)। "These star kids don't crave the bright lights"। The Hindu (ভারতীয় ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0971-751X। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৪।
- ↑ "To "Sister" Krishna Shroff, An Aww-Dorable Birthday Post From Disha Patani"। NDTV। ২১ জানুয়ারি ২০২৪।
- ↑ ""Looking Like Wow": Tiger Shroff's Sister On Afghanistan's Show vs Australia. Watch"। NDTV। ৮ নভেম্বর ২০২৩। ১৮ মার্চ ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "Krishna Shroff shares romantic pics with Abdul Azim Badakhshi!"। The Asian MMA। ২০২৩। ১০ জুন ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৩ মার্চ ২০২৫।
- ↑ Ojha, Adarsh (২০২৪)। "Tiger Shroff's Intense Striking Training Leaves MMA Fighter Badakshi, MFN Chief Krishna Shroff, Prateek Babbar and Others Thrilled- "LFGG""। Inside Sport।
- ↑ "Khatron Ke Khiladi 14: Jackie Shroff turns cheerleader for daughter Krishna; says 'mere mein itna taakat nahi hai ke jaake main KKK karoon, magar tereko maanta hoon, bhidu'"। Times of India। ২৯ জুন ২০২৪।
- ↑ "Jackie Shroff's daughter Krishna on Khatron Ke Khiladi 14: 'Ready to show the world who I am'"। India Today। ৬ জুন ২০২৪।
- ↑ "Khatron Ke Khiladi 14: Krishna Shroff gets eliminated; Rohit Shetty says, 'I had a lot of expectations from you'"। The Times of India। ১২ আগস্ট ২০২৪।
- ↑ "Krishna Shroff: Turning MMA Into A Mainstream Sport"। Mans World India। ২২ ডিসেম্বর ২০২৩।
- ↑ "Meet Tiger Shroff's Sister, Krishna Shroff: MMA Trained, Non-Celeb Status, Reality Show Debut, More"। Bollywood Shaadis। ২০২৪।
- ↑ "Tiger Shroff's sister Krishna Shroff opens up about her brutal first break-up: 'I lost myself'"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ১৬ নভেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৪।
- ↑ Sharma, Shweta (১৪ সেপ্টেম্বর ২০২২)। "'I'm not getting paid even half of what Tiger is to look the way he does!': Krishna Shroff"। The Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২ আগস্ট ২০২৪।
- ↑ "Jackie Shroff On Daughter Krishna Shroff's Bollywood Plans: 'For Now, She Is Saying No But If She Gets Something That Agrees With Her Thought Process, She Might Do It'-EXCLUSIVE"। Yahoo News। ১ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Entrepreneur Krishna Shroff delivers inspiring speech post 'Woman Fitness Leader of the Year' award win"। Asian Talk। ৪ মার্চ ২০২৪।
- ↑ "Krishna Shroff delivers inspiring speech post 'Woman Fitness Leader of the Year' win"। Telangana Today। ৫ মার্চ ২০২৪। সংগ্রহের তারিখ ২৭ জুন ২০২৪।