বিষয়বস্তুতে চলুন

কুশিইয়ার দাইলামী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কুশিইয়ার দাইলামী
کوشیار دیلمی‎‎
জন্ম৯৭১
মৃত্যু১০২৯ (বয়স ৫৮)
উচ্চশিক্ষায়তনিক কর্ম
যুগইসলামি স্বর্ণযুগ
প্রধান আগ্রহ
উল্লেখযোগ্য ধারণাত্রিকোণমিতি সম্পর্কিত তত্ত্ব

আবুল-হাসান কুশিইয়ার ইবনে লাব্বান ইবনে বাশাহরি দাইলামী (৯৭১-১০২৯), যিনি কুশিইয়ার দাইলামী (ফার্সি : کوشیار دیلمی) নামেও পরিচিত, একজন ইরানী[১][২] গণিতবিদ, ভূগোলবিদ, এবং ইরানের দক্ষিণ ক্যাস্পিয়ান সাগরের দাইলামের জ্যোতির্বিদ ছিলেন।

জীবনী

[সম্পাদনা]

কুশিইয়ার দযাইলামীর মূল কাজ একাদশ শতাব্দীর শুরুতে করা হয়েছিল এবং ত্রিকোণমিতির বিষয়বস্তুতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি দশম শতাব্দীর গণিতবিদ এবং জ্যোতির্বিদ আবুল ওয়াফা বুযজানির অনুসন্ধান অব্যাহত রেখেছিলেন এবং তাঁর বই জিজ (জ্যোতির্বিদ্যার সারণির বই) আয-জিজ আল-জামি ওয়াল-বালিগ ("সমন্বয়ী ও পরিপক্ক সারণি")-তে এই বিষয়ে অনেক কিছু উৎসর্গ করেছিলেন, যেখানে আল বাত্তানীর পর্যবেক্ষণকৃত গ্রহগত অ্যাপসিসগুলির উন্নত মান অন্তর্ভুক্ত করা হয়েছিল।[৩] শতাব্দীর শেষের আগে সারণিগুলি ফার্সি ভাষায় অনুবাদ করা হয়েছিল। তিনি একটি জ্যোতিষশাস্ত্রীয় ভূমিকা এবং একটি গাণিতিক গ্রন্থ "কিতাব ফি উসুল হিসাব আল-হিন্দ" (হিন্দু হিসাব-নিকাশের নীতিমালা, যা আরবি এবং হিব্রু উভয় ভাষাতেই বিদ্যমান) লিখেছিলেন এবং যা ১৯৬৩ সালে ইংরেজিতেও অনুবাদ করা হয়েছিল।[৪]

কুশিইয়ার দাইলামীর ছাত্রদের মধ্যে ছিলেন পারস্যের গণিতবিদ আলী ইবনে আহমদ আল-নাসাভি। দযাইলামী বাগদাদে মারা গেছেন বলে ধারণা করা হয়ে থাকে।

আরো পড়তে

[সম্পাদনা]
  • O'Connor, J.J.; Robertson, E.F. (২০০৩)। "Kushyar ibn Labban"। MacTutor। সেন্ট অ্যান্ড্রু বিশ্ববিদ্যালয়। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০২৩।
  • Suter, Heinrich (১৯০০)। Die Mathematiker und Astronomen der Araber und ihre Werke (জার্মান ভাষায়)। Leipzig: Teubner। ওসিএলসি 230703086।
  • Bagheri, Mohammad (২০০৭)। "Ibn Labbān, Kūshyār: Kiyā Abū al‐Ḥasan Kūshyār ibn Labbān Bāshahrī al‐Jīlī (Gīlānī)"। Thomas Hockey; এবং অন্যান্য (সম্পাদকগণ)। The Biographical Encyclopedia of Astronomers। New York: Springer। পৃ. ৫৬০–১। আইএসবিএন ৯৭৮-০-৩৮৭-৩১০২২-০। (PDF version)

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Hockey, Thomas (২০১৪)। Biographical encyclopedia of astronomers। New York: Springer। পৃ. ১০৭৪। আইএসবিএন ৯৭৮১৪৪১৯৯৯১৮৪। Kushyar ibn Labban was an eminent Iranian astronomer known for his work on astronomical handbooks (zijes) in addition to his work in mathematics and astrology.
  2. ↑ Selin, Helaine (২০০৮)। Encyclopaedia of the history of science, technology, and medicine in non-western cultures। Berlin New York: Springer। পৃ. ২৪১। আইএসবিএন ৯৭৮১৪০২০৪৯৬০৬। Another important early treatise that publicized decimal numbers was Iranian mathematician and astronomer Kūshyār ibn Labbān's (fl. 1000) Kitāb fī usūl hisāb al-hind (Principles of Hindu Reckoning), a leading arithmetic textbook.
  3. ↑ E. S. Kennedy, A Survey of Islamic Astronomical Tables, (Transactions of the American Philosophical Society, New Series, 46, 2), Philadelphia, 1956, pp. 3, 34-5.
  4. ↑ Ibn Labbān, Kūshyār (১৯৬৫)। Kitab fi usul hisab al-hind [Principles of Hindu Reckoning]। Levey, Martin; Petruck, Marvin কর্তৃক অনূদিত। Madison: University of Wisconsin Press। পৃ. ৩। এলসিসিএন 65012106। ওএল 5941486M।